করোনাকালে বড়দিন। আয়োজন তাই সীমিত, লোকসমাগমও কম। যেকোনো ঝামেলা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জপমালা রানীর গীর্জায়ছবি: সাবিনা ইয়াসমিন
৪ / ৯
প্রতিবছর ১ জানুয়ারি অনুষ্ঠিত হয় বই বিতরণ উৎসব। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার লক্ষ্যে আজ সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা অফিস থেকে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নিজ প্রতিষ্ঠানের বই বুঝে নেনছবি: এম সাদেক
৫ / ৯
গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক–কর্মচারীরা সকাল থেকে হরতাল পালন করেন। এ সময় তাঁরা মহিমাগঞ্জ রেলপথ অবরোধ ও বিক্ষোভ মিছিল করেনছবি: প্রথম আলো
৬ / ৯
হাম-রুবেলা টিকা দেওয়ার জন্য শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসেছেন অভিভাবকেরা। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়েছেন, অনেকের মুখে নেই মাস্ক। আজ সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের দক্ষিণ সস্তাপুর এলাকায়ছবি: দিনার মাহমুদ
৭ / ৯
বড়দিন উদ্যাপনের প্রস্তুতি চলছে পুরোদমে। তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবকেরা অনুষ্ঠানের মঞ্চ সাজানোর পাশাপাশি কাজের ফাঁকে নিজেরাও সেলফি তুলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। আজ সকালে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া পাংখোয়াপাড়ায়ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৯
মাছের খোঁজে নদীর জলের ওপর ওড়াউড়ি করছে গাঙচিল। আজ সকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতেছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
ধান রাখার জন্য ব্যবহার করা হয় বাঁশের তৈরি এই গোলা। এলাকাভেদে এটি ডোলা নামেও পরিচিত। একেকটি গোলা ২৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আজ পাবনা সদরের পুষ্পপাড়ায়ছবি: হাসান মাহমুদ