এক ঝলক (২৪ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনাতে অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম দিন। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১০
জাতীয় প্রেসক্লাবের সামনে বিমানের টিকিটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১০
বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, ২৪ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৪ / ১০
ঝালকাঠিতে মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। পুড়ে যাওয়া লঞ্চ ভেড়ানো রয়েছে পাড়ে। দিয়াকুল এলাকায়, পোনাবালিয়া ইউনিয়ন, ঝালকাঠি জেলা, ২৪ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৫ / ১০
বড়দিনের সাজে সাজানো হয়েছে পাবনার বিভিন্ন রেস্তোরাঁ ও কফিশপগুলো। রূপকথার কাব্য, রূপকথা গলি, পাবনা, ২৪ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১০
কমে গেছে গোমতী নদীর পানি। কারেন্ট জাল দিয়ে মাছ শিকারে নেমে পড়েছেন স্থানীয় জেলেরা। ধরা পড়ছে কালিবাউস, আইড়, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ। আদর্শ সদর উপজেলার শুভপুর এলাকা, কুমিল্লা, ২৪ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ১০
নান্দাইল উপজেলার মেরাকানো গ্রাম থেকে পৌর সদরের সঙ্গে সংযোগ সেতুর ভগ্নদশায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন। ময়মনসিংহ, ২৪ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৮ / ১০
এই রাতেই জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট। তেজগাঁওয়ের হলি রোজারি চার্চে সন্ধ্যায় বিশেষ প্রার্থনার আগে শিশু যিশুকে গোশালায় প্রতিস্থাপনের জন্য নিয়ে যাচ্ছে এক কিশোরী। এরই সঙ্গে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের উদ্‌যাপন শুরু হয়। ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ১০
ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নীপা চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় চিত্রশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ ডিসেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১০
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাহমুদা খানম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেন প্রিমিয়ার ও সাদার্ন বিশ্ববিদ্যালয় এবং হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা। এতে অংশ নেন ওই ছাত্রীর স্বজনেরাও। চট্টগ্রাম প্রেসক্লাব, ২৪ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল