এক ঝলক (২৪ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
কাজ শেষে কৃষকের বাড়ি ফেরা। গতকাল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রাম থেকে ছবিটি তোলা। ছবি: তৌহিদী হাসান

২ / ২৫
শীতের ভোরে গাছের ডালে শিশিরভেজা দুই বুলবুলি। ছবিটি আজ খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৫
র‍্যাকেট নেই। তাতে কী! শোলা দিয়েই চলছে ব্যাডমিন্টন খেলা। খুলনার কেডিএ অ্যাভিনিউ থেকে গতকাল ছবিটি তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৫
হাওরে পানি কমে যাওয়ায় খাবারের খোঁজে নেমে পড়েছে এক ঝাঁক রাজহাঁস। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট সদর উপজেলার সামাউড়াকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৫ / ২৫
চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার ডিসি রোডে আজ মঙ্গলবার ​অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ)। ছবিটি দুপুর ১২টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৬ / ২৫
বাড়ির পাশে খালে মাছ ধরার চেষ্টায় ব্যস্ত চার শিশু। ছবিটি আজ মঙ্গলবার সকালে ফরিদুপর সদরের পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৭ / ২৫
২৬ ডিসেম্বর খাগড়াছড়ি সদরের আলুটিলা আলোকগ্রহ নব ধাতু চৈত্র বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠান। সেখানে বৌদ্ধ ভিক্ষুকে নিজের হাতে তৈরি শীতের চাদর দান করবেন মাচিং মারমা। তাই এখন তিনি ব্যস্ত সময় পার করছেন চাদর বোনার কাজে। ছবিটি আজ মঙ্গলবার খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি মমংচি মেম্বারপাড়া থেকে তোলা। ছবি: নীরব চৌ​ধুরী, খাগড়াছড়ি

৮ / ২৫
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ মঙ্গলবার ‘নারী নির্যাতন প্রতিরোধে আইনের প্রয়োগ, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে ইউএসএআইডি ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী পরিষদ। ছবি: জাহিদুল করিম

৯ / ২৫
এই আহত শিশুটি যেন যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার প্রতীক। যুদ্ধে প্রাণ হারিয়েছে অনেকে, অনেকে হয়েছে আহত। জীবন বাঁচাতে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ। বেছে নিতে হচ্ছে শরণার্থী জীবন। ছবিটি দামেস্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
প্যারিস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ার ফ্রান্সের পতাকার লাল, সাদা ও নীল রঙে ঢেকে দেওয়া হয়। এর প্রতিবিম্ব পড়েছে ত্রোকাদেরো জলাধারে। ছবি: রয়টার্স

১১ / ২৫
অভিবাসন-প্রত্যাশী আটকে পড়া কয়েকজন পাকিস্তানি গ্রিসের এক গ্রামে আগুন পোহাচ্ছেন। ছবি: রয়টার্স

১২ / ২৫
স্পেনের উত্তরাঞ্চলের ওপাকোয়ায় তুষারে ঢেকে যাওয়া মাঠে সাইকেল চালাচ্ছেন একজন। ছবি: রয়টার্স

১৩ / ২৫
এটি একটি ফরাসি পুতুল। শিগগিরই নিলামে ওঠবে ব্রিটেনে। ছবি: রয়টার্স

১৪ / ২৫
শরণার্থী প্রবেশে কড়াকড়ি আরোপের ফলে গ্রিস ও মেসেডোনিয়া সীমান্তের মধ্যে আটকা পড়েছেন অভিবাসন-প্রত্যাশী অনেক ইরানি। এদের মধ্যে একজন নিজের ঠোঁট সেলাই করে এমন অভিনব প্রতিবাদ জানান। ছবি: রয়টার্স

১৫ / ২৫
৫০ বছর বয়সী কৃষক চেন লিয়াজু। হঠাৎ​ই শখ হলো, নিজের একটা উড়োজাহাজের। শখ পূরণ করতে নেমে পড়লেন মাঠে। বানালেন এই উড়োজাহাজ​টি। তারপর ছাদের ওপর ওঠে ছবির জন্য দিলেন এমন পোজ। ছবিটি চীনের গানসু প্রদেশের কুইফু গ্রাম থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৫
তাইওয়ানের নীল পোতাশ্রয়ের ওপর চিলের ওড়াউড়ি। ছবি: এএফপি

১৭ / ২৫
নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে বিদ্যালয়ে বিদ্যালয়ে পাঠানো হচ্ছে নতুন বই। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)

১৮ / ২৫
ঢাকা মহানগরের মুক্তাঙ্গন-সংলগ্ন পার্কটি ভাড়ায় চালিত মাইক্রোবাস ও কার রাখার স্থান হিসেবে ব্যবহার হচ্ছে। মাইক্রোবাসের একজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এখানে প্রায় ২০০ গাড়ি পার্ক করে রাখা হয়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৫
শীতের সময় নিচু জমির পানি কমে যাওয়ায় তা থেকে আগাছা উপড়ে ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবিটি আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের সৈয়দপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২০ / ২৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজগা এলাকায় খেত থেকে আখ কাটছেন দুই কৃষক। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৫
নারায়ণগঞ্জ শহরের প্রিপারেটরি স্কুলে আজ নবান্ন উৎসব উদ্যাপনের অনুষ্ঠানে শিক্ষার্থীরা দলীয় নৃত্যে অংশ নেয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২২ / ২৫
তাজরীন ফ্যাশনে আগুনের ঘটনার তিন বছর পরও এর মালিকের বিচার হয়নি। আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে মালিক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্রমিক-কর্মচারী সংগঠন মানববন্ধন করে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৫
গুলশান ২ নম্বর সার্কেলের ৬৩ নম্বর সড়ক দিয়ে কোনো রিকশা প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। কেবল বিদেশিদের বহনকারী রিকশাই ঢুকতে পারছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৫
রাজধানীর কাকরাইলে উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছুটি শেষে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: হাসান রাজা

২৫ / ২৫
রাজধানীর বিমানবন্দর সড়কের এক পাশে আজ বিকেল চারটার দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে উড়ালসেতু ও সড়কে অনেক যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি জোয়ার সাহারা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম