এক ঝলক (২৪ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
রাজহংসীর সঙ্গে তার চারটি ছানা। ছবিটি গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেনস থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৭
গ্রিসের পলিকাস্ত্রো শহরে বল খেলায় মেতেছে এক অভিবাসী শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৭
সর্পিল বাঁক নিয়ে বয়ে গেছে যেন এক শুভ্র নদী। আসলে তা আবর্জনার ব্যাগের দীর্ঘ সারি। ছবিটি গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৭
চীনের মিয়াও নৃতাত্ত্বিক গোষ্ঠীর এক সদস্য লণ্ঠন উৎসবে আতশবাজি পোড়াচ্ছেন। ছবিটি সম্প্রতি চীনের গুইঝাউ প্রদেশের তাইজিয়াং থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৭
রংপুরে কাউনিয়া উপজেলার তিস্তা নদীর চরে তামাক চাষের বিকল্প ​কার্পাস তুলার চাষ হয়েছে ৫০ একর জমিতে। সেখান থেকে ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম

৬ / ২৭
আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। দুপুরের দিকে নামল কয়েক মিনিটের ঝুম বৃষ্টি। ​ফাগুনের এ সময় বৃষ্টির জন্য কেউ​ই প্র​স্তুত ​ছিলেন না। তাই আচমকা এই বৃষ্টির ফলে বই মেলার অনেক স্টলের বই ভিজে গেছে। পানি জমেছে বিভিন্ন স্টলের সামনে। ছবিটি তুলেছেন সাইফুল ইসলাম

৭ / ২৭
নিজের জমি। সেখানে পরিশ্র​ম করেছেন দিন রাত। এর ফলও পেয়েছেন কৃষাণী নাসিমা আক্তার।  ফলন ভালো হওয়ায় বেশ খুশি ​তিনি। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার নাদুরপুর গ্রাম থেকে তুলেছেন সোয়েল রানা

৮ / ২৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী টেড ক্রুজকে সামনে পেয়ে এক সমর্থক ছুটে আসেন সেলফি তুলতে। ছবিটি নেভাদা অঙ্গরাজ্যে দলীয় ককাস চলার সময় তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
নলখাগড়া দিয়ে তৈরি এক ধরনের বোর্ডে পেরুর এক সার্ফার। ছবিটি আজ বুধবার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৭
সাউথ ক্যারোলাইনার কলাম্বিয়ার টাউন হলে গতকাল মঙ্গলবার সিএনএন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন।: রয়টার্স

১১ / ২৭
আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা চত্বরে অনেক স্টলের পাশে পানি জমে আছে। ছবি: হাছান রাজা

১২ / ২৭
সকাল থেকেই আকাশ একটু মেঘলা ছিল। কিন্তু দুপুরের দিকে নামল ঝুম বৃষ্টি। সঙ্গে যোগ হলো শিলা। হঠাৎ বৃষ্টিতে রাস্তার পাশে খুদে ব্যবসায়ীরা সবকিছু ফেলে ছুটে যায় নিরাপদ আশ্রয়ে। ছবিটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা : ফোকাস বাংলা

১৩ / ২৭
কৃষক জাহাঙ্গীর হোসেন ৮৫ শতাংশ জমিতে খিরার চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো। বাজারে বিক্রির জন্য খিরা সংগ্রহ করতে স্ত্রীকে নিয়ে খেতে নেমেছেন জাহাঙ্গীর। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ায় শাজাহানপুর উপজেলার বীরগ্রাম থেকে তোলা: সোয়েল রানা

১৪ / ২৭
একদিকে চলছে খেত থেকে আলু তোলার কাজ। অন্যদিকে চলছে বোরোর আবাদ। ছবিটি আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা , বগুড়া

১৫ / ২৭
মাঠ জুড়ে এখন বোরো ধানের চাষ।  পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি যশোর সদরের দাইতলা গ্রাম থেকে তোলা: এহসান-উদ-দৌলা, যশোর

১৬ / ২৭
গাছে গাছে আমের মুকুল । বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ। ছবিটি যশোর সদরের ফতেপুর গ্রাম থেকে তোলা: এহসান-উদ-দৌলা, যশোর

১৭ / ২৭
মাধ্যমিকে সৃজনশীল রচনামূলক চয়টি প্রশ্ন বহাল ও কো​চিং, গাইড বন্ধ করে বিদ্যালয়েই শিক্ষার মূল কেন্দ্রে পরিণত করার দাবিতে আজ যশোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিকের শিক্ষার্থীরা মানববন্ধন করে। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৮ / ২৭
বোরো ধানের চারা তুলে রোপণের প্র​স্তুতি নিচ্ছেন একদল কৃষক। ছবিটি আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে তোলা: সোয়েল রানা

১৯ / ২৭
সিলেট নগরের মিরের ময়দান এলাকায় আজ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা লাল-সবুজ পোশাকে নৃত্য পরিবেশন করে। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৭
সিলেট নগরের মিরের ময়দান এলাকায় আজ ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্র​ধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নানা রঙের ফিতা নাড়িয়ে খুদে ​শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৭
পানির তৃষ্ণা মেটাতে কবুতর দুটি এসে বসেছে পানির পাইপের ওপর। কিন্তু নল দিয়ে পানি পরতে না দেখে একটি কবুতর পাইপের ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছে। ছবিটি সিলেটের রেলওয়ের স্টেশন থেকে তোলা: আনিস মাহমুদ

২২ / ২৭
বৃষ্টির পর ফুটপাথে পড়ে থাকা শিলা। ছবিটি তোপখানা রোড এলাকা থেকে তোলা: সংগৃহীত

২৩ / ২৭
বৃষ্টিতে স্কুলের সামনের রাস্তা কাদাময়। ফলে রাজধানীর কাজীপাড়া হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।  ছবি: সাহাদাত পারভেজ

২৪ / ২৭
বই মেলা প্রাঙ্গণে জমে থাকা বৃষ্টির পানি পাম্প করে বের করে দিচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৫ / ২৭
ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে আছে। ছবিটি আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৬ / ২৭
ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ দুপুরে কাকরাইলের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
ঝোড়ো হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছ থেকে ঝরে পড়ছে পাতা তেঁতুল। আর বৃষ্টি শেষে শুরু হয়েছে পাকা তেঁতুল কুড়োনোর পালা। ছবিটি আজ দুপুরে রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম