সবুজ পাহাড়ে বোরো ধানের চারা রোপণের মৌসুম শুরু হয়েছে। ত্রিপুরা নারীরা দল বেঁধে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ঠাকুরছড়া, খাগড়াছড়ি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৪ / ১৫
পারিবারিক ব্যবসার হাল ধরে প্রায় ৩৫ বছর ধরে তবলা তৈরি করেন বীরেন্দ্রনাথ দাস। তবলা বানাতে ২০০০ থেকে ৩৫০০ টাকা করে নেন তিনি। আর মেরামতে ৫০০ থেকে ১২০০ টাকা নেন। স্যার ইকবাল সড়ক, খুলনা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
হাসান আলীর ছেলে রিকশাচালক শাহাবুদ্দীন আজ পাঁচ দিন ধরে নিখোঁজ। কামরাঙ্গীরচর এলাকায় শাহাবুদ্দীনের রিকশার গ্যারেজের লোকজন বলছেন, শাহাবুদ্দীন চকবাজার এলাকায় নিয়মিত রিকশা চালান। চকবাজারের আগুন ছেলের প্রাণ কেড়ে নিল কিনা, সে আশঙ্কায় হাসান আলী তাঁর স্বজনদের নিয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গে গেছেন ডিএনএ নমুনা দিতে। ছেলের জন্য বাবার কান্না। ঢাকা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
৭ / ১৫
খাগড়াছড়ির দীঘিনালার কাঁঠালতলি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোংরা আবর্জনাযুক্ত কক্ষগুলো পরিষ্কার করে যুব রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা। কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, সম্প্রতি তোলা। ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১৫
গ্যাস সিলিন্ডারের সঙ্গেই আমাদের বসবাস। এসব বিপজ্জনক সিলিন্ডার পরিবহনেও নেই কোনো সাবধানতা। কাকরাইল, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
৯ / ১৫
মাছ ধরতে পানিতে ডুব দিয়েছিল পানকৌড়িটি। শিকার লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে উড়ে যাচ্ছে আপন গন্তব্যে। বড়াদম, মোরঘোনা, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৫
বিভিন্ন প্রজাতির ফড়িংয়ের দেখা মেলে রাঙামাটির বোয়াইল্ল্যা পাড়া এলাকার কাপ্তাই হ্রদে। বোয়াইল্ল্যা পাড়া, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৫
সিলেটে ভূগর্ভে বিদ্যুৎ লাইন স্থাপন কাজ শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। এ জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়কের এক পাশ। আম্বরখানা-শাহি ঈদগাহ সড়ক খুঁড়ে মাটি রাখা হয়েছে সড়কের পাশেই। এতে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটছে। আম্বরখানা, সিলেট, ২৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১২ / ১৫
সিএনজিচালিত অটোরিকশায় করে গন্তব্যে যাচ্ছে শিক্ষার্থীরা। সিট খালি না পেয়ে কেউ বসেছে সামনে, কেউ আবার ঝুঁকি নিয়ে বসেছে সহপাঠীর কোলে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রিকাবীবাজার, সিলেট, ২৪ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করা, বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন ছাত্রদলের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
১৪ / ১৫
প্রথম আলোর আয়োজনে ‘প্রকৌশল শিক্ষায় নারীর প্রতিবন্ধকতা’ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে সেভেন রিংস সিমেন্ট। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ১৫
যাত্রীবাহী মাইক্রোবাসের আসনের নিচে গ্যাস সিলিন্ডার। বিপদ জেনেও সাধারণ মানুষ বাধ্য হয়ে এসব গণপরিবহন ব্যবহার করছেন। কারওয়ান বাজার, ঢাকা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম