প্রথম ডোজের টিকা নিতে হাজারো মানুষের ভিড়। সকাল ছয়টায় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১২টায় তোলা। আলাউদ্দিন খান স্টেডিয়াম, জিমখানা, নারায়ণগঞ্জ, ২৪ ফেব্রুয়ারিছবি: দিনার মাহমুদ
২ / ১৪
লেকের পানিতে বসবাসকারী লাল কানের কচ্ছপটি (রেড ইয়ারড স্লাইডার) মাঝেমধ্যে রোদ পোহাতে ওপরে ওঠে। দেখতে সুন্দর হলেও এ জাতের কচ্ছপ কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিতে সক্ষম। পাবিপ্রবি লেক, পাবনা, ২৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ১৪
আর্থিক খাতের তথ্য-উপাত্তের প্রয়োজনীয়তা নিয়ে সিপিডির সেমিনারে বক্তব্য দিচ্ছেন আলোচকেরা। গুলশান শেরাটন হোটেল। ২৪ ফেব্রুয়ারিছবি: খালেদ সরকার
৪ / ১৪
পথচারী হাঁটার জায়গা দখল করে বালু ব্যবসা করছেন ব্যবসায়ীরা। সিকারীকান্দা, ময়মনসিংহ, ২৪ ফেব্রুয়ারিছবি: আনোয়ার হোসেন
৫ / ১৪
ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত কোভিড-১৯ টিকা কর্মসূচিতে টিকা নিতে মানুষের ভিড়। ডিএনসিসি মার্কেট গুলশান-২, ২৪ ফেব্রুয়ারিছবি: খালেদ সরকার
৬ / ১৪
কোনো সংযোগ সড়ক না থাকায় দুই দশকেও ব্যবহৃত হয়নি ২০০১ সালে নির্মিত সেতুটি। রামকান্তপুর, সুজানগর, পাবনা, ২৪ ফেব্রুয়ারিছবি: হাসান মাহমুদ
৭ / ১৪
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য প্রয়োজন জন্মনিবন্ধন। কিন্তু দেখা যাচ্ছে অনেকের জন্মনিবন্ধনেই ভুল রয়েছে। ফলে সংশোধনের জন্য তাঁরা এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ভিড় করছেন। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ২৪ ফেব্রুয়ারিছবি: সাজেদুল আলম
৮ / ১৪
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে অমর চন্দ্র সরকার নামে এক সোনা ব্যবসায়ীকে হত্যার পর তাঁর স্ত্রীর আহাজারি। মতলব দক্ষিণ, চাঁদপুর, ২৪ ফেব্রুয়ারিছবি: আলম পলাশ
৯ / ১৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস যন্ত্রগুলোর ১৮টির মধ্যে ১৩টি হঠাৎ করে বিকল। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। ২৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
বিভিন্ন দাবিতে বরিশাল জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন। অশ্বিনী কুমার টাউন হল, বরিশাল, ২৪ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১১ / ১৪
নছিমন-করিমন মহাসড়কে চলাচল নিষিদ্ধ। এরপরও সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই যানগুলো দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে মহাসড়কে চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার, কুমিল্লা। ২৪ ফেব্রুয়ারিছবি: এম সাদেক
১২ / ১৪
চরাঞ্চলে রসুনের ভালো ফলন হয়েছে এবার। দল বেঁধে কৃষক খেত থেকে রসুন তোলায় ব্যস্ত। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, ফরিদপুর সদর, ২৪ ফেব্রুয়ারিছবি: আলীমুজ্জামান
১৩ / ১৪
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘোনাপাড়া, গোপালগঞ্জ। ২৪ ফেব্রুয়ারিছবি: নুতন শেখ