এক ঝলক (২৪ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী প্রার্থী বার্নি স্যান্ডার্স ইস্ট লস অ্যাঞ্জেলসে বক্তব্য দেবেন। তাঁকে এভাবেই সমর্থন জানিয়ে অপেক্ষা করছে এক কিশোরী। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

২ / ২৭
ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবে অনেক পরিবার নিঃস্ব। ছবিটি গতকাল সোমবার চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৭
রোদে শুকাচ্ছে টকটকে লাল শুকনো মরিচ। ছবিটি দক্ষিণ কেরানীগঞ্জের মাইনকার ডাকাচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৭
জাপানের টোকিওতে মেইজি সমাধিতে কাঠের টুকরায় প্রার্থনা বাণী লেখার পর কানাডার সফররত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি। ছবি: রয়টার্স

৫ / ২৭
আকৃতিতে ছোট হলে কী হবে, নিজের কাজ যে বেশ ভালোভাবে করতে পারে, তা-ই যেন দেখাতে চাইছে শিশুটি। ছবি: রয়টার্স

৬ / ২৭
সিরিয়ায় ইদলিব প্রদেশে যুদ্ধবিধ্বস্ত একটি স্কুলের সামনে টায়ার নিয়ে খেলছে এই শিশুটি। ছবিটি সোমবার মারেত আল-নুমান শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৭
জর্ডানের রাজধানী আম্মানে প্রাচীন রোমান নগরদুর্গ আম্মান সিটাডলের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন চীনের কয়েকজন পর্যটক। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
লন্ডনে আয়োজিত চেলসি ফ্লাওয়ার শোতে হাজির হয়ে গোলাপ ফুল দেখছেন ব্রিটিশ অভিনেত্রী রোসামুন্ড পাইক। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
লন্ডনে আয়োজিত চেলসি ফ্লাওয়ার শোতে এভাবেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে গোলাপ ফুল। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৭
লন্ডনে আয়োজিত চেলসি ফ্লাওয়ার শোতে ফুলেল পোশাকে একজন মডেল। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৭
সার্ফিংয়ের প্রস্তুতি নিচ্ছেন দুজন। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির বনডি সমুদ্র সৈকত থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন-প্রত্যাশী বার্নি ​স্যান্ডার্সের মুখোশের সামনে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: এএফপি

১৩ / ২৭
ফুটে আছে হলুদ বুনো ফুল। ছবিটি খুলনার বানরগাতী থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৪ / ২৭
হালের গরু, লাঙল-মই আর দুপুরের খাবার নিয়ে কৃষক চলেছেন মাঠে। ছবিটি খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৫ / ২৭
বাঁশ-বেত দিয়ে কিছু একটা বানানোর কাজে ব্যস্ত এই বৃদ্ধ। ছবিটি রাঙামাটির রাজদ্বীপ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৬ / ২৭
ঘূর্ণিঝড় রোয়ানু চলে যেতেই পাহাড়ে পড়েছে তীব্র গরম। স্বস্তি পেতে কুয়া থেকে পানি তুলে শরীরে ঢালছে এক শিশু। ছবিটি রাঙামাটি শহরের কাটাছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ২৭
মধু আহরণ করছে ফুলঝুড়ি পাখিটি। ছবিটি রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের নাড়েইছড়ি এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৮ / ২৭
গাছ থেকে আম পাড়তে প্রয়োজন হয় বাঁশের তৈরি কোটার। বাজারে এখন তাই এর চাহিদাও বেশ। বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আকারভেদে একেকটি কোটা ৮০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২৭
বিশ্রাম নিচ্ছে একদল রাজহাঁস। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৭
ময়মনসিংহ শহরের বেশির ভাগ ফুটপাতের অবস্থাই এমন। একে ফুটপাত না বলে মরণফাঁদও বলা যায়। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলতে হয় বাসিন্দাদের। ছবিটি শহরের নতুন বাজার মোড়-সংলগ্ন শ্যামাচরণ রায় রোড থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২১ / ২৭
রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে প্রথম আলোর আয়োজনে ‘শিশুশ্রম নিরসনে আমাদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। ছবি: হাসান রাজা

২২ / ২৭
পথচারীরা যাতে ফুটপাত থেকে প্রধান সড়কে আসতে না পারে, সে জন্য রাজধানীর বিভিন্ন ফুটপাতে স্থাপন করা হয়েছিল লোহার বেষ্টনী। কিন্তু কে বা কারা সেগুলো ভেঙে নিয়ে গেছে। ফলে এভাবেই ফিতা ও দড়ি দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। ছবিটি মঙ্গলবার বিকেলে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৭
পণ্য ও সেবার মূল্য স্থিতিশীল এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কিছু পরামর্শ তুলে ধরে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৭
রাজধানীর মুগদা এলাকায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। পানির পাম্পই তাদের একমাত্র সম্বল। ছবিটি মঙ্গলবার সকালে মুগদা ২ নম্বর পানির পাম্প থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিঃশর্ত মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে মানববন্ধন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি : আবদুস সালাম

২৬ / ২৭
বর্ষাকে কেন্দ্র করে মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছাতার কারখানাগুলোতে থাকে প্রচণ্ড কর্মব্যস্ততা। এমনই একটি কারখানায় ছাতা সেলাইয়ের কাজে ব্যস্ত এক শিশু। ছবিটি সম্প্রতি রাজধানীর চকবাজার থেকে তোলা: সাইফুল ইসলাম

২৭ / ২৭
আজ মঙ্গলবার দুপুরের পর থেকেই রাজধানীতে ছিল টিপ টিপ বৃষ্টি। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা: সাইফুল ইসলাম