এক ঝলক (২৪ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
গাছ থেকে কদম ফুল পেড়ে উচ্ছ্বসিত এই কিশোর। ছবিটি বুধবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৬
সবুজ পাতার মাঝ দিয়ে উঁকি দিচ্ছে বেগুনি জবা। ছবিটি মঙ্গলবার পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ২৬
পাবনার চাটমোহরে এভাবেই সড়কের পাশে বিক্রি হয় বাহারি রং ও স্বাদের ঝুড়ি ভাজা ও ঝালমুড়ি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও এ ধরনের খাবার খাওয়ার জন্য ভিড় করে অনেকে। ছবিটি মঙ্গলবার চাটমোহরের মথুরাপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ২৬
রাজধানীবাসীর মোটরসাইকেলের প্রতি ঝোঁক বাড়ছে। যানজটের এই শহরে গাড়ির চেয়ে মোটরসাইকেলই অনেকের পছন্দ। ছবিটি মঙ্গলবার রাজধানীর কাজীপাড়ার একটি মোটরসাইকেল শোরুম থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৫ / ২৬
তপ্ত দুপুরে ক্লান্ত শ্রমিক। ঘামে ভিজেছে জামা, তবুও দুদণ্ড জিরিয়ে নেওয়ার সময় নেই। ছবিটি মঙ্গলবার সিলেট নগরের কিনব্রিজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৬
তুরস্কের রেডক্রিসেন্ট কর্মীরা আশ্রয়হীন সোমালিয়ানদের জন্য এই ত্রাণ-বাক্সগুলো তৈরি করেছে। ছবিটি মঙ্গলবার সোমালিয়ার মোগাদিসু থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৬
পানি-বিদ্যুৎ-গ্যাসের বিল জমা নেয় এমন ব্যাংকের সংখ্যা রাজধানীর রামপুরার বনশ্রীতে হাতেগোনা। যে কটি আছে, সেগুলোতে বিল জমা দিতে গ্রাহকদের ভোর থেকে ব্যাংকের সামনে লাইন ধরতে হয়। তীব্র গরম ও রোদে গ্রাহকদের ভোগান্তি এখন চরমে। ছবিটি বুধবার সকালে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ২৬
হিউম্যান হলারের সহকারী হিসেবে কাজ করছে ছোট্ট হানিফ। প্রখর রোদে চলন্ত গাড়ির পাদানিতে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানো-নামানো এবং ভাড়া তোলার কাজ করছে সে। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীর প্রধান সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৬
সারা দেশের মতো খাগড়াছড়ির পাহাড়ি এলাকাতেও দাবদাহ চলছে। ফলে বৈদ্যুতিক পাখা কেনার ধুম পড়েছে। ছবিটি বুধবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১০ / ২৬
মগবাজার-মৌচাক উড়াল সড়কের নিউ ইস্কাটন অংশের নিচের জায়গাটা দখল করে চলছে গাড়ি মেরামত ও সাজসজ্জার বাণিজ্য। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২৬
তপ্ত আবহাওয়ায় জনজীবন অতিষ্ঠ। তবুও কিষান-কিষানিদের থেমে থাকার সুযোগ নেই। রোদে শিশুকে কোলে নিয়ে চাতালে ধান শুকাচ্ছেন এক মা। ছবিটি বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার বারো মাইল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৬
ট্রাফিক সিগনালে দুই গাড়ির মধ্যকার সরু জায়গায় দাঁড়িয়ে অনেকেই এভাবে ভিক্ষা করেন। সিগনাল ছেড়ে দিলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর মগবাজার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২৬
হাত জাল দিয়ে খাগড়াছড়ি সদরের চেঙ্গি নদীতে মাছ শিকার চলছে। ছবিটি বুধবার সকালে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৪ / ২৬
প্রচণ্ড গরমে অবধারিতভাবেই শরীর ঘামে। এতে করে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও ইলেকট্রোলাইট চলে যায়। পানিশূন্যতা এড়াতে ডাবের পানি পানে উপকার মেলে। ছবিটি বুধবার রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৬
চলতে চলতে তৃষ্ণার্ত একজন পথের ধারের পাইপ থেকে পানি পান করছেন। ছবিটি বুধবার বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৬
প্রচণ্ড গরমে গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিলেন কয়েক বন্ধু। এর মধ্যে পাশ দিয়ে যাওয়া এক কুলফিওয়ার কাছ থেকে কুলফি কিনে গলা ভিজিয়ে নেন তাঁরা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে আজ বুধবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৬
তীব্র গরম। কিন্তু বসে থাকার জো নেই। তাই পেট চালাতে পথে নামতেই হয় খেটে খাওয়া এই মানুষগুলোকে। তেমনই এক রিকশাচালক ঘাম মুছতে মুছতে যাত্রী নিয়ে চলেছেন। ছবিটি আজ বুধবার রাজধানীর তোপখানা সড়ক থেকে তোলা৷ ছবি সাবিনা ইয়াসমিন

১৮ / ২৬
অতিরিক্ত গরমে ফুল নষ্ট হয়ে যাচ্ছে। ঝরে পড়ছে ফুলের পাপড়ি। সেসব পাপড়ি দিয়ে মালা গাঁথছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৬
রাজধানীর বারিধারার দূতাবাস সড়কে লেকের পাড়ের ফুটপাত সংস্কারের অংশ হিসেবে বেশ কিছু গাছ কেটে ফেলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবিটি আজ বুধবার বিকেলে বারিধারার ব্রিটিশ হাইকমিশনের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৬
ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলার একটি মুহূর্ত। ছবিটি আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে তোলা। ছবি: হাসান রাজা

২১ / ২৬
ট্রাফিক আইন নিয়ে নাগরিক সচেতন বৃদ্ধি করতে চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রার আয়োজন করে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগ। ছবিটি বুধবার জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৬
সিলেট বিভাগকে বাল্যবিবাহমুক্ত রাখা ঘোষণা অনুষ্ঠানের আগে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় যোগ দেয় সিলেটের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি বুধবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৩ / ২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত বাংলা গানের ভাবনা ও পথচলা নিয়ে নিয়মিত অনুষ্ঠানের এবারের নিবেদন ‘রবীন্দ্র-নজরুলজয়ন্তী’। এ উপলক্ষে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন কবির নাতনি খিলখিল কাজী। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৬
সিলেটের নবশিখা নাট্যদলের এক যুগ পূর্তিতে ‘পথে মঞ্চে বারো বছর’ শীর্ষক পথ নাট্যোৎসবে নৃত্য পরিবেশিত হয়। ছবিটি আজ বুধবার বিকেলে সিলেটের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ২৫ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছবিটি আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার এনএসইউ মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৬
নিজেদের মাটির ঘরের সামনে তিন শিশু। ছবিটি আজ বুধবার সিলেট সদরের মাখরখলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ