এক ঝলক (২৪ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
রেললাইনের ওপর দিয়ে মানুষের চলাচল নিষেধ। আর এই রেল লাইন দিয়ে ট্রেন এলে পথচারীদের সরে দাঁড়ানোর কোনো জায়গায় নেই। ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার চাকলা গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ১৯
রাত পোহালেই ঈদ। তাই আজ যে কোনোভাবেই যেতে হবে বাড়ি। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে চড়ে বসেন লোকজন। ছবি: ফোকাস বাংলা

৩ / ১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে নিউইয়র্কে পৌঁছানোর পর আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখা তাঁকে স্বাগত জানায়। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৯
মেসিডোনিয়ায় জেভজেলিজায় শরণার্থী ক্যাম্পে এক শিশুর ওপর শুয়ে আছে আরেক শিশু। গ্রিস সীমান্ত পার হয়ে শরণার্থীরা মেসিডোনিয়ায় ঢুকেছে। সম্প্রতি শরণার্থী সংকট নিয়ে জরুরি বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। সেখান থেকে সিরিয়ার শরণার্থীদের জন্য কয়েক শ’ কোটি ইউরোর নতুন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আসতে পারে। ছবি: রয়টার্স

৫ / ১৯
কিছুটা ভয় আবার কিছুটা রোমাঞ্চকরও। কেননা কাচের এই সেতুটি ৫৯১ ফুট গভীর খাদের ওপর নির্মিত। তাই ভয়কে পেছনে পেলে সেতুর কাচের পাটাতনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন পর্যটক। চীনের হুনান প্রদেশে পিংগিং কাউন্টির শানইউজাই ন্যাশনাল জিও-পার্কে এই সেতুটি প্রথমবারের জন্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। সেতুটির দৈর্ঘ্য ৩০০ মিটার। ছবি: রয়টার্স

৬ / ১৯
বাগদাদে আজ বৃহস্পতিবার একটি মসজিদে ঈদুল আজহার নামাজ পড়ছেন শিয়া সম্প্রদায়ের একদল নারী। ছবি: রয়টার্স

৭ / ১৯
মি. বিন চরিত্রটির আজ ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে মি. বিনের মতো করে সেজেছেন ফুটপাতের এক বিক্রেতা। ছবিটি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি রাস্তা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৯
ক্রোয়েশিয়ার বোতোভো থেকে হাঙ্গেরি সীমান্তের পথে একদল শরণার্থী। ছবি: রয়টার্স

৯ / ১৯
ঈদুল আজহা উপলক্ষে বাগদাদে কোরবানি দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে ভেড়ার পাল। ছবি: রয়টার্স

১০ / ১৯
নিউইয়র্কে সফরে যাওয়ার পথে লন্ডনে তিন ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হিথ্রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। ছবি: ফোকাস বাংলা

১১ / ১৯
রাজধানীর কল্যাণপুর বাস স্ট্যান্ডে সকাল থেকে শতাধিক পরিবার বাসের জন্য অপেক্ষায় বসে আছেন। বাসের কাউন্টারগুলো দায়িত্বরত কর্মকর্তারা জানান, যানজটই কারণ। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ১৯
কোরবানি পশুর হাটে সিরাজগঞ্জ থেকে এসে গরু বিক্রির পর ব্যাপারী বাড়ি ফিরছেন ট্রাকে করে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৩ / ১৯
আগামীকাল ঈদুল আজহা। রাজধানী ছেড়ে ইতিমধ্যে নাড়ির টানে গ্রামের বাড়ি চলে গেছেন অধিকাংশই। তাই ঢাকার প্রধান প্রধান সড়কগুলোতে তেমন যানবাহন দেখা যায়নি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ১৯
সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রয় বন্ধ। সে কারণে আজ (২৪ সেপ্টেম্বর) বেশি করে ক্রেতারা ইলিশ মাছ কিনতে বাজারে ভিড় করেছেন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের হাজি শরিয়তউল্লাহ মাছ বাজার থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ১৯
প্রতিবছরের মতো এ বছরও রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ছাগল বিক্রি করতে দেখা যায়। ক্রেতারা দাবি করেন, দাম একটু এ বছর চড়া। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লালমাটিয়া সংলগ্ন মিরপুর রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ১৯
আগামীকাল ঈদুল আজহায় কোরবানি করার জন্য বিভিন্ন বাড়ির সামনে এভাবে পশু বেঁধে রাখতে দেখা যায়। ছবিটি রাজধানীর পান্থপথ এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ১৯
প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য প্রতি বছরের মতো এবারও শত নিষেধাজ্ঞা সত্ত্বেও লঞ্চের ছাদে উঠে গ্রামের বাড়ি ফিরছেন মানুষ। ছবিটি আজ বৃহস্পতিবার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ১৯
শহরের শিশুদের গরু দেখার তেমন খুব একটা সুযোগ হয় না। তাই গরু দেখতে ভিড় করেছে এই শিশুরা। কেউ গরুর গায়ে ছুঁয়ে দিচ্ছে, কেউবা কাছে যেতে ভয়ও পাচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বিনা পুরাতন আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৯ / ১৯
ঈদ উদযাপনে রাজধানী থেকে ঘরমুখো মানুষেরা ঝুঁকি নিয়ে ট্রেনে চড়ছে বাড়ি যাওয়ার জন্য। ছবিটি আজ বিকেলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম