বটগাছের ঝুরিতে ঝুলে দোল খাচ্ছে শিশুরা। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে রংপুর নগরের কারমাইকেল কলেজ চত্বরের পুকুরপাড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
২ / ১৬
মায়ের সঙ্গে সাদা বাঘের তিন নবজাতক। ছবিটি গত বৃহস্পতিবার পোল্যান্ডের ব্যক্তিমালিকানাধীন একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৬
শরতের ভোরে সূর্য ওঠার সময়। ছবিটি আজ শনিবার রংপুর সদরের পাগলাপির এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৬
ইতালিতে আয়োজিত মিলান ফ্যাশন উইকের রানওয়েকে ভার্সেসের নকশা করা পোশাকে মার্কিন মডেল গিগি হাদিদ ও ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল। ছবিটি গতকাল শুক্রবার মিলান শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৬
মধুর খোঁজে ফুলে বসেছে প্রজাপতি। ছবিটি শনিবার খুলনার মুজগুন্নী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
খাল-বিলের পানি কমে আসায় ধরা পরছে বিভিন্ন প্রজাতির মাছ। বিলের পানিতে ভেলার ওপর বসে মাছ শিকার করছেন এক শৌখিন শিকারি। ছবিটি শনিবার সকালে ফরিদপুর সদর উপজেলার পরানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ১৬
একটু একটু করে কুয়াশা পড়ছে। কুয়াশার মধ্যে মহাসড়ক দিয়ে শাক নিয়ে বাজারে যাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি রংপুরের তারাগঞ্জের বারাতী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৬
ব্যাটিং অনুশীলন চলছিল। হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ছেদ পড়ে গেল তাতে। বৃষ্টি থেকে শরীর বাঁচাতে আশ্রয় নিতে হল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির নিচে। ছবিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরার সঙ্গে বৃষ্টি থামার অপেক্ষায় দেখা যাচ্ছে তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন ও তাইজুল ইসলামকে। ছবি: শামসুল হক।
৯ / ১৬
রংপুরে যমুনেশ্বরী নদীর তীরে থোকা থোকা কাশফুল। ছবিটি আজ শনিবার সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাতী এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৬
টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের দুর্ঘটনার ১৪দিন পরে আজও পাওয়া গেছে মৃতদেহের অংশবিশেষ। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা।ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৬
টঙ্গীর টাম্পাকো ফয়েলস লিমিটেডের দুর্ঘটনার ১৪দিন পরে আজও চলছে উদ্ধার কার্যক্রম। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৬
আজ ছুটির দিন শনিবারেও রাজধানীতে ছিল তীব্র যানজট। ছবিটি সকালে কাজী নজরুল অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৬
গণপরিবহন পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। ছবিটি আজ সকালে রাজধানীর ফার্মগেট থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৬
বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগর এলাকার প্রধান সড়কে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
১৫ / ১৬
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। প্রতিমা গড়ার কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবিটি শনিবার দুপুরে পুরান ঢাকার নর্থব্রুক হল রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ১৬
রাজধানীর লালবাগ বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীরচর এলাকার সংযোগ সেতুটির ওপর রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি। সাবধানতার জন্য এলাকাবাসী পলিথিন বেঁধে চিহ্নিত করে রেখেছে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম