এক ঝলক (২৫ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
মোরগ ফুলে আকৃষ্ট প্রজাপতি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার বৈকালী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ২৪
জলে হাসছে শাপলা। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৩ / ২৪
কৃষকের কাছ থেকে কেনা মুলা ঢাকায় পাঠানোর জন্য বস্তায় ভরছেন কয়েকজন শ্রমিক। ছবিটি গতকাল সোমবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ বাজার থেকে তোলা। ছবি: মামুনুর রশিদ

৪ / ২৪
গ্রামাঞ্চলে কুয়াশা পড়তে শুরু করেছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ২৪
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরে নির্বাচনী র‍্যালিতে সমর্থকদের সঙ্গে হিলারি ক্লিনটন। ছবিটি গতকাল ​সোমবার তোলা: এএফপি

৬ / ২৪
রাজধানীর শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সামনেই রয়েছে একটি পদচারী সেতু। কিন্তু হাসপাতালে আসা লোকজন তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে ব্যস্ততম মিরপুর সড়ক পার হন। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৭ / ২৪
রাজধানীর খিলগাঁওয়ের খিলগাঁও-বাসাবো খালটি অস্তিত্ব সংকটে রয়েছে। খালটিকে নালায় পরিণত করেছে ওয়াসা। প্রতিদিন বিপুল পরিমাণে আবর্জনা ফেলা হচ্ছে খালটিতে, তা রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৮ / ২৪
আওয়ামী লীগের সম্মেলন শেষ। কিন্তু গোটা সোহরাওয়ার্দী উদ্যানে ছড়িয়ে-ছিটিয়ে আছে সম্মেলন-পরবর্তী আবর্জনা। ছবিটি মঙ্গলবার বেলা আড়াইটায় তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২৪
পয়োনিষ্কাশন লাইনের সংস্কারকাজ চলছে। পুরোনো পাইপ এবং নির্মাণসামগ্রী বহুদিন ধরে ফেলে রাখা হয়েছে প্রধান সড়কের ওপর। এ কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। হাঁটাচলা করতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর কাকরাইল মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১০ / ২৪
বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে রাজধানীর টিকাটুলি এলাকার পোশাক কারখানা মৃন্ময় গার্মেন্টসের পোশাকশ্রমিকেরা আজ মঙ্গলবার বিকেলে টিকাটুলি থেকে কারওয়ান বাজারে অবস্থিত বিজিএমইএ ভবন পর্যন্ত মিছিল করেন। এ কারণে সড়কজুড়ে সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৪
রাজধানীর গুলিস্তান এলাকায় মহানগর নাট্যমঞ্চের সামনে একটি বাসে হঠাৎ করেই আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণকারী দলের সদস্যরা আগুন নেভান। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৪
জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে ক্লিন-টিআইবি-সনাকের উদ্যোগে আজ মঙ্গলবার খুলনার রূপসা নদীর পাড়ে পুটিমারী বাজারে প্রতীকী সমাবেশের আয়োজন করা হয়। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৩ / ২৪
বাংলা কার্তিক মাস চলছে। এ সময়ে শীতও আগমনী বার্তা দিচ্ছে। আর কিছুদিন পরেই প্রয়োজন হবে লেপ। তাই এঁরা লেপ বানাতে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি মঙ্গলবার দুপুরের দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধপপাশা বাজার থেকে তোলা। ছবি: সাইয়ান

১৪ / ২৪
ডিম পাড়ার সময় হয়েছে। এ কারণে নিজ বাসার জন্য মাঠ থেকে মুখে করে খড়কুটো নিচ্ছে স্ত্রী পায়রাটি। ছবিটি গত রোববার কুমিল্লা কোটবাড়ী সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৫ / ২৪
পাবনা শহরের দুটি সিএনজি পাম্প স্টেশন খুলে দেওয়ার দাবিতে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও শ্রমিকেরা। এ জন্য ওই সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে কাল বুধবার থেকে সিএনজি পাম্প স্টেশন খোলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে পাবনার গাছপাড়া বাইপাস মোড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৪
গাছে বরই ধরতে শুরু করেছে। আর কদিন পরেই এগুলো পরিপক্ব হবে। ছবিটি আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ শহরের বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ২৪
খাবার শিকারের জন্য ডোবা ভরা কচুরিপানায় কানি বক। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৪
মাঠে ঘাস খাচ্ছে গরু। পোকা ধরতে তার সঙ্গে যোগ দিয়েছে সাদা বক। ছবিটি মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৪
সিলেটের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে আজ মঙ্গলবার একটি দোকান থেকে ৪৮টি শালিক পাখি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। পরে বন বিভাগের কর্মকর্তার সহযোগিতায় পাখিগুলো সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবমুক্ত করা হয়। ছবিটি বন্দরবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২০ / ২৪
প্রখর রোদে পালংখেতে নিড়ানি দিচ্ছেন কয়েকজন নারী। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২১ / ২৪
পামগাছের উঁচু ডালে থোকায় থোকায় ধরেছে ফল। সেই ফলের স্বাদ উপভোগ করছে একটি বাদুড়। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের মুসলিম হল ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২২ / ২৪
কুমিল্লা চিড়িয়াখানার একমাত্র সিংহ যুবরাজ দীর্ঘদিন যাবৎ অসুস্থ। সিংহটির চিকিৎসার জন্য আজ মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে কুমিল্লায় আসেন ভেটেরিনারি চিকিৎসকেরা। ছবি: এমদাদুল হক

২৩ / ২৪
বর্ষার পানি কমতে শুরু করেছে খাল-বিলে। খাবারের খোঁজে ধান খেতের আশপাশে দেখা মিলছে বকের। ছবিটি মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৪ / ২৪
আওয়ামী লীগ সমর্থক সিদ্দিক মিয়া (৬০) নেত্রকোনা থেকে দলের সম্মেলন উপলক্ষে ঢাকায় আসেন নৌকার আদলে বানানো ভ্যানে করে। মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে যাচ্ছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে। ছবিটি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন মিরপুর রোড থেকে তোলা। ছবি: জাহিদুল করিম