তাঁতের লুঙ্গি বোনার জন্য চরকায় সুতো পাকাচ্ছে এক কিশোরী। পড়াশোনার পাশাপাশি বাড়িতে তাঁতের কাজও করে সে। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ২৫ অক্টোবর। ছবি: হাসান মাহমুদ
বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। বাসাবো বৌদ্ধবিহার, ঢাকা, ২৪ অক্টোবর। ছবি: প্রথম আলো
৪ / ১৭
মুঠোফোনে কথা বলতে বলতে সড়ক পার হচ্ছেন এক পথচারী। শান্তিনগর মোড়, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
৫ / ১৭
কাপ্তাই হ্রদে সড়কের সঙ্গে সংযোগ ছাড়া নির্মিত এই সেতুটি মানুষের কোনো উপকারেই আসছে না। সদর বাজারঘাট, বিলাইছড়ি, রাঙামাটি, ২৫ অক্টোবর। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৭
কচুপাতার ওপর জমেছে শিশিরবিন্দু। সোনা রোদে চিকচিক করছে শিশিরকণা। অনন্তপুর, সিলেট, ২৪ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
৭ / ১৭
ভোরে লালশাকের খেত পরিচর্যা করছেন এক কৃষক। কামালবাজার, দক্ষিণ সুরমা, সিলেট, ২৪ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
কৃষকদের মধ্যে বিনা মূল্যে সাইলো (শস্যবীজ সংরক্ষণ বাক্স) বিতরণ কর্মসূচি নিয়েছে ভোলা খাদ্য বিভাগ। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয়, মটকা বা মঠ। সদর উপজেলা, ভোলা, ২৪ অক্টোবর। ছবি: নেয়ামতউল্যাহ
৯ / ১৭
গোধূলিবেলায় হাতজাল ফেলে মাছ ধরছেন দুজন। গড়িয়াইশ এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ২৪ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
১০ / ১৭
খুঁটিয়ে খুঁটিয়ে ঘাসের বীজ খাচ্ছে ছোট্ট এক পাখি। মিরসরাই, চট্টগ্রাম, ২৫ অক্টোবর। ছবি: ইকবাল হোসেন
১১ / ১৭
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ প্রকল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে প্রচার করা হচ্ছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ অক্টোবর। ছবি: শিমুল তরফদার
১২ / ১৭
গত মঙ্গলবার রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তারপরও হাতির ঝিলে উল্টো পথে মোটরসাইকেল চালানো বন্ধ হয়নি। মহানগর প্রজেক্ট অংশ, হাতিরঝিল, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৩ / ১৭
রাজধানীর শান্তিনগর মোড় এলাকার চিত্র। জেব্রা ক্রসিংয়ের ওপর থামছে যানবাহন। ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৪ / ১৭
বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক পরীক্ষার লিখিত খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ‘আমরণ অনশন’ কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। বার কাউন্সিল চত্বর, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: আবদুস সালাম
১৫ / ১৭
ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। যদিও তাঁর সামনেই ছিল পদচারী–সেতু। সোবহানবাগ, মিরপুর সড়ক, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার
১৬ / ১৭
৩০ শতাংশ কোটাসহ ১১ দফা দাবি নিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে মুক্তিযোদ্ধারা এবং তাঁদের সন্তানদের সমাবেশ। শাহবাগ মোড়, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার
১৭ / ১৭
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ফুটপাত দখল করে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি। বাধ্য হয়ে অবশিষ্ট সরু পথ চলাচলের জন্য ব্যবহার করছে পথচারীরা। মিরপুর সড়ক, ঢাকা, ২৫ অক্টোবর। ছবি: দীপু মালাকার