বৃষ্টির অভাবে পানি শুকিয়ে গেছে। তাই খেতে সেচ দেওয়ার জন্য পাইপ বসানো হচ্ছে। ছবিটি গতকাল বুধবার রংপুরের পীরগাছা উপজেলার তালুক পারুল এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
সুইজারল্যান্ডের জুরিখের একটি হ্রদে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা চলছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ২১
পানি কমছে। ধরা পড়ছে মাছ। এই সময়ে পদ্মা নদীতে জাল পেতেছেন এক মৎস্যজীবী। ছবিটি গত মঙ্গলবার বিকালে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ২১
কঙ্গোর বুতেমবো শহরে এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সেনারা। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স
৫ / ২১
সকালে ঘুম থেকে উঠেই মার্বেল খেলায় মগ্ন দুই শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার খুলনার আড়ংঘাটা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।
৬ / ২১
রাতভর বিলে মাছ ধরে সকালে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কুনাগ্রাম থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৭ / ২১
জলাশয়ে শাপলা তুলছে শিশুরা। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার তেলিগাতী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২১
মিয়ানমারের মধ্যাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রাচীন বৌদ্ধমন্দির সুলামানি প্যাগোডায় কাজ করছেন তিন সাংবাদিক। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। গতকাল বুধবার ৬ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্পে পুরোনো রাজধানী বাগানের প্রায় ২০০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: এএফপি
৯ / ২১
জাপানের গোতেম্বায় আজ বৃহস্পতিবার বিশেষ স্থলবাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়ায় হেলিকপ্টার ও ট্যাংকের অনুশীলন। ছবি: এএফপি
১০ / ২১
ভূমিকম্পে মিয়ানমারের প্রাচীন রাজধানী বাগানে একটি প্যাগোডার চূড়া ভেঙে পড়ে। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। এতে বাগানে থাকা প্রায় ২০০টি প্যাগোডা ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স
১১ / ২১
কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের উদ্ধার করার পর তাঁরা পুলিশের গাড়ির দিকে এগিয়ে যান। ছবিটি আজকের। ওই হামলায় সাতজন শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হন। ছবি: রয়টার্স
১২ / ২১
কাবুলে আমেরিকান ইউনিভার্সিটি নামের একটি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থলে পুলিশের পাহারা। ওই হামলায় সাতজন শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হন। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
১৩ / ২১
‘রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম এ আলোচনার আয়োজন করে। ছবি: ফোকাস বাংলা
১৪ / ২১
খালে-বিল, নদী নালায় মাছ ধরতে বাঁশের তৈরি চারু বা খৈলসুনী ব্যবহার করা হয়। এক একটি চারুর দাম ৫০ টাকা। একগাদা চারু কেনে বাড়ি ফিরছেন জেলেরা। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা বাংলাবাজার-সাদীপুর সড়ক থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২১
ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্ম তিথি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বগুড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা: বগুড়া অফিস ।
১৬ / ২১
ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি বা জন্মাষ্টমী উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এক সংবর্ধনায় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা
১৭ / ২১
চলতি মাস শেষ হওয়ার পথে। মাস শেষ হতে না হতেই রাজধানীতে বাড়ি বদলানোর তোড়জোড় শুরু হয়। ট্রাকে করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে মালামাল নিয়ে যাচ্ছেন তাঁরা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে মিরপুর রোডের শিশু মেলা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করে এভাবেই বাইসাইকেলে গ্যাসভর্তি সিলিন্ডার বহন করা হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির ঢাকা সিটি কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২১
রাজধানীর মিরপুর রোডের শিশু মেলা এলাকায় রয়েছে একাধিক হাসপাতাল। সুতরাং প্রতিদিন শত শত মানুষকে শিশু মেলা পার্কের সামনে দিয়ে সড়ক পার হতে হয়। এ স্থানে এখানে কোনো পদচারী-সেতু না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
২০ / ২১
আজ বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা জন্মাষ্টমী। দিনটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির থেকেও বেরিয়েছে শোভাযাত্রা। শোভাযাত্রায় এক শিশু। ছবিটি বাংলা একাডেমির সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২১ / ২১
ডিএমপির স্পষ্ট নির্দেশনা রয়েছে, এখানে যানবাহন থামানো দণ্ডনীয় অপরাধ। নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক দখল করে যানবাহন থামানো অব্যাহত রয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শ্যামলী সিনেমা হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম