দেখে মনে হয় যেন কাকদের বৈঠক চলছে। কলাবাগান, ঢাকা, ২৪ আগস্ট। ছবি: গৌতম কুমার দাস
২ / ৮
সবুজ খেতের পাশে ঝিম মেরে বসে আছে ফড়িং। রায়গঞ্জ উপজেলার রণতিথা এলাকা, সিরাজগঞ্জ, ২৪ আগস্ট। ছবি: সাজেদুল আলম
৩ / ৮
বছর ঘুরে আবারও আসছে হিন্দুধর্মাবলম্বীদের প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা। আগামী ১৫ অক্টোবর মহাষষ্ঠীর দিনে পূজার মূল পর্ব শুরু হবে। এরই মধ্যে কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেজপাড়া পূজা মন্দির, যশোর, ২৫ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা
৪ / ৮
ভার্দুনের অদূরে ডুওমুতে একটি দেহাবশেষ সংরক্ষণাগারে গতকাল শুক্রবার ১৯১৬ সালে সংঘটিত ভার্দুন যুদ্ধের স্মৃতিরক্ষা অনুষ্ঠানের আগে জার্মানির কয়েকজন ইতিহাসপ্রেমী সেই সময়ের সামরিক পোশাকে একটি ফরাসি সমাধিক্ষেত্র পরিদর্শন করছেন। ওই যুদ্ধে সাত লাখ জীবনহানি ঘটে। ছবি: রয়টার্স
৫ / ৮
ময়মনসিংহ: ট্রেন আসছে, গেট পড়েছে, তবু অসতর্ক মানুষ থামছেন না। গেটের নিচ দিয়ে অথবা গেটকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। সি কে ঘোষ রোড, ময়মনসিংহ, ২৪ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন।
৬ / ৮
বর্ষার পানিতে খেলছে তিন কিশোর। বুড়িগঙ্গা নদী, ঢাকা, ২৫ আগস্ট। ছবি: দীপু মালাকার
৭ / ৮
ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২৫ আগস্ট। ছবি: দীপু মালাকার
৮ / ৮
যাত্রীবাহী লঞ্চ তীরে ভিড়লে ময়লা-আবর্জনা পরিষ্কার করে নদীতে ফেলেন লঞ্চের কর্মীরা। এতে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা নদীর পরিবেশ। লালকুঠি, সদরঘাট, ঢাকা, ২৫ আগস্ট। ছবি: দীপু মালাকার