সকালে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চট্টগ্রাম, ২৫ আগস্টছবি: সৌরভ দাশ
২ / ১৭
কৃষকেরা চলতি মৌসুমের আমন ধানের ভালো ফলনের জন্য সার ছিটাচ্ছেন কৃষিশ্রমিক। ওসমানপুর, যশোর, ২৫ আগস্টছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১৭
হাটে বিক্রির জন্য ভ্যানে ভরে নেওয়া হচ্ছে পাট। প্রতি মণ পাট ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। শেখেরকোলা গ্রাম, বগুড়া, ২৫ আগস্টছবি: সোয়েল রানা
৪ / ১৭
চাষিদের কাছ থেকে ২০ থেকে ২২ টাকা কেজি দরে বেগুন কিনেছেন পাইকারেরা। ঢাকায় নেওয়ার জন্য মহাসড়কের ধারে ট্রাকে তুলছেন শ্রমিকেরা। ছড়ান, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
মাঠে হালচাষ শেষে বাড়ি ফিরছেন কৃষক। জলছত্র, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের সেতু নির্মাণ কাজ শেষ হচ্ছে না দীর্ঘদিনেও। ভোগান্তিতে গ্রামের মানুষ। রংপুর, ২৫ আগস্ট।ছবি: মঈনুল ইসলাম
৭ / ১৭
কালো মেঘে ছেয়ে গেছে চারপাশ। এই বুঝি নামবে অঝোরধারায় বৃষ্টি। তাই দুরন্ত শিশু ছুটছে বাড়ির দিকে। বুড়াইল, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
খুলনার মোংলায় অবস্থিত সাইলো গুদাম থেকে কার্গোতে বরিশালে আসা গমের বস্তা খালাসে ব্যস্ত শ্রমিকেরা। শ্রমিকেরা খালাসের কাজে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা মজুরি পান। কীর্তনখোলা নদীর তীরবর্তী মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন এলাকা, বরিশাল ২৫ আগস্টছবি: সাইয়ান
১০ / ১৭
হিমাগার থেকে আলু বের করে নষ্ট আলু বাছাই করছেন একদল নারী। এ কাজ করে প্রতি নারী মজুরি পাবেন ২০০ টাকা। গোকুল এলাকা, বগুড়া, ২৫ আগস্টছবি: সোয়েল রানা
১১ / ১৭
রংপুর সিটি চিকলী পার্ক বেহাল। সব রাইড নষ্ট হয়ে আছে। সাগরপাড়া, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
১২ / ১৭
জলাশয়ে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছড়াতে ব্যস্ত এক কৃষক। সারা দিনের কাজ শেষে মজুরি পাবেন ৪৫০ টাকা। দো-বাড়ীয়া গ্রাম, বগুড়া সদর, ২৫ আগস্টছবি: সোয়েল রানা
১৩ / ১৭
পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের অপেক্ষা। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ আগস্টছবি: এম রাশেদুল হক
১৪ / ১৭
ট্রাকে পাট বোঝাই করে কানাইপুরের সাপ্তাহিক হাটে বিক্রি করতে যাচ্ছেন কৃষকেরা। বাজারে এখন প্রতি মণ পাট ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ২৫ আগস্টছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
করোনাভাইরাসের টিকা নিতে সকাল থেকেই লোকজনের উপচে পড়া ভিড়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা, ২৫ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ১৭
খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএসের চাল ও আটার জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারীরা। ওয়াপদা, সাতকানিয়া, চট্টগ্রাম, ২৫ আগস্টছবি: মামুন মুহাম্মদ