এক ঝলক (২৫ এপ্রিল ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
তিন দিনব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে বগুড়া জিলা স্কুলে। জেলা প্রশাসনের আয়োজনে মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন তড়িৎ চোম্বকীয় বিকর্ষিক ট্রেন (ইলেকট্রো ম্যাগনেটিং রিপালসন ট্রেন) দেখছে শিক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২০
সুনামগঞ্জের সব কটি হাওর তলিয়ে গেছে পাহাড়ি ঢলে। বোরো ফসল তলিয়ে স্বপ্ন ভেঙেছে হাজারো কৃষকের। ‘গত বছর বৈশাখে ধুমধাম করে ধান ঘরে তুলেছি, সবার মধ্যে আনন্দ-উৎসব ছিল—এ বছর শুধুই কষ্ট আর কষ্ট!’ কাঁচা ধান হাতে কথাগুলো বলছিলেন শনির হাওরপারের নারী রাশেদা বেগম (৩০)। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শনির হাওরের আনোয়ারপুর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২০
বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা ভায়া নাংলু-বাগবাড়ি সড়কের নাংলু বেইলি সেতুটির অবস্থা এখন এমন। ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলে এ সেতুতে। ছবিটি গতকাল সোমবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২০
সুন্দর এই ফুলের ছবিটি মঙ্গলবার বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২০
মোরগ লড়াই খেলছে একদল শিশু। ছবিটি গতকাল সোমবার বগুড়ার ধুনট উপজেলার পাকুড়িহাটা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২০
গ্রীষ্মের শুরুতে গাছে ফুটেছে লাল কৃষ্ণচূড়া। ছবিটি মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের স্টিমারঘাট-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান

৭ / ২০
একদিন ওদের ঘরবাড়ি সবই ছিল। এখন একটাই পরিচয়—উদ্বাস্ত। ছবিটি গতকাল মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানার কাছের একটি আশ্রয় শিবিরে থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২০
কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফুটেছে নজরকাড়া জবা ফুল। ছবিটি গতকাল সোমবার দুপুরে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

৯ / ২০
৫০ টাকা কেজি দরে কাঁচা আম বিক্রি করছেন এক বিক্রেতা। ছবিটি আজ মঙ্গলবার সকালে পিরোজপুর পৌরশহরের বাজার থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১০ / ২০
খুলনা জেলা প্রতিষ্ঠার ১৩৫ বছর পূর্তিতে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় ঐতিহ্যবাহী সাজে কয়েকজন। ছবিটি আজ মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১১ / ২০
পাতিলে করে মাছের পোনা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। ছবিটি আজ মঙ্গলবার সকালে পিরোজপুর শহর থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

১২ / ২০
বাজারে সবজির দাম বেশ চড়া৷ আজ মঙ্গলবার সকালে রাজধানীর কৃষি মার্কেট থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৩ / ২০
‘তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন: বর্তমান অবস্থা’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল৷ ছবিটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৪ / ২০
মাঝ রাস্তায় নারী ও শিশুদের এভাবে নামিয়ে দেওয়া হয় বাস থেকে৷ যত্রতত্র মাঝ রাস্তায় যাত্রী ওঠানো-নামানো করানো যেন একটা নিয়মে পরিণত হয়েছে। আর এতে যানজট ও দুর্ঘটনা ঘটে৷ আজ মঙ্গলবার সকালে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২০
হাওরে হাহাকার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর থেকে বিষণ্ন মনে তলিয়ে যাওয়া কাঁচা ধান কেটে পাড়ে তুলছেন এক ব্যক্তি। ছবিটি শনির হাওরের আনোয়ারপুর এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২০
হাওরকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সিপিবি ও বাসদের মানববন্ধন। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: তাফসিলুল আজিজ

১৭ / ২০
গাছে বসে আছে হলদে পাখি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জগৎসাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৮ / ২০
তারের ওপর বসে আছে মাছরাঙা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জগৎসাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৯ / ২০
চলনবিলে বন্যার পানি ঢুকে পড়ায় কৃষক বাড়তি শ্রমিক নিয়োগ করে ধান কেটে নৌকায় তুলছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুরের বিলশা মাঠ থেকে তোলা। ছবি: প্রথম আলো

২০ / ২০
ফেরি করে মাটির তৈজসপত্র বিক্রি করেন পাবনা সদরের দক্ষিণ রাঘবপুর এলাকার নজরুল প্রামাণিক। ৭০ বছর বয়সে দেড় মণ ওজনের ভার টানার সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছেন সংসারের ভার। ছোট মেয়ের জামাইকে যৌতুক (৪০ হাজার) দিতে চাওয়ার টাকা বাকি আছে আরও ১৫ হাজার। তাই এ বয়সেও সারা দিন হাড়ভাঙা খাটুনির পর রোজগার থেকে কিছু সঞ্চয়ও করেন। তবুও জীবনসংগ্রামে হার মেনে নেননি তিনি। ছবিটি আজ মঙ্গলবার পাবনা শহরের আরিফপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ