প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা আর ভয় নিয়ে পুরোদমে শুরু হয়েছে ইরি ধান কাটা-মাড়াই। খেত থেকে ধান কেটে বাড়ি ফিরছেন কৃষক। বর্মণপাড়া এলাকা, চাঁচড়া ইউনিয়ন, যশোর সদর, ২৫ এপ্রিল। ছবি : এহসান-উদ-দৌলা
২ / ১৮
রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তিতে জুরাইন কবরস্থানে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। জুরাইন, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৮
খেত থেকে তুলে আনা রসুন গাড়ি থেকে নামানো হচ্ছে। দামেস্ক, সিরিয়া, ২৪ এপ্রিল। ছবি: রয়টার্স
৪ / ১৮
রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে সাভারের ঘটনাস্থলে আসেন জাহারা বেগমের মতো অনেকে। সাভার, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৮
আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছিল অটোমান তুর্কিরা। সেই ঘটনার ১০৩ তম বর্ষপূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে আর্মেনিয়ানরা। আর্মেনিয়া, ২৪ এপ্রিল। ছবি: রয়টার্স
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সামনে ফুলের বাগানে ফুটেছে ফুল। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২৪ এপ্রিল। ছবি: রয়টার্স
৭ / ১৮
খুলনা জেলার ১৩৬ বছর পূর্তিতে ‘খুলনা দিবস ২০১৮’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। শিববাড়ি মোড়, খুলনা, ২৫ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৮
চিরচেনা লাল রঙে রাঙা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ। পদ্মা নদীর ওপর অবস্থিত শতবর্ষী সেতুর রংটাই যেন লাল। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৫ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
৯ / ১৮
মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে বুধবার চা-শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মালনীছড়া চা-বাগানের সামনে, সিলেট শহরতলি, ২৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১০ / ১৮
সিলেটে কয়েক দিন ধরে অসহনীয় গরম পড়েছে। প্রখর রোদ ও গরমে সুরমা নদীতে দাপাদাপি করছে শিশুরা। শেখঘাট এলাকা, সিলেট, ২৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
বিভিন্ন এলাকায় ঘুরে শিমুলগাছ বেয়ে তুলা সংগ্রহ করেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার গোপালপুর এলাকার জয়নাল কারিগর। সাত হাজার টাকা মণ দরে বিক্রি করেন তুলা। পূর্ব আলিয়াবাদ এলাকা, ফরিদপুর সদর, ২৫ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১২ / ১৮
‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠনের দাবিতে বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের বিক্ষোভ। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন সিলেট মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে। চৌহাট্টা সড়ক, সিলেট, ২৫ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয় কবি বেলাল চৌধুরীর মরদেহ। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। ঢাকা, ২৫ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৮
গরমে আইসক্রিম টানে সবাইকে। স্কুল থেকে ফেরার পথে আইসক্রিম খাচ্ছে দুই শিক্ষার্থী। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম, ২৫ এপ্রিল। ছবি: জুয়েল শীল
১৫ / ১৮
বগুড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় নিহত হয়েছে প্রথম শ্রেণির শিক্ষার্থী প্রাপ্তি। বুধবার অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাতমাথা, বগুড়া, ২৫ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৬ / ১৮
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদর অংশে প্রতিদিন ভোরে বসছে বাঙ্গি বেচাকেনার হাট। বিভিন্ন গ্রাম থেকে চাষিরা তাঁদের বাঙ্গি নিয়ে এই হাটে আসছেন। পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে বাঙ্গি কিনে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। জোয়ারের মোড় বাজার, ফরিদপুর সদর, ২৫ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৮
রাঙামাটির কাউখালী উপজেলার সাপ্তাহিক হাটে উঠেছে পাকা কাঁঠাল। আকারভেদে প্রতিটি কাঁঠালের দাম ৬০ থেকে ২৫০ টাকা। রাঙামাটি, ২৫ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ১৮
সামনে বর্ষাকাল। বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন মৎস্যজীবীরা। জাল বোনা শুরু করে দিয়েছেন তাঁরা। চাঁচড়া বর্মণপাড়া, যশোর সদর, ২৫ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা