যুক্তরাষ্ট্রে বিশাল এক থাবা মেরে চলে গেছে তুষার ঝড়। এখন ধবল চরাচরে ফিরে এসেছে স্বাভাবিক পরিবেশ। এই ফাঁকে ঘরে আটকে থাকা শিশুরা বেরিয়ে এসে মেতেছে খেলায়। ছবিটি গতকাল রোববার মেরিল্যান্ডের বাল্টিমোর থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৭
যুক্তরাষ্ট্রের ডেনভারে এএফসি চ্যাম্পিয়নশিপে ডেনভার ব্রঙ্কোস ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মধ্যে রাগবি খেলা চলাকালে ডেনভার ব্রঙ্কোসের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি গতকাল রোববার স্পোর্টস অথরিটি ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
গাছ থেকে শীতকালীন সবজি শিম তুলছেন এক গৃহিণী। ছবিটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৪ / ১৭
তির-ধনুক তৈরি করে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার মগারমোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৭
দিনমজুর বাদশা মিয়া মাটি কাটার কাজ করেন। কাজের ফাঁকে বাড়ি থেকে আনা সকালের খাবার বেশ আয়েশ করে খাচ্ছেন তিনি। ছবিটি বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৭
করাচিতে বিয়ের অনুষ্ঠানে বর ও কনে। ছবিটি গতকাল রোববারের। ছবি: রয়টার্স
৭ / ১৭
ভারত সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ আজ সোমবার নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: রয়টার্স
৮ / ১৭
চীনের বেইজিংয়ে আইস ও স্নো উৎসবে মা-সন্তানের দুষ্টুমি। ছবি: রয়টার্স
৯ / ১৭
গ্যাস সংকটের প্রতিবাদে আজ সোমবার নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ছবি: প্রথম আলো
১০ / ১৭
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বেলে যাচ্ছে ট্রাক। ছবিটি আজ সোমবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের আবহাওয়া অফিসের সামনে থেকে তোলা। ছবি: শাহ আলম
১১ / ১৭
চালভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চালক ও তাঁর সহকারীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে যান মালিক-ও শ্রমিকেরা। ছবিটি আজ সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
১২ / ১৭
মাঠ থেকে পেঁয়াজের চারা তুলে বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক কৃষক। ছবিটি বগুড়া সদর উপজেলার যোগাইপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
শপথ বাক্য পাঠ করার আগে সেলফি তোলায় ব্যস্ত নব নির্বাচিত দুই মেয়র। ছবিটি আজ সোমবার সকালে বরিশাল নগরের কাশীপুরে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন থেকে তুলেছেন সাইয়ান।
১৪ / ১৭
মাঘের এই শীতে খরগোশ দুটিকে বাসার সামনে রোদে রেখেছেন মালিক। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: নাসির উদ্দিন নাসিম
১৫ / ১৭
শীতের এই সকালে ঝুঁকিপূর্ণ হলেও শিশুকে ঘাড়ে তুলে এভাবেই সাইকেলে যাচ্ছেন বাবা। ছবিটি গতকাল রোববার সকালে রাজধানীর কুড়িল পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে থেকে তোলা। ছবি: নাসিরউদ্দিন নাসিম
১৬ / ১৭
রাজধানীর শাহবাগের মাওলানা ভাসানী সড়কটির একপাশ অনেক দিন ধরে কেটে রেখেছে ওয়াসা কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলে রাখা হয়েছে মাটি ও পাইপ। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। ছবিটি আজ সোমবার বিকেলে তুলেছেন আবদুস সালাম
১৭ / ১৭
রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার মিরপুর রোডের পাশে আবাসিক প্লটে গড়ে ওঠা বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের বর্ধিত অংশ আজ সোমবার সকালে ভেঙে দিয়েছে রাজউক। যদিও পরে উচ্ছেদ না করে জরিমানা ও সতর্ক করে অভিযান গুটিয়ে নেওয়া হয়। ছবি : আবদুস সালাম