ভোরবেলা ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার চত্বরে দুর্ঘটনায় বিকল হয়ে পড়ে ট্রাকটি। এতে কেউ হতাহত হয়নি। শম্ভুগঞ্জ গোলচত্বর, ময়মনসিংহ, ২৫ জানুয়ারিছবি: আনোয়ার হোসেন।
২ / ১৭
করোনা টিকা নিয়ে সব রকমের বাণিজ্য বন্ধ ও বিনা মূল্যে সবার জন্য করোনা টিকা ব্যবস্থার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ২৫ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৭
ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডা থেকে মুক্তির জন্য আগুন জ্বালিয়ে গা গরম করেন অনেকেই। ভাড়াউড়া চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ জানুয়ারিছবি: শিমুল তরফদার
৪ / ১৭
কৃষিজমিতে গড়ে ওঠা ইটভাটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। উত্তর লামচরি, চরবাড়িয়া, বরিশাল, ২৫ জানুয়ারিছবি: সাইয়ান
৫ / ১৭
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অনেক অংশে বাজার বসার কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জৈনা বাজার, শ্রীপুর, গাজীপুর, ২০ জানুয়ারিছবি: সাদিক মৃধা
৬ / ১৭
ক্ষতির ঝুঁকি থাকায় দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে রোপণ করা সূর্যমুখী ফুল দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বিএডিসি খামার, টেবুনিয়া, পাবনা, ২৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৭ / ১৭
স্রোতহীন সুরমা নদীতে প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ভেলায় ভাসছে শিশুরা। শেখঘাট, সিলেট, ২৫ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
তীব্র শীত আর ঘন কুয়াশায় জবুথবু হয়ে বসে আছে এক ঝাঁক শালিক। বাহাদুরপুর, যশোর, ২৫ জানুয়ারিছবি: এহসান-উদ-দৌলা
১৩ / ১৭
তীব্র শীত ও কুয়াশার মধ্যে সকালে খেতে জৈব সার দিচ্ছেন দুই কৃষক। মাহানপাড়া, পঞ্চগড়, ২৫ জানুয়ারিছবি: রাজিউর রহমান
১৪ / ১৭
ঘন কুয়াশা চারদিকে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে ধীরে চলছে বিভিন্ন যানবাহন। বেতারপাড়া, রংপুর দিনাজপুর মহাসড়ক, রংপুর, ২৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৭
কনকনে শীত ও কুয়াশাঘেরা সকালে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে দুই শিশু। কেল্লাবন্দ কাচারি, রংপুর, ২৫ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৭
বাসা পাল্টাতে কাভার্ড ভ্যানে আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র তুলে তা বাঁধছেন এক ব্যক্তি। আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা, ২৫ জানুয়ারিছবি: সাইফুল ইসলাম
১৭ / ১৭
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মাঠে নেমেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনায় কেউ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিতে প্রস্তুত তাঁরা। লালখান বাজার, চট্টগ্রাম, ২৫ জানুয়ারিছবি: জুয়েল শীল