মৌচাক-মগবাজার নির্মাণাধীন ফ্লাইওভারের বেশ কিছু জায়গায় রড বের হয়ে আছে। এর আশপাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহনগুলো। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি শনিবার দুপুরে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১১ / ১৮
আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সারা দিন ফার্মগেট থেকে সার্ক ফোয়ারা অবধি ছিল যানজট। ছবি: সাবিনা ইয়াসমিন
১২ / ১৮
ফুটপাত পথচারীর জন্য ৷ অথচ মোটরসাইকেল চালকেরা ফুটপাতকে তাঁদের রাস্তা বানিয়ে ফেলেন। ছবিটি শনিবার রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৮
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কের ফুটপাতে ময়লা ফেলার জন্য স্থাপন করা নতুন পাত্রটি নেই। শনিবার বিকেলে তোলা ছবি ৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৮
নাশকতার আশঙ্কায় দেশের ৬৮ কারাগারের ভেতরে ও বাইরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কারা প্রশাসন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৫ / ১৮
চলতে চলতে মাঝ পথে নষ্ট হয়ে গেছে সামনের বাসটি। নষ্ট হয়ে যাওয়া বাসটিকে পেছন দিক থেকে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটি যাত্রীবাহী বাস। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর শাহবাগের শিশুপার্কের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৮
রাজধানীর খিলগাঁও উড়ালসড়কের নবনির্মিত ইউলুপ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউলুপটি উদ্বোধন করেন। ছবিটি বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল সাউথ ইউলুপ উদ্বোধন করেন। পরে ইউলুপটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ছবিটি বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
বেসরকারি সংস্থা অ্যাকশন এইড-এর আয়োজনে এতিম শিশুদের মধ্যে ইফতার বিতরণ করেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাঁর স্ত্রী জান্নাতুল কিফায়াত। ছবিটি শনিবার সন্ধ্যায় অ্যাকশন এইড-এর গুলশান অফিস থেকে তোলা। ছবি: আশরাফুল আলম