করোনার সংক্রমণ বাড়ার কারণে রাজধানী থেকে যানবাহন বের হতে দিচ্ছেন না পুলিশ সদস্যরা। পোস্তগোলা, ঢাকা, ২৫ জুন।ছবি: দীপু মালাকার
২ / ১২
বজ্রপাতে মৃত্যু রোধে সারা দেশে উন্নত প্রযুক্তির বজ্র নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে এক ব্যক্তি। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ জুন।ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১২
উচ্চ সংক্রমণের ঝুঁকি জেনেও ফেরিতে করে মাস্ক ছাড়াই পারাপার হচ্ছে অনেকেই। হাজীগঞ্জ ফেরিঘাট, নারায়ণগঞ্জ, ২৫ জুন।ছবি: দিনার মাহমুদ।
৪ / ১২
খেতে ধান মাড়াইয়ের পর ভ্যানে করে বাড়িতে খড় নিয়ে যাচ্ছেন কৃষকেরা। দীঘি গ্রাম, মানিকগঞ্জ সদর, ২৫ জুন।ছবি: আব্দুল মোমিন
৫ / ১২
করোনার প্রভাবে দীর্ঘদিন ধরে ফুলের দোকানে কেনাবেচায় মন্দাভাব বজায় রয়েছে। ফুল কেনার জন্য দোকানে ঘুরে দেখছেন একজন ক্রেতা। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৫ জুন।ছবি: হাসান মাহমুদ
জেলায় জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। তবে মানুষের মধ্যে সচেতন হওয়ার, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশ কম দেখা যাচ্ছে। পাবনা-ঈশ্বরদী মহাসড়কে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে গন্তব্যে ছুটছে মানুষ। মালিগাছা, পাবনা, ২৫ জুন।ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
রাঙামাটি সদরের বড়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইমন চাকমা । করোনায় দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ। বাগান থেকে কাঁঠাল সংগ্রহ করে নৌকায় নিয়ে আসা কাঁঠাল ঘাটে নামাচ্ছে সে। বড়াদম মোরঘোনা ঘাট, রাঙামাটি সদর, ২৫ জুন।ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
করোনার সংক্রমণ রোধে দূরপাল্লার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও তা অমান্য করে গাদাগাদি করে ফেরিতে করে যাওয়া-আসা করছেন যাত্রীরা। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ২৫ জুন।ছবি: দীপু মালাকার
১০ / ১২
রাজধানীর মিরপুর থেকে পাখি কিনে শরীয়তপুরের উদ্দেশে রওনা দিয়েছেন পাখি ব্যবসায়ী তন্ময় আহমেদ। শিমুলিয়া, মুন্সিগঞ্জ, ২৫ জুন।ছবি: দীপু মালাকার
১১ / ১২
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দূরপাল্লার যান চলাচলে বন্ধ রয়েছে। যানবাহন না থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেক যাত্রী। গাবতলী, ঢাকা, ২৫ জুন।ছবি: সাইফুল ইসলাম
১২ / ১২
বাড়ি ফেরার পথে ধুনট বাজার থেকে গ্যাস সিলিন্ডার কিনে সাইকেলে শক্ত করে বেঁধে নিচ্ছেন সোহাগ মিয়া । শহর থেকে গ্রামে প্রতিটি খুচরা দোকানে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ৯১০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে । নলডাঙ্গা, ধুনট উপজেলা, বগুড়া, ২৫ জুন।ছবি: সোয়েল রানা