এক ঝলক (২৫ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪১
পরিবেশ রক্ষার বিষয়টিকে সামনে রেখে এক অনুষ্ঠানে বাইক নিয়ে লেকে ঝাঁপিয়ে পড়লেন একজন। ছবিটি গতকাল রোববার চীনের হুবেই প্রদেশের উহান থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ৪১
জার্মানির আন্সবাহেতে বিস্ফোরণস্থলে পুলিশের পাহারা। গতকাল রোববার রাতে বোমা হামলার সময় হামলাকারী সিরীয় শরণার্থী নিহত হয়। ছবি: রয়টার্স

৩ / ৪১
চীনের ঝেজিয়াং প্রদেশের হাংচৌতে অ্যাপল স্টোর উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে শ্রমিকেরা। ছবিটি গত শনিবারের। ছবি: রয়টার্স

৪ / ৪১
বিদ্যুতের তারে আটকে আছে গাছের বড়সড় গুঁড়ি। কার মাথায় যে পড়ে! ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার মামুদপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৫ / ৪১
বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে দেশের নদ-নদীর পানি বেড়েছে। নতুন পানিতে দুরন্তপনায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। ছবিটি আজ সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের বাঙালি নদীর শাখা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ৪১
বাঁশের খুঁটির সঙ্গে আড়া বেঁধে পাট শুকাতে দিচ্ছেন এক নারী। ছবিটি সোমবার সকালে যশোর সদরের কাশিমপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ৪১
যমুনা নদীর পানি ফুলে ফেঁপে স্লুইচ গেট দিয়ে পানি বাঙালি নদীতে পড়ছে। সেখানে বেড়ে গেছে মাছের আনাগোনা। এই সুযোগে স্থানীয়রা জাল দিয়ে মাছ ধরার আনন্দে মেতেছে। ছবিটি সোমবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পার দেবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ৪১
সড়কের ধারে ফুটে আছে নজর কাড়া হলদে বুনোফুল। ছবিটি সোমবার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৯ / ৪১
বিলে ফুটে আছে কচুরিপানার ফুল। ছবিটি সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ৪১
সিঙ্গাপুরে একটি দোকানে সবজি কিনছেন ক্রেতারা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: এএফপি

১১ / ৪১
গাছে পেকেছে কাঁঠাল। গৃহস্থ না জানলেও জেনে গেছে বুলবুলি। তাই স্বাদ নিতে ভুল করেনি। ছবিটি আজ সোমবার ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ৪১
করলা বিক্রির জন্য তা হাটে নিয়ে এসেছেন চাষিরা। ছবিটি আজ সোমবার সকালে যশোর সদরের সাতমাইল হাট থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ৪১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত কয়েক দিনের অভিযানে ৩৫টি কারেন্ট জাল ও বেশ কিছু বেহুন্দি জাল আটক হয়। আজ সোমবার দুপুরে উপজেলা চত্বরে সেগুলো গ্রামবাসী ও কর্তৃপক্ষের উপস্থিতিতে পুড়িয়ে দেওয়া হয়। ছবি: প্রথম আলো

১৪ / ৪১
পাটশোলার বিনিময়ে কৃষকের পাটের আঁশ ছাড়াচ্ছেন গ্রামের নারীরা। ছবিটি গতকাল রোববার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আদমপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৫ / ৪১
বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে আজ সোমবার আধাবেলা হরতালের ডাক দেয় বগুড়া জেলা বিএনপি। হরতাল চলাকালে বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকায় মিছিল। ছবি: সোয়েল রানা

১৬ / ৪১
রপ্তানির জন্য বাছাই করা পাটের স্তূপ। ছবিটি খুলনার দৌলতপুরের যমুনা ঘাট থেকে আজ সোমবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৪১
রংপুরে কাউনিয়া মহাবিদ্যালয় সরকারিকরণের দাবিতে আজ সোমবার এক ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ৪১
বুলেট ট্রেনে করে গ্রীষ্মকালীন বাড়ির উদ্দেশে টোকিও ছাড়ার আগে জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। ছবি: রয়টার্স

১৯ / ৪১
পেনাল্টিতে একমাত্র গোলটি করে বারিধারাকে ম্যাচ শেষে গতকাল রোববার উৎসবে মাতিয়ে তোলেন ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ। সেই জয়ের পর আজ চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে আনন্দে মাতেন উত্তর বারিধারার খেলোয়াড়েরা। ছবিটি দুপুর ১২টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ

২০ / ৪১
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রাম পুলিশের করণীয় বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। সন্ত্রাসী ও জঙ্গিবাদ মোকাবিলায় গ্রামে গ্রামে পাড়া মহল্লায় টহল জোরদার করার আহ্বান জানিয়ে তিনি দিক-নির্দেশনা দেন। ছবিটি আজ সোমবার বেলা ১১টায় যশোর কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২১ / ৪১
মুন্সিগঞ্জের আড়িয়ল বিল থেকে জাতীয় ফুল শাপলা তুলে আনছেন দুজন। প্রতিটি শাপলার গাঁট ঢাকার বাজারে বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকা করে৷ ছবিটি ঢাকা-মাওয়া মহাসড়কের পার্শ্ববর্তী আড়িয়ল বিল থেকে সম্প্রতি তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ৪১
মুন্সিগঞ্জের আড়িয়ল বিল থেকে জাতীয় ফুল শাপলা ঢাকায় আনার জন্য ট্রাকে ভরছেন কয়েকজন। প্রতিটি শাপলার গাঁট ঢাকার বাজারে বিক্রি হয় ১০ থেকে ১৫ টাকায়। ছবিটি ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর থেকে সম্প্রতি তোলা৷ ছবি: সাইফুল ইসলাম

২৩ / ৪১
আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা-মিরপুর সড়কে ছিল প্রচণ্ড যানজট। ছবিটি দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে তোলা৷ ছবি: সাইফুল ইসলাম

২৪ / ৪১
জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সন্ত্রাস, হত্যা, সন্ত্রাসবাদী দুরভিসন্ধির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে খুন-ধর্ষণ-জঙ্গিবাদবিরোধী গণ-আন্দোলন আজ সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়াজন করে। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ৪১
পুরান ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে এমন আবর্জনার স্তূপ। বছরের পর বছর এভাবেই আবর্জনা জমা হয়, কিন্তু এগুলো সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয় না। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ৪১
ট্রেনের বগির সঙ্গে ইঞ্জিন লাগানোর কাজটি রেলওয়ের পয়েন্টম্যানের। কিন্তু রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কাজটি প্রায়ই করে থাকে রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শিশু-কিশোরেরা। সায়মনের বয়স ১৪। প্রতিবার ইঞ্জিন খোলা বা লাগানোর জন্য ১০ টাকা করে পায় সে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ৪১
রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রীর প্রধান সড়ক এমন বেহাল। বিভিন্ন স্থানে ভাঙা, একটু বৃষ্টিতেই পুরো সড়কটিই নোংরা পানি ও কাদায় সয়লাব হয়ে যায়। ছবিটি আজ সোমবার সকালে দক্ষিণ বনশ্রীর ব্লক-কে এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ৪১
মৌচাক-মগবাজার উড়ালসেতু নির্মাণকাজের কারণে রাজধানীর পান্থপথ-তেজগাঁও সংযোগ সড়ক এমন বেহাল। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টি হলেই কাদা ও পানিতে সয়লাব হয়ে যায় পুরো সড়কটি। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৯ / ৪১
রাজধানীর গুলশান এলাকার নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে মহাখালীর গুদারাঘাটের নৌকা চলাচল। আগে সাধারণ মানুষ মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার সড়ক থেকে কড়াইল বস্তি এলাকায় যাওয়া-আসা করত এসব নৌকায়। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩০ / ৪১
স্কুলভ্যানে শিক্ষার্থীদের যাতায়াত করার কথা থাকলেও এই ভ্যানগুলোতে যাত্রী বহন করা হচ্ছে। নতুনবাজার থেকে এসব ভ্যানে কাকলী পর্যন্ত যাত্রী চলাচল করে। জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় যাত্রী নেওয়া হয়। ছবিটি আজ সোমবার বেলা তিনটার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩১ / ৪১
জঙ্গি তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম, মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর অপর প্রান্তে বারঘরিয়া চত্বরে বারঘরিয়া ইউপি কমিউনিটি পুলিশিং ফোরামের সহযোগিতায় র‌্যালি ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বারঘরিয়া মিতালী রিকশা ও ভ্যান শ্রমিক সমিতি। ছবি: প্রথম আলো

৩২ / ৪১
বর্ষায় ধানের কলগুলোতে ধান রোদে শুকানো কঠিন হয়ে পড়ছে। কিছুক্ষণ রোদে দিতেই বৃষ্টি শুরু হয়ে যায় আর চাতালশ্রমিকেরাও হুড়োহুড়ি করে ধান এক স্থানে জড়ো করে ঢেকে দেন। ছবিটি আজ সোমবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চুরখাই থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৩৩ / ৪১
রংপুরের কাউনিয়া উপজেলায় আউশ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আধুনিক মাড়াইযন্ত্রে সবুজ কাঁচা ধান মাড়াই করছেন কৃষকেরা। ছবিটি আজ সোমবার বিকেলে সাব্দি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩৪ / ৪১
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী এলাকায় কলাবাগানে কলার কাঁদি তুলছেন এক চাষি। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩৫ / ৪১
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। ছবি: সাহাদাত পারভেজ

৩৬ / ৪১
পানি সরবরাহকারী চলন্ত পিকআপ ভ্যানের ওপর ঘুমিয়ে পড়েছেন এই কর্মচারী। ছবিটি আজ দুপুরে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩৭ / ৪১
সিট নেই, তাই জীবনের ঝুঁকি নিয়ে বাসের পেছনে এভাবেই ঝুলে আছেন যাত্রীরা। ছবিটি আজ দুপুরে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩৮ / ৪১
গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁর সামনের রাস্তায় এখনো আছে নিরাপত্তাচৌকি। মানুষ এখনো কৌতূহল নিয়ে এই বেকারির সামনে এসে দাঁড়ায়। ছবি: সাহাদাত পারভেজ

৩৯ / ৪১
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ওই এলাকায় সন্দেহভাজন গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ। ছবিটি গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৪০ / ৪১
পয়োনিষ্কাশনের জন্য সিটি করপোরেশন উত্তরের অধীনে গুলশান এলাকার রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে। ছবিটি আজ বিকেলে গুলশানে সৌদি দূতাবাসের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৪১ / ৪১
রাজধানীতে ফুটপাতের পাশে শুয়ে ঘুমিয়ে গেছেন এক ব্যক্তি। তাঁর গা ঘেঁষে ঘুমিয়েছে একটি কুকুর। ছবিটি আজ দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ