এক ঝলক (২৫ জুলাই ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
চীনের হুনান প্রদেশে মিনিয়ন পোশাকে মজা করছেন একদল ব্যক্তি। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৫
টিনের চালায় টুপটাপ বৃষ্টির শব্দ। তবে টানা বৃষ্টিতে সেই ভালো লাগার আমেজটি আর থাকে না। বিশেষ করে দরিদ্র পরিবারের মানুষগুলোর জীবন এই বৃষ্টিতে দুর্বিষহ হয়ে ওঠে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে যশোর সদরের রাজারহাট থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ২৫
মালামাল বোঝাই ট্রাকে চড়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন শ্রমিক। ছবিটি সোমবার রাজধানীর বনানী থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪ / ২৫
তীব্র গরমে স্বস্তি পেতে মাথায় পানি ঢালছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার মেসেডোনিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৫
পাতার ওপর ছুটছে এক পোকা। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ২৫
রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় পুলে সাঁতার কাটতে নেমেছে এক শ্বেতভল্লুক। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৭ / ২৫
হাটে বিক্রির জন্য ঘোড়ার গাড়িতে করে ঘাস নিয়ে যাচ্ছেন কৃষকেরা। ছবিটি সম্প্রতি পাবনা সদরের মাধপুর বাজার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২৫
ভারতের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিলেন রামনাথ কোবিন্দ। শপথ গ্রহণের অনুষ্ঠানে তিনি বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে হাজির হন। ছবি: এএফপি

৯ / ২৫
বিরামহীন বৃষ্টিতে রাস্তা-ঘাট সব পানির নিচে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে খুলনার নগরবাসী। ছবিটি আজ মঙ্গলবার খুলনার রয়েলের মোড় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

১০ / ২৫
সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। শরীরে পলিথিন জড়িয়ে গন্তব্যে ছুটেছেন কর্মজীবী মানুষ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের সদরের রাজারহাট এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১১ / ২৫
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ভেঙে গেছে। এতে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভাঙা সড়কের পাশে বিকল্প পথ দিয়ে ঝুঁকি নিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে। রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার দূরে সাপছড়ি ইউনিয়নের খামার পাড়া এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ছবিটি তুলেছেন সুপ্রিয় চাকমা

১২ / ২৫
কয়েক দিনের টানা বৃষ্টিতে চারদিকে এখন পানি। ভেসে গেছে মাছের ঘের। তাই মাছ ধরতে জাল পাতছেন একজন। ছবিটি গতকাল সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

১৩ / ২৫
পত্রিকার হকারদের কিছুটা বিনোদন দিতে তাঁদের নিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে আয়োজন করা হয়েছে ‘হকার প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০১৭’। আয়োজন প্রথম আলো। ছবি: আশরাফুল আলম।

১৪ / ২৫
ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আজ মঙ্গলবার রামনাথ কোবিন্দ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গার্ড পরিদর্শন করেন। ছবি: রয়টার্স

১৫ / ২৫
সুইজারল্যান্ডের রাইন জলপ্রপাতের মাঝখানের উঁচু স্থানে ওঠে সৌন্দর্য উপভোগ করছেন কয়েকজন পর্যটক। ছবি: রয়টার্স

১৬ / ২৫
বাহারি রঙের ব্যাগের দোকানের ছবিটি আইভরি কোস্টের আবিদজান থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৫
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত ভারতের আহমেদাবাদ। বন্যাদুর্গত মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। ছবি: রয়টার্স

১৮ / ২৫
সিরিয়ার দামেস্কের অদূরে কুদসায়া অঞ্চলে সবজির পসরা সাজিয়ে বসেছে এক বালক। ছবি: রয়টার্স

১৯ / ২৫
ভোজন বিলাসীদের জন্য মুরগির নানা পদ রান্না করছেন এক বাবুর্চি। ছবিটি পাকিস্তানের ইসলামাবাদ থেকে সোমবার তোলা। ছবি: রয়টার্স

২০ / ২৫
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের পেছনের আকাশে উঁকি দেওয়া রংধনু। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

২১ / ২৫
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৫
অনবরত বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগ। ছবিটি মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর রোড থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৫
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে বক্তব্য দেন তাজউদ্দীন আহমদের মেয়ে ও সাংসদ দেন সিমিন হোসেন রিমি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৫
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেটের সামনের সড়কের এমন দশা৷ ছবিটি মঙ্গলবার সকালে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
অনবরত বৃষ্টিতে নাজেহাল নগরবাসীর চলাচলে ছাতা ছাড়া গতি নেই। রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে সকালে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন