মিরপুরে কালশী রোডে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তার ওপর জলাবদ্ধতা। গর্তে চাকা পড়ে উল্টে যাচ্ছে যানবাহন। কালশী রোড, মিরপুর, ঢাকা, ২৫ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১৮
বেগম রোকেয়া সরণির কাজীপাড়া এলাকার খানাখন্দে ভরা সড়কে জলাবদ্ধতা। দুর্ভোগে সাধারণ মানুষ। কাজীপাড়া, মিরপুর, ঢাকা, ২৫ জুলাই। ছবি: আবদুস সালাম
৩ / ১৮
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের আত্তাপু প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ ভেঙে ভেসে গেলে লোকালয়। অনেকেই ঠাঁই নিয়েছে ঘরবাড়ির ছাদে। এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ আছে অনেকে। লাওস, ২৫ জুলাই। ছবি: এএফপি
টানা বৃষ্টির কারণে কক্সবাজার সৈকত এখন অনেকটাই পর্যটক শূন্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। কক্সবাজার, ২৫ জুলাই। ছবি: জাহিদুল করিম
৬ / ১৮
পাকিস্তানে আজ বুধবার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচন দেশটির ১১তম সাধারণ নির্বাচন। প্রায় ১০ কোটি ৬০ লাখ ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষের ২৭২ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। ইসলামাবাদ, ২৫ জুলাই। ছবি: এএফপি
৭ / ১৮
মাহি ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করছেন এক মডেল। কলম্বিয়া ফ্যাশন উইকের অংশ এটি। এই পর্বের নাম কলম্বিয়ামোদা। এটি ২৪ থেকে জুলাই পর্যন্ত চলবে। মেদেলিন, আনটিওকিয়া ডিপার্টমেন্ট, কলম্বিয়া, ২৪ জুলাই। ছবি: এএফপি
৮ / ১৮
কোটা সংস্কারসহ অন্যান্য দাবিতে বৃষ্টির মাঝে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৫ জুলাই। ছবি: হাসান রাজা
৯ / ১৮
বেগম রোকেয়া সরণির একটি পদচারী-সেতু কেটে এনে ফেলে রাখা হয়েছে কালশী রোডের ফুটপাতে। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুর নানা অংশে খেলছে শিশুরা। কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সামনে, মিরপুর, ঢাকা, ২৫ জুলাই। ছবি: আবদুস সালাম
১০ / ১৮
মিরপুরের কালশী রোডের একাংশ দখল করে স্থাপন করা হয়েছে পিকআপ ভ্যানের স্ট্যান্ড। কালশী রোড, মিরপুর, ঢাকা, ২৫ জুলাই। ছবি: আবদুস সালাম
১১ / ১৮
শ্রাবণের বর্ষণে বেড়েছে ছাতার চাহিদা। ব্যস্ত সময় কাটাচ্ছেন রাজধানীর ছাতা তৈরি কারখানার শ্রমিকেরা। চকবাজার, ২৫ জুলাই। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৮
পানিবন্দী হয়ে আছে নগরের চান্দগাঁও মৌলভীপাড়া এলাকার গাবতলির বাসিন্দারা। সড়ক ও বসতঘরে জমে আছে বৃষ্টি ও জোয়ারের পানি। তাই এই স্কুলশিক্ষার্থী পথ চলতে ভিন্ন কৌশল নিয়েছে। চট্টগ্রাম, ২৫ জুলাই। ছবি: জুয়েল শীল
১৩ / ১৮
বর্ষায় নতুন পানিতে বেড়েছে মাছের আনাগোনা। সেই মাছ ধরতে ‘খেপলা’ জাল ছুড়ছেন এক জেলে। পদ্মা নদী, পাকশী, পাবনা, ২৫ জুলাই। ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
প্রায় সারা দিনই টিপ টিপ বৃষ্টি। কখনো কখনো মুষলধারে। এরই মধ্যে গ্রাম্য দরজির দোকানে আটকে গেছেন দুজন। অতঃপর দরজির সঙ্গে গল্পে সময় পার। কচুয়া, বাগেরহাট, ২৫ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৮
সাধারণ নির্বাচন শেষে ব্যালট বাক্সে দাপ্তরিক সিল মারা হয়। ইসলামাবাদ, পাকিস্তান, ২৫ জুলাই। ছবি: রয়টার্স
১৬ / ১৮
সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনার জন্য বাক্স থেকে ব্যালট পেপার ঢালা হচ্ছে। ইসলামাবাদ, পাকিস্তান, ২৫ জুলাই। ছবি: রয়টার্স
১৭ / ১৮
জনগণের ভোটগ্রহণের দৃশ্য পর্যবেক্ষণ করছেন এক সেনা সদস্য। রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ২৫ জুলাই। ছবি: রয়টার্স
১৮ / ১৮
ভোটকেন্দ্রের বাইরে আত্মঘাতী হামলার পর আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়। কোয়েটা, পাকিস্তান। ২৫ জুলাই। ছবি: এএফপি