এক ঝলক (২৫ জুলাই, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রাজধানীর মতিঝিলে মধুমিতা হলের পেছনে একটি গ্যারেজে গাড়ি ও বাসের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মতিঝিল, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
২ / ২২
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের চেকপোস্ট। ঢাকা, ২৫ জুলাই।
ছবি: দীপু মালাকার
৩ / ২২
করোনা সংক্রমণ বাড়তে থাকার কারণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধে রাজধানীর কাকরাইল এলাকায় সেনাবাহিনী ও বিমানবাহিনীর চেকপোস্ট। প্রয়োজন ছাড়া বের হওয়া গাড়ি ও মানুষকে চেক করা হচ্ছে। কাকরাইল, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৪ / ২২
খাবারের জন্য কিচিরমিচির ডেকে যাচ্ছিল শালিকছানাটি। খাবার সংগ্রহ করে পরম আদরে ছানাটিকে খাওয়াচ্ছে মা শালিক পাখি। হাসনাপাড়া গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৫ জুলাই।
ছবি: সোয়েল রানা
৫ / ২২
কঠোর বিধিনিষেধে সব গণপরিবহন বন্ধ। কাজ না থাকায় বাস কাউন্টারের সামনে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। গাবতলী বাস টার্মিনাল, ঢাকা।
ছবি: আশরাফুল আলম
৬ / ২২
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে সড়কে বেশ কিছু ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলতে দেখা গেছে। সায়েন্সল্যাব, ২৫ জুলাই।
ছবি: দীপু মালাকার
৭ / ২২
কঠোর বিধিনিষেধে পণ্যবাহী পরিবহন চলাচল রয়েছে। ট্রাকে করে কাঁঠাল আনার পর তা বিক্রির জন্য নামাচ্ছেন শ্রমিকেরা। পাইকারি ও খুচরা দরে বিক্রি হবে এসব কাঁঠাল। সিলেট নগরের ঝালোপাড়া, ২৫ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
৮ / ২২
বাঁশের পণ্য ভ্যানে ভরে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তেঁতুলগাছী এলাকা, গাবতলী উপজেলা, বগুড়া, ২৫ জুলাই।
ছবি: সোয়েল রানা।
৯ / ২২
ধান লাগানোর জন্য জমিতে হাল দিয়ে বাড়ি ফিরছেন খোদাবক্স। রাজশাহী নগরের মেহেরচণ্ডী, রাজশাহী, ২৫ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম।
১০ / ২২
যাত্রাবাড়ীর বাসিন্দা শাহিদা বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঢাকা, ২৫ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
১১ / ২২
ঈদের পর যশোরে করোনার টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়। সেখানে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানেননি অনেকে। নার্সিং ইনস্টিটিউট, যশোর, ২৫ জুলাই।
ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ২২
রংপুরে এবার বৃষ্টি কম হচ্ছে। সপ্তাহ দুয়েক থেকে নেই বললেই চলে। তাই বৃষ্টিনির্ভর আমন চাষে সেচযন্ত্র দিয়ে পানি দিতে হচ্ছে জমিতে। জানকি ধাপেরহাট, রংপুর, ২৫ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২২
১৪ দিনের বিধিনিষেধের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে ছিল যানবাহনের চাপ। কাকরাইল, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
১৪ / ২২
মো. আলী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরছেন সাভারে। গাবতলী সেতুর সামনে চেকপোস্টে তাঁদের রিকশা থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ছেলে নাজমুলের সহায়তায় হেঁটেই সেতু পার হন তিনি। ঢাকা, ২৫ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৫ / ২২
সারা দেশে চলছে কঠোরতম বিধিনিষেধ। দোকানপাট সব বন্ধ। পাহারায় বসে আছেন এক নিরাপত্তাকর্মী। ধানমন্ডি, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: আশরাফুল আলম
১৬ / ২২
করোনার টিকা নিতে লাইনে অপেক্ষায় মানুষ। শিশু হাসপাতাল, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৭ / ২২
ভ্যাপসা গরম থেকে বাঁচতে কোলের শিশুকে গামছা দিয়ে ঢেকে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: আশরাফুল আলম
১৮ / ২২
কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে শুরু হয়েছে ব্যাংকের কার্যক্রম। সোনালী ব্যাংক, মতিঝিল, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২২
বিধিনিষেধ অমান্য করে ভ্যানে চড়ে গাদাগাদি করে গন্তব্যে যাচ্ছে মানুষ। বাড়ছে সংক্রমণের ঝুঁকি। বাবুবাজার ব্রিজ, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: আশরাফুল আলম
২০ / ২২
করোনার টিকা নিবন্ধনের জন্য মানুষের ভিড়। ছিন্নমূল ও ভাসমান মানুষদের নিবন্ধন করতে সাহায্য করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
২১ / ২২
কোরবানির চার দিন পরও সড়ক থেকে সরানো হচ্ছে পশুর চামড়া। মুরাদপুর, চট্টগ্রাম নগর।
ছবি: সৌরভ দাশ
২২ / ২২
বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল কুড়িয়ে নৌকায় তুলে নিয়ে যাচ্ছে দুই কিশোর। বাবুবাজার, ঢাকা, ২৫ জুলাই।
ছবি: আশরাফুল আলম