এক ঝলক (২৫ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
ফুটে আছে শিম ফুল। কেরানীগঞ্জের কলাতিয়া থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

২ / ২৮
সরিষা খেতের ওপর দিয়ে আপন মনে ঘুরছে ফিঙে। ছবিটি কেরানীগঞ্জের কলাতিয়া থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

৩ / ২৮
গাছের ডালে চুপটি মেরে বসে আছে এক ঘুঘু। ছবিটি গতকাল শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার উচুটিয়া গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৮
দিনাজপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয়ের বাগানে ফুটছে গোলাপ। ছবিটি গতকাল শনিবার বিকেলে তোলা। ছবি: এএসএম আলমগীর

৫ / ২৮
সাইকেল চালানোর সময় চেইনে সমস্যা দেখা দেওয়ায় সেটি ঠিক করছে এক শিশু। ছবিটি আজ রোববার খুলনার বাস্তুহারা হাউজিং বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৮
বড়দিনের আগে গতকাল শনিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকায় ব্যাপ্টিস্ট চার্চ মিশনের গির্জায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা নাচ-গান পরিবেশন করে। ছবি: আলীমুজ্জামান

৭ / ২৮
মাছ শিকার শেষে উড়ে যাচ্ছে পানকৌড়ি পাখিটি। ছবিটি আজ রোববার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৮ / ২৮
বড়দিনের ছুটি কাটাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সপরিবারে হাওয়াইতে আছেন। এক ফাঁকে বাবা-মেয়ের আইসক্রিম উপভোগ। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৯ / ২৮
ইন্দোনেশিয়ায় বড়দিন উৎ​সবের একটি মুহূর্ত। ছবিটি শনিবারের। ছবি: এএফপি

১০ / ২৮
রাজধানীর আশকোনায় সূর্য ভিলা বাড়ির কাছে আজ রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৮
রাজধানীর আশকোনায় সূর্য ভিলা বাড়ির কাছে উৎসুক মানুষের ভিড়। ছবি: সাইফুল ইসলাম

১২ / ২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শনকালে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: আবু তাহের

১৩ / ২৮
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আজ রোববার বড়দিন উদ্‌যাপনে উচ্ছ্বসিত শিশুরা। ছবি: হাসান রাজা

১৪ / ২৮
ইন্দোনেশিয়ার সুরাবায়াতে এক গির্জার সামনে বড়দিনের প্রাক্কালে প্রার্থনা সভায় প্রজ্বলিত মোম হাতে একজন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৮
বড়দিন উপলক্ষে সিউদাদ জুয়ারেজ এলাকায় গরিব শিশুদের জন্য ফায়ার ফাইটাররা বার্ষিক উপহার দেওয়ার আয়োজন করে। সেখানে জড়ো করা হয় বিভিন্ন ধরনের খেলনা। ফায়ার ফাইটাররা বছরজুড়ে এসব খেলনা সংগ্রহ করে থাকেন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৮
বড়দিনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়াতে পোটোম্যাক নদীতে ‘ওয়াটার-স্কিং সান্তা অ্যান্ড হিজ নিবোর্ডিং রেইনডার’ তাদের ৩১তম বার্ষিক আয়োজন করে। সেখানে একজন স্কি করছেন। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৮
শ্রীলঙ্কার কলম্বোতে বড়দিনের আলোকসজ্জার সঙ্গে সেলফি তুলছেন দুই নারী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৮ / ২৮
প্যারিসের বাইরে প্যানটিনে ক্যানাল দু লোকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বড়দিন উপলক্ষে সাঁতার কাটছেন এক সাঁতারু। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৯ / ২৮
আহমেদাবাদে সোয়ামিনারায়ণ গুরুকুল বিশ্ববিদ্যা প্রাতিষ্ঠানাম (এসজিভিপি) আয়ুর্বেদিক হাসপাতালে শিরোধারা নামে আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়া হয়। মোট ১ হাজার ১১১ জনকে একসঙ্গে এ চিকিৎসা দেওয়া হয়। এতজনকে একসঙ্গে শিরোধারা চিকিৎসাসেবার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে এ উদ্যোগ। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

২০ / ২৮
হাঙ্গেরির বুদাপেস্টে বিনা মূল্যে দেওয়া খাবার খাচ্ছেন এক নারী। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৮
আজ রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সকাল থেকে সিলেট নগরের নয়াসড়ক এলাকার গির্জায় বড়দিন উদ্‌যাপনের ভিড় ছিল। গির্জায় আসা তিন তরুণী কাগজের তৈরি সান্তা ক্লজের সামনে সেলফি তুলতে ব্যস্ত। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৮
কাপ্তাই হ্রদে পরিযায়ী পাখি। শীত আসার সঙ্গে সঙ্গে দেখা মেলে এদের। ছবিটি রাঙামাটির ঝগড়াবিল এলাকার কাপ্তাই হ্রদ থেকে রোববার বিকেলে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৩ / ২৮
সুখী সরেন ও রীনা মারডি বড়দিনের উপহার পেয়ে আনন্দিত। ছবিটি আজ রোববার গাইবান্ধার জয়পুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৪ / ২৮
ঘন কুয়াশার কারণে আজ রোববার সকালে দৃষ্টিসীমা কমে আসে। সকাল সাড়ে আটটা পর্যন্ত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হয়। ছবিটি সকাল আটটায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে সদর উপজেলার ভীমরুল্লাহ এলাকা থেকে তোলা। ছবি: শাহ আলম

২৫ / ২৮
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং—এই স্লোগানে বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার আয়োজনে কাল থেকে পাঁচ দিন ব্যাপী ফরিদপুরে শুরু হচ্ছে ৮ম জেলা স্কাউট সমাবেশ। এই সমাবেশে জেলার ৯টি উপজেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০টি দল অংশ নিচ্ছে। চলছে তারই প্রস্তুতিতে তাবু নির্মাণ। ছবিটি আজ রোববার দুপুরে ফরিদপুর শহরের জিলা স্কুল থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ২৮
জাতীয়করণের তালিকা থেকে বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের নাম বাদ পড়ায় আজ রোববার উপজেলা সদরে মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী শিক্ষার্থী ও এলাকাবাসী। বেলা ১১টার দিকে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এরপর মানববন্ধন, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: এহসান-উদ-দৌলা

২৭ / ২৮
পাবনার ঈশ্বরদীতে দরিদ্র শীতার্তদের মাঝে আজ রোববার শহরের ডাকবাংলো মাঠে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও সিটি ব্যাংক এনএর সহযোগিতায় ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী বন্ধুসভার সদস্যরা কম্বল বিতরণ পরিচালনা করেন। ছবি: প্রথম আলো।

২৮ / ২৮
শীতকালে নদী-নালা খাল-বিলে পানি কমে গেলে পলো নিয়ে দল বেঁধে এলাকাবাসী মাছ শিকারে নেমে পড়েন। স্থানীয় ভাষায় একে বাউৎ উৎসব বলা হয়। প্রতি বছরের তুলনায় এবার মাছ কম ধরা পড়ছে কিন্তু আনন্দের যেন কমতি নেয় শৌখিন এই মৎসশিকারীদের মাঝে। ছবিটি সম্প্রতি পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা চিকনাই নদী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ