এক ঝলক (২৫ ডিসেম্বর ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
শীত থেকে বাঁচতে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে মৌলভীবাজারে অবস্থিত দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে। দিনে দলবদ্ধ পাখিরা হাওরের ছোট-বড় বিলে খাবার খুঁজে বেড়ায়। চকিয়া বিল, কুলাউড়া, মৌলভীবাজার, ২৪ ডিসেম্বর। ছবি: কল্যাণ প্রসূন

২ / ২২
গাছে ফুটে আছে গোলাপ। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট, ২৪ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

৩ / ২২
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে চলছে গির্জা সাজানোর কাজ। গির্জায় প্রবেশ দ্বারের সামনে আলপনা আঁকতে ব্যস্ত সবাই। ব্যাপ্টিস্ট চার্চ, বরিশাল, ২৪ ডিসেম্বর। ছবি: সাইয়ান

৪ / ২২
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সে উপলক্ষে গির্জায় আলোকসজ্জা। নয়াসড়ক, সিলেট, ২৪ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

৫ / ২২
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে মঙ্গলবার সিলেট নগরের নয়াসড়ক এলাকায় গির্জায় কেক কাটা হয়। উৎসবে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন ও বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির উপস্থিত হন। তাঁদের দুজনকে নিয়ে বড়দিনের কেক কাটেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট, ২৫ ডিসেম্বর ছবি: আনিস মাহমুদ

৬ / ২২
বড়দিন উৎসবে মঙ্গলবার সিলেট নগরের নয়াসড়ক এলাকায় গির্জায় চলছে উৎসব। উৎসবে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ। সান্তা ক্রুজের সঙ্গে ছবি তুলছেন এক তরুণী। সিলেট, ২৫ ডিসেম্বর ছবি: আনিস মাহমুদ

৭ / ২২
চুকাই ফলের মৌসুম, বিভিন্ন সবজি ও চাটনিতে এই ফল ব্যবহার করেন পাহাড়িরা। স্থানীয় বাজারে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হয়। পানখায়াপাড়া, খাগড়াছড়ি, ২৫ ডিসেম্বর।ছবি: নীরব চৌধুরী

৮ / ২২
শুভ বড়দিন উপলক্ষে সারা দেশের মতো পাহাড়েও চলছে ধর্মীয় বিশেষ প্রার্থনা। ব্যাপ্টিস্ট চার্চ, খাগড়াছড়ি, ২৫ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী

৯ / ২২
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনের প্রচারণার প্রধান কার্যালয়ের সামনে রাখা হয়েছে নৌকা। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ২৪ ডিসেম্বর।ছবি: নীরব চৌধুরী

১০ / ২২
বিক্রির জন্য মাচা থেকে শিম তোলা হচ্ছে। পদ্মপাড়া, গাবতলী, বগুড়া, ২৫ ডিসেম্বর। ছবি: সোয়েল রানা

১১ / ২২
নির্বাচনী প্রচার বেলা দুইটা থেকে শুরু হওয়ার নিয়ম এ ছাড়া কোনো শো-ডাউন করার বিধিনিষেধ থাকলেও খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ মোটরসাইকেল, চাঁদের গাড়ি , পিকআপ নিয়ে শো-ডাউন করেন। বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৫ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া

১২ / ২২
বড়দিন উপলক্ষে খ্রিষ্টভক্তরা এসেছেন তেজগাঁও পবিত্র জপমালা গির্জায়। অনেকে তুলছেন সেলফি। ঢাকা, ২৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

১৩ / ২২
‘মেরি ক্রিসমাস’ লেখা সংবলিত তারা শোভা যাচ্ছে গির্জার দেয়ালে। তেজগাঁও পবিত্র জপমালা গির্জা, ঢাকা, ২৫ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম

১৪ / ২২
নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে ৭১ এর চিঠি নিয়ে রচিত নাটক মঞ্চস্থ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ২৫ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম

১৫ / ২২
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারের বোর্ড। দড়িখরবোনা মোড়, রাজশাহী, ২৫ ডিসেম্বর। ছবি: শহীদুল ইসলাম

১৬ / ২২
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। মাইকযোগে চলছে শেষ সময়ে প্রচারণা। মধ্যবাজার, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৫ ডিসেম্বর। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২২
ময়মনসিংহ-৪ আসনে মহাজোটের প্রার্থী সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে সমাবেশ করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ। রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর, ময়মনসিংহ, ২৫ ডিসেম্বর। ছবি: আনোয়ার হোসেন

১৮ / ২২
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ

১৯ / ২২
বড়দিন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে চার্চের সামনে বসেছে নানান পসরার মেলা। তেজগাঁও, ফার্মগেট, ঢাকা। ছবি: সাবিনা ইয়াসমিন।

২০ / ২২
বড় দিন উপলক্ষে তরুণীরা দেখছেন, কিনছেন উপহারসামগ্রী। তেজগাঁও, ফার্মগেট, ঢাকা। ছবি: সাবিনা ইয়াসমিন।

২১ / ২২
খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২৫ ডিসেম্বর। এ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা কার্ড উপহার দেওয়া হয়। গণভবন, ঢাকা, ২৪ ডিসেম্বর। ছবি: বাসস

২২ / ২২
ঢাকা-১২ আসনের নৌকার প্রার্থী আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী প্রচারণার মিছিল। পুরাতন এয়ারপোর্ট রোড, ঢাকা, ২৫ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার