খাগড়াছড়ির দীঘিনালার মায়াফাপাড়ায় সুপেয় পানির ব্যবস্থা নেই। বোয়ালখালী গ্রামের ৮০টি পরিবার রয়েছে খাবার পানির সংকটে। এসব পরিবারের নারীরা খালের পাড়ে কুয়া খনন করে সেখান থেকে পানি সংগ্রহ করেনছবি: পলাশ বড়ুয়া
২ / ১০
নদীর জলে খাবারের সন্ধানে ঘুরছে দুটি চখাচখি। সব সময় জোড়া বেঁধে চলার জন্য এরা মানিকজোড় হাঁস নামেও পরিচিত। শীত মৌসুমে আবাসভূমি দক্ষিণ-পূর্ব ইউরোপ, মধ্য এশিয়া, মঙ্গোলিয়া, তিব্বত থেকে এরা আমাদের দেশে উড়ে আসে। পাবনার পদ্মা নদীতে একসময় প্রচুর দেখা গেলেও এখন তা বেশ দুর্লভছবি: হাসান মাহমুদ
৩ / ১০
হাওরে শাপলার রাজ্যে ফুটেছে অজস্র লাল শাপলা। সবুজ পাতার আচ্ছাদনে ঢাকা পড়েছে বিস্তীর্ণ জলরাশি। পাহাড়ের কোলে এ যেন শাপলানিবাস। এখানে বেড়াতে আসা ভ্রমণপিপাসুরা উপভোগ করেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরে ফুটে থাকা লাল শাপলার সৌন্দর্যছবি: আনিস মাহমুদ
৪ / ১০
শুটিং করতে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। এ সময় প্রিয় নায়িকাকে মুঠোফোনে ধারণ করার চেষ্টা করছেন এক ভক্ত। শুক্রবার বিকেলে স্বাধীনতা জাদুঘরের সামনেছবি: সাইফুল ইসলাম
৫ / ১০
বাসে যাত্রী উঠছে। মুখে মাস্ক নেই। আজ সকালে রাজধানীর বৌদ্ধ মন্দির এলাকায়ছবি: কাজী আলিম-উজ-জামান।
৬ / ১০
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে বড়দিনের প্রার্থনায় যোগ দেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। আজ সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় সাধু পৌলের গির্জায়ছবি: দিনার মাহমুদ
৭ / ১০
খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে আজ রাজধানীর গির্জাগুলোতে চলছে নানা আয়োজন। রাজধানীর তেজগাঁওয়ে জপমালা রানী গির্জায়ছবি: আশরাফুল আলম
বড়দিন উপলক্ষে সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন অনেকেইছবি: সাইফুল ইসলাম
১০ / ১০
বড়দিন উপলক্ষে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির লক্ষ্যে ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগানে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রীতি পরিষদের মানববন্ধন। আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনেছবি: তানভীর আহাম্মেদ