এক ঝলক (২৫ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
হেমন্তের গোধূলি বেলায় সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি যশোরের ফুতেপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২৪
সরিষা ফুলের হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ। খেতের অপরূপ সৌন্দর্যকে যেন আরও নান্দনিক করে তুলেছে রঙিন এ প্রজাপতি। ছবিটি গতকাল যশোরের ফুতেপুর থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩ / ২৪
মনের সুখে বটের ফল খাওয়ায় ব্যস্ত সুন্দর এই পাখিটি। ছবিটি খুলনার কাশিপুরের মেঘনা গেটের সামনে থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

৪ / ২৪
আম গাছের ডালে কাঠবিড়ালির দুষ্টুমি। ছবিটি কুষ্টিয়ার মিরপুর থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

৫ / ২৪
আমন ধানের খেতের পাশেই শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। সেই খেত পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়াগ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৬ / ২৪
দুই বন্ধু জ্যাকব আকম্যান ও টাইগার বর্টিন গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। তুষারঢাকা পথে গাড়িটিতে কারিগরি ত্রুটি দেখা দিলে টাইগার তা মেরামতের চেষ্টা করছিলেন। পাশে দাঁড়িয়ে সেটি দেখছেন আরেক বন্ধু। ছবি: রয়টার্স

৭ / ২৪
‘আজ হাঙর দেখা গেছে, পানিতে নামলে নিজের দায়িত্বে নামুন’—এমন সতর্কবার্তা উপেক্ষা করেই পানিতে নামছেন এক সার্ফার। ছবিটি অস্ট্রেলিয়ার সিডনির ম্যানলি ​সৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার আশায় প্রচার চালাচ্ছেন হিলারি ক্লিনটন। এখন আছেন ডেনভারে। এখানকার মেয়র মাইকেল হ্যানকক ভোটারদের কাছে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার সময় কিছু একটা শুনে এভাবেই হেসে ওঠেন হিলারি। ছবি: রয়টার্স

৯ / ২৪
মধু আহরণে হলদে বর্ণের সরিষার খেতে মৌমাছির আনাগোনা। ছবিটি রাজশাহীর সিটি বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১০ / ২৪
এসব তুষারের স্তূপ নয়। কুয়াশায় ঢাকা পড়ে এ রকম মনোহর রূপ ধারণ করেছে রাঙামাটির কাপ্তাই লেক ও পাহাড়। ছবিটি আজ রাঙামাটির চেঙ্গীমুখ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙ্গামাটি

১১ / ২৪
হাতিরঝিল প্রকল্পে রামপুরা সেতুর কাছে স্লুইসগেটের নিচের ময়লা পানিতে গোসল করতে নেমে আনন্দে মেতে উঠেছে শিশুরা। ছবিটি আজকের তোলা। ছবি: নাসিরউদ্দিন নাসিম

১২ / ২৪
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নারী মৈত্রী ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যদের মানববন্ধন। ছবি: হাসান রাজা

১৩ / ২৪
রাজধানীর উত্তরার স্কলাস্টিকা স্কুলে আজ বুধবার সকালে মাদক-বিষয়ক পরামর্শ সহায়তা প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে গান পরিবেশন করছেন কণ্ঠশিল্পী মেহরীন। প্রথম আলো ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: প্রথম আলো।

১৪ / ২৪
রাজধানীর উত্তরার জসীম উদ্দিন মোড় এলাকায় আজ বুধবার দুপুরে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবি: প্রথম আলো

১৫ / ২৪
আজ বুধবার থেকে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণ করা যাবে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের দেয়ালে ব্যানার লাগানো হয়েছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম।

১৬ / ২৪
অবাক চোখে তাকিয়ে যানজটে আটকা পড়া শিশুটি। ছবিটি আজ বনানীর কাকলী এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
‘জিহাদি জন’’ পরিচয়ে কথিত ইসলামিক স্টেট আইএসের পক্ষে অনলাইনে প্রচার চালানোর অভিযোগে মো. নাহিদ হাসান নামের এই যুবককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: মনিরুল আলম

১৮ / ২৪
বুদ্ধিজীবী ও শীর্ষস্থানীয় রাজনীতিকদের হুমকি দেওয়ার অভিযোগে আবদুল হককে আটক করে ডিবি পুলিশ। ছবি: মনিরুল আলম

১৯ / ২৪
ডিজিটাল সেন্টারের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে র‍্যালি বের করা হয়। ছবি: মনিরুল আলম

২০ / ২৪
‘আমরাই পারি’ নামের একটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৫ উপলক্ষে র‍্যালি বের করে। ছবি: মনিরুল আলম

২১ / ২৪
কুমিল্লার রানী বাজারে রামঠাকুর আশ্রমে গতকাল মঙ্গলবার থেকে চার দিনব্যাপী ৭৭তম রাস উৎসব শুরু হয়েছে। উৎসবে ভারতের ত্রিপুরা রাজ্যসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত অংশগ্রহণ করেছেন। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

২২ / ২৪
ফরিদপুর সদরপুর উপজেলায় সবজির আবাদ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে। কৃষক আবদুল সালাম মোল্লা ও ছেলে রাজু মোল্লা সদর উপজেলার শোলডুবি এলাকায় খেত থেকে বরবটি তুলছেন। বিক্রি করবেন কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকায়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৪
আলু রোপণের আগে খেতে লাঙল টেনে দিয়ে আইল প্রস্তুত করে নিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৪ / ২৪
পাহাড়ে রাস মহোৎসব উদযাপনে মেলায় খাগড়াছড়ি শহরের শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এলাকায় সাজগোজের সামগ্রী কিনতে দোকানে শিশু-নারী-তরুণীর ভিড়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি