রঙিন মাঠের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একলা পাখি। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের এই মাঠটি ঘোড়দৌড়ের জন্য ব্যবহার করা হয়। ১৭ নভেম্বর তোলা ছবিটি আজ শুক্রবার প্রকাশিত। ছবি: রয়টার্স
২ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে থ্যাংকসগিভিং ডের প্যারেডে সাজানো হয়েছে বাতাস ভরা হ্যালো কিটি। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৩ / ১৩
ভারতের মুম্বাইয়ে ব্যাংক থেকে দুই হাজার রুপির নোট নিয়ে ফিরছেন এক ব্যক্তি। আচমকা এক হাজার ও ৫০০ রুপির নোট বাতিল করায় সে দেশের নাগরিকেরা পড়েছেন সমস্যায়। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬ শুরু হয় দলীয় বর্ণিল নৃত্য ‘রবি-করোজ্জ্বল নৃত্যমালিকা’ দিয়ে। পরিবেশন করেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল ‘নৃত্যনন্দন’। ছবি: জাহিদুল করিম
৮ / ১৩
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সবচেয়ে বড় আয়োজন ‘পাঠক উৎসব: এসো আঠারোয়’। উৎসবের মূল মঞ্চে সচেতনতামূলক পোস্টার হাতে তরুণ নায়কেরা। ছবি: প্রথম আলো
৯ / ১৩
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ শুক্রবার প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসে সেলফি তুলছেন দুই তরুণী। ছবি: প্রথম আলো
১০ / ১৩
হেমন্তের সকালে ঘাসের ওপর বসেছে এক ফড়িং। ছবিটি আজ শুক্রবার সকালে সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের ‘মালঞ্চ’ কটেজের প্রাঙ্গণে আজ শুক্রবার বিজিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। এ সময় তিনি জানান, দালালদের মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। ছবি: গিয়াসউদ্দিন
১৩ / ১৩
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখা আজ শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। ছবি: আশরাফুল আলম