এক ঝলক (২৫ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
স্কটল্যান্ডের এডিনবরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে টেনিসের কর্মশালায় অংশ নিচ্ছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এখানে সেই কসরতের একটি অংশ। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

২ / ২৬
আর্জেন্টিনা সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। নৈশভোজে সে দেশের প্রেসিডেন্ট মওরিসিও মাকরির স্ত্রী জুলিয়ানা আওয়াদার সঙ্গে কথা বলছেন তিনি। ছবিটি গতকাল বুধবারের। ছবি: এএফপি

৩ / ২৬
মৌরিবনে মৌমাছির গুঞ্জন। ছবিটি গতকাল বুধবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

৪ / ২৬
ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। ছবিটি গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৬
পুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বলিউড তারকা সঞ্জয় দত্ত। ছবি: এএফপি

৬ / ২৬
হাওরের পানি কমে কোথাও কোথাও জেগে ওঠে চর। সেখানে চলে চাষবাস। আর হাওরের পানি কমে যাওয়ায় সেখানে খাবারের খোঁজে নেমে ​আসে বকের ঝাঁক। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ​সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা: আনিস মাহমুদ

৭ / ২৬
হাওরের পাশে একটি খালে মাছ ধরছেন এক জেলে।ছবিটি আজ বৃহস্পতিবার সকালে ​সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা: আনিস মাহমুদ

৮ / ২৬
মৌসুমের আগেই ফাল্গুনের শুরুতে পাকা আম আসতে শুরু করেছে বাজারে। এক ক্রেতা দেখছেন সেই পাকা আম। ছবিটি গতকাল বুধবার কক্সবাজারের টেকনাফের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: গিয়াস উদ্দিন

৯ / ২৬
বগুড়ায় বাঙালি নদীর পানি কমতে কমতে হাঁটু পানিতে নেমেছে। আজ বৃহস্পতিবার ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামে সেই নদীতে মাছ ধরতে ব্যস্ত এক ব্যক্তি। ছবি: সোয়েল রানা

১০ / ২৬
বিদ্যুতের তারে চুপচাপ বসে আছে এক ঝাঁক কবুতর। ছবিটি আজ দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৬
ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুর এলাকায় নষ্ট হয়ে যাওয়া কাঁচা ইট সরিয়ে নেন শ্রমিকেরা। গতকাল বুধবার রাতের ঝড়ে ইটগুলো নষ্ট হয়ে যায়। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৬
ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতার ১০০ মিটার দৌড় ইভেন্টে খুদে শিক্ষার্থীরা। ছবি: আলীমুজ্জামান

১৩ / ২৬
মাটির স্তূপ থেকে গড়িয়ে নিচে নামার আনন্দে মাতোয়ারা শিশুরা। ছবিটি আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: রাশেদুল হক

১৪ / ২৬
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের আয়োজিত লোকসংস্কৃতি উৎসবে মণিপুরী নাচ পরিবেশন করছেন ঢাকার তামান্না রহমান ও তাঁর দল। আজ বৃহস্পতিবার যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে ছিল এই আয়োজন। ছবি: এহসান-উদ-দৌলা

১৫ / ২৬
রাজধানীর খিলগাঁও উড়াল সড়কের ইউ-লুপ তৈরির কাজ প্রায় শেষ। ছবিটি বৃহস্পতিবার সকালে রাজধানীর  বাসাবো বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৬
স্কলাস্টিকা স্কুলের উত্তরা শাখায় প্রথম আলো আয়োজিত ‘আমি বাংলাদেশ’ কনসার্টে হৃদয় খান। ছবি: আবদুস সালাম

১৭ / ২৬
নির্বাহী হাকিম সরওয়ার আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় দুর্বৃত্তদের হাত থেকে রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দখলমুক্ত করে র‍্যাব-১০। বিদ্যালয়টির বেশ কয়েকটি কক্ষ প্রায় নয় বছর ধরে মাস্তান ও ডেকোরেটর ব্যবসায়ীদের দখলে ছিল। ছবি: প্রথম আলো

১৮ / ২৬
প্রচণ্ড ঝুঁকি নিয়ে এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পুরোনো লোহা গলিয়ে ঢালাই লোহার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি হয় রাজধানীর গেন্ডারিয়া এলাকায়। এর বিনিময়ে কাজের প্রকারভেদে সপ্তাহে ১৫০০ টাকা থেকে ৪০০০ টাকা আয় করেন একেকজন শ্রমিক। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ২৬
রেললাইন ঘেঁষে বসেছে বাজার। আর ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিনের চারপাশে বসে যাচ্ছেন যাত্রীরা। ছবিটি বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জুরাইন রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২৬
বাঘ সুরক্ষায় আয়োজিত স্ট্যান্ড ফর টাইগার্স প্রকল্পের অংশ হিসেবে বাঘের আকৃতি সংবলিত একটি ক্যারাভ্যান ঘুরে বেড়াচ্ছে রাজধানীজুড়ে। সচেতনতা বাড়াতে এরই অংশ হিসেবে চলছে পথনাটক। ছবিটি বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২৬
বসন্তে ফুটেছে শিমুল ফুল। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামে আজ বৃহস্পতিবার শিমুল ফুল কুড়োচ্ছে দুই শিশু। ছবি: জগলুল পাশা

২২ / ২৬
রংপুরের পীরগাছা উপজেলার নব্দীগঞ্জ মাঠ থেকে আলু তুলে তা দল বেঁধে ঘরে নিয়ে যাচ্ছেন কৃষাণ-কৃষাণীরা। ছবি: মঈনুল ইসলাম

২৩ / ২৬
ইটভাটার মাটি টানা গাড়ি নিয়ে খেলায় মেতে উঠেছে দুরন্ত দুই শিশু। ছবিটি আজ যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের একটি ইটভাটা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২৪ / ২৬
মেহেরপুরের মুজিবনগরে গত বুধবার শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে ভুট্টা খেত। ছবিটি আজ সকালে ভবানীপুর গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

২৫ / ২৬
বিডিআর বিদ্রোহের সপ্তম বার্ষিকীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা। ছবি: ফোকাস বাংলা

২৬ / ২৬
বিডিআর বিদ্রোহে শহীদদের জন্য দোয়া করছেন তাঁদের প্রিয়জনেরা। বিদ্রোহের সপ্তম বার্ষিকীতে বৃহস্পতিবার বনানী সামরিক কবরস্থানে গিয়েছিলেন তাঁরা। ছবি: ফোকাস বাংলা