নদীতে মাছ শিকারের চেষ্টা এক চিলের। ছবিটি শনিবার সকালে সিলেট নগরের সুরমা নদীর চাঁদনীঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
২ / ৯
ফুলের মধু আহরণে ব্যস্ত মথ। ছবিটি শনিবার খুলনার নুরনগর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৯
পরিবারের নারী সদস্যরা দল বেঁধে যাচ্ছে চা-বাগানে কাজে। ছবিটি শনিবার সিলেট শহরতলির খাদিমনগর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
ব্রাজিলের সাও পাওলোতে একটি স্কুলে কার্নিভ্যাল প্যারেডের আনন্দোৎসব। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: এএফপি
৫ / ৯
সিলেট নগরের জিন্দাবাজার-লামাবাজার সড়কের জল্লারপার এলাকায় দীর্ঘদিন ধরে নর্দমা সংস্কারের কাজ করছে সিটি করপোরেশন। সড়কের ওপর ফেলে রাখা মাটির স্তূপের জন্য সেখানে লেগে থাকে যানজট। পথ চলতে দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। ছবিটি শনিবার তোলা। ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
খুলনা প্রেসক্লাবে শুক্রবার বাংলাদেশ এভিকালচার বার্ড বিল্ডার্স সোসাইটির আয়োজনে বিদেশি পোষা পাখির প্রদর্শনী হয়। সেখানে পোষা পাখি নিয়ে আগত এক কিশোরী। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
ডালিয়া ফুলের বাগানের ছবিটি শনিবার বগুড়া সদর উপজেলার গোকুল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৮ / ৯
শান্তির প্রতীক পায়রাগুলো মনের আনন্দে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। ছবিটি শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৯ / ৯
শুকিয়ে যাওয়া পুকুরের নরম মাটিতে মায়ের সঙ্গে খাবার খুঁজছে রাজহাঁসের ছানা। ছবিটি শনিবার পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গোরস্থান এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ