এক ঝলক (২৫ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
আজ শুক্রবার ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে মধ্যরাতে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানের হানাদার বাহিনীর বর্বরতা চলে। সেদিন সারা দেশ হয়ে ওঠে বধ্যভূমি। ফাইল ছবি / ফোকাস বাংলা

২ / ২৪
বাঁশের কচিপাতার অন্যরকম সৌন্দর্য। ছবিটি গত বুধবার খুলনার বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ২৪
পাকুড় ফল খাচ্ছে বর্ণালি বাউরি পাখি। ছবিটি রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৪
পাকুড় ফল খেতে এসেছে বসন্তের কোকিল। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৪
গাছপাকা আতা খাওয়ার লোভ সামলাতে পারেনি পাখিটিও। ছবিটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৬ / ২৪
বাগানে ফুটে আছে বাহারি ফুল। ছবিটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২৪
করমচা ফুলে ছেয়ে গেছে গাছ। ছবিটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৪
সবজি খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবিটি ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৪
ঐতিহ্যবাহী উৎসবের অংশ হিসেবে হাঁস ধরছেন নৃতাত্ত্বিক মিয়াও গ্রামবাসী। ছবিটি গতকাল বৃহস্পতিবার চীনের গুইঝাউ প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৪
ছোট পানকৌড়ি, ইংরেজি নাম ‘লিটল করমোর্যান্ট’। নদী বা জলাশয়ের তীরে কঞ্চি অথবা লাঠিসোঁটায় বসে পাখা মেলে রোদ পোহাতে দেখা যায় পাখিটিকে। কিছু সময় গায়ে রোদ লাগিয়ে ঝাঁপিয়ে পড়ে পানিতে। তারপর ডুব সাঁতার দিয়ে পিছু নেয় মাছের। ছবিটি কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ২৪
ঢাকার দোহার উপজেলার নিকড়া গ্রামে রাস্তার পাশে একটি ভবনে বাসা বেঁধেছে মৌমাছি। এখানে তৈরি করেছে বেশ কয়েকটি মৌচাক। ছবি: আশরাফুল আলম

১২ / ২৪
ফুটপাতে বসা নার্সারির গাছ থেকে খেয়ালের বশে ফুল ছিঁড়ে ফেলে শিশুটি। দোকানি তো মহা খাপ্পা! শিশুটির আপনজনেরা গিয়ে বুঝিয়ে-সুজিয়ে শান্ত করেন তাঁকে। পরে ছেঁড়া ফুল শিশুটির হাতে তুলে দেন দোকানি। ছবিটি আজ রাজধানীর সাত মসজিদ সড়কের শংকর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ২৪
রাজধানীর সাত মসজিদ রোডের একটি বাড়ি থেকে আজ শুক্রবার দুপুরে খিচুড়ি বিতরণ করা হলে সেখানে দুস্থদের সঙ্গে অনেক রিকশাচালক ভিড় করেন। তাঁদেরই একজন খিচুড়ি খাচ্ছেন। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৪
হোলি খেলে সেলফির জন্য পোজ দিচ্ছেন তরুণীর দল। ছবিটি সিলেট নগরের মীরাবাজার এলাকার বলরাম জিউর আখড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৪
ভারতের মুম্বাইয়ে হোলি খেলার পর সেলফির জন্য তরুণীদের পোজ। ছবি: রয়টার্স

১৬ / ২৪
আগামীকাল স্বাধীনতা দিবস। তাই রাজধানী প্রধান সড়কগুলোতে ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। ছবিটি আজ শুক্রবার বেলা তিনটার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২৪
রাজধানীর একটি সড়কে পয়োনিষ্কাশন লাইনের ওপরের স্তর ধসে এই গর্তটি তৈরি হয়েছে। ছবিটি শুক্রবার সকালে গুলশান ২ নম্বর সার্কেল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বিভিন্ন সড়ক সাজানো হয়েছে জাতীয় পতাকা ও বর্ণিল পতাকা দিয়ে। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত অংশের কাজ শেষ হয়েছে। আগামী ৩০ মার্চ ফ্লাইওভারের এই অংশটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই শেষ মুহূর্তের কাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি শুক্রবার দুপুরে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৪
২৫ মার্চ কালরাত্রি ও তনু হত্যার প্রতিবাদে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন ছবির হাটের সামনে থেকে প্রাচ্য নাট্য দলের শিল্পীরা শোভাযাত্রা বের করে। ছবি: হাসান রাজা

২১ / ২৪
সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় খেলাঘর আসর শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পতাকা মিছিল বের করে। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
সংস্কারের পর রাজধানীর দোয়েল চত্বরের দোয়েল ভাস্কর্য। ছবিটি আজ শুক্রবার সন্ধ্যায় তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৪
বাংলাদেশের ৪৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চস্থ হয় সৈয়দ শামসুল হকের নৃত্যনাট্য চম্পাবতী। ছবিটি আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৪
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা বিচারের দাবিতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোমবাতি হাতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। ছবি: আবদুস সালাম