পুকুরে গোসল করতে গিয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন।
২ / ৯
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের এই বোয়াল মাছ। মাছটি বাজারে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রিও হয়েছে। ছবিটি শুক্রবার রাতে রাঙামাটি শহরের বনরূপা মাছ বাজার থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৯
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়িতে সন্দেহভাজন জঙ্গি আস্তানার প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান। ছবিটি আজ শনিবার সকাল সাতটার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ৯
ভরা বসন্তে লালচে কচিপাতায় ভরে গেছে বটগাছ। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার তাঁতী কালিয়ানী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৫ / ৯
বোরো খেতে খাবারের খোঁজে এক জোড়া পাখি। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ‘২৫ মার্চ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ৯
সিলেট মহানগরের শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যা ও রাতে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আহত কয়েকজন মাটিতে পড়ে আছেন। ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
দুই দফা বোমা বিস্ফোরণে আহত দুজন সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ছবি: আনিস মাহমুদ