কিছুদিন পরই পেঁয়াজের বীজ ঘরে তুলবেন কৃষকেরা। ফুলের মধ্যে থাকা দানাগুলো পরখ করে দেখছেন এক কৃষক। গোবিন্দপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৫ মার্চ। ছবি: আলীমুজ্জামান
২ / ২০
সবুজ ধানখেত। বিস্তীর্ণ খেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক সাদা বক। তৈলকুপি বাজার এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, সাম্প্রতিক ছবি। ছবি: এমদাদুল হক
৩ / ২০
র্যাম্পে নামার আগে নিজেকে সাজিয়ে নিচ্ছেন এক মডেল। পর্তুগাল ফ্যাশন, পোর্তো, পর্তুগাল, ২৪ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স
৪ / ২০
ক্ষমতাসীন দল সিটিজেনস অ্যাকশন পার্টি (পিএসি) থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন কার্লোস আলভোরাডে। নির্বাচনী প্রচার মিছিলের এক ফাঁকে ছেলে গ্যাবরিয়েলের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। স্যান হোইজে, কোস্টারিকা, ২৪ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স
৫ / ২০
বড় বড় ভবনের ফাঁক গলে কাঁহাতক আর চোখে পড়ে অস্তগামী সূর্যের লাল রং! ইট-কাঠের শহরে সূর্যাস্তের এমন দৃশ্য এখন বিরল। ক্রিসেন্ট লেক এলাকা, ঢাকা, ২৪ মার্চ। ছবি: মোছাব্বের হোসেন
৬ / ২০
হুদহুদ পাখির দেখা পাওয়া যায় কমই। গাংনী, মেহেরপুর, ২৫ মার্চ। ছবি: আবু সাঈদ
হোগলাপাতায় ভর্তি বস্তা পিঠে নিয়ে বাড়ি ফিরছেন এক বৃদ্ধ। পোষা গরুগুলোকে খাওয়ানোর জন্যই এই পরিশ্রম। জাবুসা, রূপসা, খুলনা, ২৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। সমাবেশ হয়েছে শাবাশ বাংলাদেশ চত্বরে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
১০ / ২০
চৈত্রের কাঠফাটা রোদে দিন দিনই বাড়ছে গরমের তীব্রতা। তপ্ত দুপুরে খোলা পাইপের পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন এক শ্রমজীবী মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে হরিয়াল পাখি। রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি, ২৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
ঐতিহাসিক ২৫ মার্চ কালরাতের প্রাক্কালে লাখো শহীদের স্মরণে লালযাত্রা কর্মসূচি। কর্মসূচির আয়োজন করে প্রাচ্যনাট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৫ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ২০
তিনটি বাবুই ছানাসহ তালগাছ থেকে খসে পড়েছে বাসাটি। স্থানীয় একজন ছানাগুলো উদ্ধার করেন। তৈলকুপি এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২৫ মার্চ। ছবি: এমদাদুল হক
১৪ / ২০
পঁচিশে মার্চ কালরাত স্মরণে সমাবেশ ও প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ। চেরাগি মোড়, চট্টগ্রাম, ২৫ মার্চ। ছবি: সৌরভ দাশ
১৫ / ২০
শহীদদের স্মরণে রোববার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচির আয়োজন করে বগুড়া বন্ধুসভার বন্ধুরা। বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভ, বগুড়া, ২৫ মার্চ। ছবি: সোয়েল রানা
১৬ / ২০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বেড়েছে ফুল ও পুষ্পস্তবকের চাহিদা বেড়ে যায়। ফুল ও ফুলের তৈরি বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। শহীদ খোকন পৌর উদ্যান এলাকা, বগুড়া, ২৫ মার্চ। ছবি: সোয়েল রানা
১৭ / ২০
ভাই বাইসাইকেল চালাচ্ছে, পেছনে বোন। দুজনে এভাবেই প্রতিদিন স্কুলে যায়। নলগড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ মার্চ। ছবি: শাহাদৎ হোসেন
১৮ / ২০
পঁচিশে মার্চের গণহত্যা স্মরণ করতে দেশের অন্যান্য স্থানের মতো সিলেট নগরও এক মিনিটের জন্য ‘ব্ল্যাক-আউটে’ চলে যায়। অন্ধকারাচ্ছন্ন চারদিক। জিন্দাবাজার, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
পাইকারি বাজারে পেঁয়াজ বাছাই চলছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঢাকার শ্যামবাজারে পেঁয়াজ আসে। শ্যামবাজার, ঢাকা, ২৫ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২০
পঁচিশে মার্চ স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৭টি মশাল প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন নানা পেশার মানুষ। কর্মসূচির আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। ঢাকা, ২৫ মার্চ। ছবি: সাইফুল ইসলাম