এক ঝলক (২৫ মার্চ ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
রাস্তার পাশে ফুটেছে ভাট ফুল। টেংগুলিয়াকান্দা, তারাকান্দা, ময়মনসিংহ, ২৫ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

২ / ৩৩
লেবু গাছে ফুটেছে দৃষ্টি নন্দন ফুল। কয়েক দিন পরই ফুল থেকে বেরিয়ে আসবে লেবুর কুড়ি। টেংগুলিয়াকান্দা, তারাকান্দা, ময়মনসিংহ, ২৫ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

৩ / ৩৩
শীত বিদায় নিয়েছে। এই চৈত্র মাসেও সিলেটের বিভিন্ন হাওরে রয়েছে শীতের অতিথি পাখি। দিনভর পাখির ওড়াউড়িতে মুখর হাওরগুলো। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ

৪ / ৩৩
সবুজ চা বাগানের টিলায় চা গাছের নিচে খাবারের খোঁজে সাদা বক। হিলুয়াছড়া চা বাগান, সিলেট, ২৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ

৫ / ৩৩
পরিত্যক্ত টায়ার নিয়ে দুরন্তপনায় মেতেছে এক শিশু। বিলঘর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: এমদাদুল হক

৬ / ৩৩
জমি নিড়ানি দিয়ে পাওয়া ঘাসগুলো গবাদিপশুর জন্য মাথায় করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। বিলঘর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: এমদাদুল হক

৭ / ৩৩
বসন্তের টানে চৈত্রে ফুটেছে শরতের ফুল শিউলি। য়ংড বৌদ্ধ বিহার, খাগড়াছড়ি শহর, ২৩ মার্চ। ছবি: নীরব চৌধুরী

৮ / ৩৩
স্থানভেদে বসন্তের এই ফুল রক্ত মান্দার, মাদার, মান্দর, মন্দার বা পালতে মান্দার নামে পরিচিত। মজিদপুর, মালিগাছা, পাবনা, ২৪ মার্চ। ছবি: হাসান মাহমুদ

৯ / ৩৩
ফুটে আছে ক্যাকটাস ফুল।দেওভোগ, নারায়ণগঞ্জ, ২৫ মার্চ। ছবিঃ দিনার মাহমুদ

১০ / ৩৩
পাহাড়ে বেশ গরম পড়েছে। সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত রোদের বেশ তেজ থাকে। বাইরে বের হওয়াটা কঠিন হয়ে পড়ে। পাহাড়ি শিশুরা গরম থেকে মুক্তি পেতে চেঙ্গী নদীতে নেমে ঝাঁপাঝাঁপি করে। বটতলী, খাগড়াছড়ি, ২৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১১ / ৩৩
গোধূলি বেলায় পশ্চিম আকাশে ছড়িয়ে আছে লাল আভা। চক ছাতিয়ানি, পাবনা, ২৪ মার্চ। ছবি: হাসান মাহমুদ

১২ / ৩৩
স্বাধীনতা দিবসে  সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টাঙানো হয় জাতীয় পতাকা। জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে পাহাড়ি জনপথেও। শাপলা চত্বর সড়ক, খাগড়াছড়ি, ২৪ মার্চ। ছবি: নীরব চৌধুরী

১৩ / ৩৩
পাবনার আটঘরিয়া-চাঁদভা সড়কে কালভার্ট ভেঙে তৈরি হয়েছে দুর্ঘটনা ফাঁদ। রাতের আঁধারে প্রতিদিনই দুর্ঘটনায় আহত হচ্ছেন যানবাহনের যাত্রীরা। সাহাপাড়া, আটঘরিয়া-চাঁদভা সড়ক, আটঘরিয়া, পাবনা, ২৫ মার্চ। ছবি: হাসান মাহমুদ

১৪ / ৩৩
জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী। আরএম একাডেমি, রাধানগর, পাবনা, ২৪ মার্চ। ছবি: হাসান মাহমুদ

১৫ / ৩৩
চারদিকে খেতের ফসল উঠেছে। বৃষ্টির আশঙ্কায় বাড়িতেই ভ্রাম্যমাণ রাইসমিলে ধান ভাঙানোর পর কিষানিরা চাল থেকে তুষ আলাদা করার কাজে ব্যস্ত। চর জহিরুদ্দিন, ভোলা, সাম্প্রতিক ছবি। ছবি: নেয়ামতউল্যাহ

১৬ / ৩৩
যেন তারের ওপর সভায় বসেছে চড়ুইয়ের দল। গোয়ালখালী, খুলনা, ২৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ৩৩
খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বুদবুদ উড়িয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে কিশোরটি। সার্কিট হাউজ মাঠ, খুলনা, ২৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন

১৮ / ৩৩
গরমে হাত পাখার চাহিদা বাড়ছে। ৩০ টাকা দরে তাল পাখা বিক্রি করছেন এই বৃদ্ধ। ২৫ মার্চ, উকিলপাড়া, নারায়ণগঞ্জ। ছবি: দিনার মাহমুদ

১৯ / ৩৩
২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্কুলে প্রস্তুতি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৫ মার্চ। ছবি: হাসান মাহমুদ

২০ / ৩৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুল ব্যবসায়ীরা পুষ্পস্তবক তৈরি করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিউ কোর্ট বিল্ডিং, রাঙামাটি, ২৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ৩৩
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ২৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা

২২ / ৩৩
তুরাগ তীরে আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। নদীর সীমানার মধ্যে নির্মান করা বহুতলা ভবনগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। কাউন্দিয়া, সাভার, ঢাকা, ২৫ মার্চ। ছবি: আশরাফুল আলম

২৩ / ৩৩
বকেয়া বেতন, অন্যান্য পাওনা ও চুক্তি ভঙ্গকারী পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তার দাবিতে সমাবেশ করেছে বন্ধ হয়ে যাওয়া লুমান গার্মেন্টসের শ্রমিকেরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৫ মার্চ। ছবি: আবদুস সালাম

২৪ / ৩৩
এক কৃষক সকালে কড়া রোদের মধ্যে নিজের ঢ্যাঁড়স খেতের আগাছা পরিষ্কার করছেন। ভাতিয়া গ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ, ২৫ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

২৫ / ৩৩
অতিরিক্ত মালামাল নিয়ে সড়কে চলে অনেক যানবাহন। একটু অসাবধানতায় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। বরিশাল-কুয়াকাটা মহাসড়ক, বরিশাল, ২৫ মার্চ। ছবি: সাইয়ান

২৬ / ৩৩
সুগন্ধা নদীতে নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত একজন। সুগন্ধা নদী, বরিশাল, ২৫ মার্চ। ছবি: সাইয়ান

২৭ / ৩৩
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুগন্ধা নদীর ভাঙনে ধসে পড়ছে নদী তীরের একাংশ। এর ফলে ঝুঁকিতে পড়ছে পাশে থাকা দোয়ারিকা সেতু। বাবুগঞ্জ, বরিশাল, ২৫ মার্চ। ছবি: সাইয়ান

২৮ / ৩৩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া পৌরসভা জাতীয় পতাকা দিয়ে সাজানো হচ্ছে। সাতমাথা, বগুড়া, ২৫ মার্চ। ছবি: সোয়েল রানা

২৯ / ৩৩
লিবার্টি ফ্লেমস ও ভার্জিনিয়া টেক হোকিসের মধ্যে চলমান বাস্কেটবল খেলার একটি মুহূর্ত। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২৫ মার্চ। ছবি: রয়টার্স

৩০ / ৩৩
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লসের কিউবায় আগমন উপলক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়। হাভানা, কিউবা, ২৪ মার্চ। ছবি: রয়টার্স

৩১ / ৩৩
অ্যান্ড্রুস ঘাঁটিতে পৌঁছে উপস্থিতদের অভিবাদনের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ২৪ মার্চ। ছবি: রয়টার্স

৩২ / ৩৩
ভয়াল কালরাত স্মরণে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) উদ্যোগে পথচিত্র আঁকেন শিল্পীরা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৫ মার্চ। ছবি: সাবিনা ইয়াসমিন

৩৩ / ৩৩
একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালরাত স্মরণে রাত ৯টা ১ মিনিটে বাতি নিভিয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়। কারওয়ান বাজার, ঢাকা, ২৫ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ