বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বঙ্গবন্ধু উদ্যানে আগামী ৩০ মার্চ প্রদর্শন করা হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মানব লোগো। তার জন্য চলছে মাঠ সাজানো ও মহড়ার প্রস্তুতি। বরিশাল, ২৫ মার্চছবি: সাইয়ান
২ / ২০
স্বাধীনতা দিবসে ফুলে ফুলে ভরে যাবে রংপুর নগরের কেন্দ্রীয় শহীদ মিনার। তাই আজ সকাল থেকে শহীদ বেদিতে এই আল্পনা অঙ্কন। রংপুর, ২৫ মার্চছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
কিশোরগঞ্জের হোসেনপুরের জিনারী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে স্বাস্থ্যবিধি না মেনে ঝুঁকিপূর্ণভাবে ট্রাক্টরে চেপে শিশুদের শোভাযাত্রা। হোগলাকান্দি, কিশোরগঞ্জ, ২৫ মার্চছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
প্রচণ্ড গরমে এই মৌসুমে তরমুজ স্বস্তি দেয় রাজধানীর তৃষ্ণার্ত মানুষকে। পল্টন এলাকা, ঢাকা, ২৫ মার্চছবি: হাসান রাজা
৫ / ২০
হামিদুর রহমান রনি ও ফরহাদ আলম দুই ভাই মুজিব বর্ষ উপলক্ষে এই গাড়িটি সাজিয়েছে পিতলে মুড়িয়ে। যেখানে খোদাই করে লেখা হয়েছে বিভিন্ন ছবি, বঙ্গবন্ধুর ভাষণসহ নানা স্মৃতিকথা। সংসদ ভবনের সামনের সড়কে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে গাড়িটি। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৫ মার্চছবি: জাহিদুল করিম
৬ / ২০
২৫ মার্চ ভয়াল কালরাত্রি ও শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালনে আবৃত্তি সংগঠন বোধনের সদস্যরা। চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম, ২৫ মার্চছবি: সৌরভ দাশ
৭ / ২০
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল । মতিঝিল, ঢাকা, ২৫ মার্চছবি: প্রথম আলো
৮ / ২০
বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ইসলামি দলগুলো বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করে। ঢাকা, ২৫ মার্চছবি: হাসান রাজা
৯ / ২০
মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রেকার। সেই রেকারিং গাড়ির ওপর বসে ঝুঁকি নিয়ে যাচ্ছেন দুই শ্রমিক। হুমায়ূন রশীদ চত্বর এলাকা, ঢাকা-সিলেট মহাসড়ক, ২৫ মার্চছবি: আনিস মাহমুদ
১০ / ২০
করোনাভাইরাসের প্রকোপ দিনে দিনে বেড়েই চলছে। বেশির ভাগ হাসপাতালে বেড়েছে রোগী। মুগদা জেনারেল হাসপাতাল, ২৫ মার্চছবি: সাজিদ হোসেন
১১ / ২০
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মতিঝিল, ২৫ মার্চছবি: প্রথম আলো
১২ / ২০
বাড়ছে গরম, গরমের হাত থেকে স্বস্তি পেতে অনেকেই বেছে নেন রাস্তার পাশের দোকান থেকে (স্বাস্থ্যসম্মত না হলেও) বিভিন্ন ধরনের শরবত। টিএসসি এলাকা, ২৪ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ২০
বইমেলার স্টলগুলোতে নিজের পছন্দের বই খুঁজে নিচ্ছেন পাঠকেরা। ঢাকা, ২৪ মার্চছবি: সাইফুল ইসলাম
১৪ / ২০
করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কক্ষের বাইরে জটলা করে অপেক্ষা করছেন রোগীসহ সাধারণ মানুষেরা। সিরিয়াল মানা কিংবা স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য কর্তৃপক্ষের কোনো তৎপরতা ছিল না। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা, ২৫ মার্চছবি: দীপু মালাকার
১৫ / ২০
রাজধানীতে গ্যাসের চাপ কম থাকায় গ্যাসের সিলিন্ডার ব্যবহার অনেকটাই বেড়েছে। গ্যাসভর্তি সিলিন্ডার বাসাবাড়িতে পৌঁছে দিতে পিকআপ ভ্যানে তুলছেন এক শ্রমিক। পশ্চিম আগারগাঁও এলাকা, ঢাকা, ২৪ মার্চছবি: আশরাফুল আলম
১৬ / ২০
একসঙ্গে তিন বাচ্চার জন্ম দেয় মা মা পরি। খাঁচায় নিজের ২ সন্তানকে মেরে ফেলে মা। এরপরই পাঁচ মাস ধরে চট্টগ্রাম চিড়িয়াখানার অফিসকক্ষে বেড়ে উঠছে বাঘের এই তৃতীয় ছানাটি। চট্টগ্রামের চিড়িয়াখানার খাঁচায় নয়, ঘরেই মানুষের মায়া-মমতায় বেড়ে উঠছে হিংস্র বাঘের শাবক। মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া বাঘের বাচ্চাকে আদর-যত্নে লালন–পালন করা হচ্ছে। তার নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নামে। চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ও ডা. শাহাদাত হোসেন বলেন, নতুন খাঁচার কাজ আর কয়েক দিনের মধ্যে শেষ হবে। তখন তাকে মা পরির খাঁচায় রাখা হবে। চট্টগ্রাম চিড়িয়াখানায়, ২৪ মার্চছবি: জুয়েল শীল
১৭ / ২০
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির কাজ করছেন কারিগর ও আয়োজকেরা। বগুড়া, ২৪ মার্চছবি: প্রথম আলো
১৮ / ২০
রক্তমান্দার/পরিজাত: ‘ফাগুন হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে/ গোলাপ জবা পারুল পলাশ পরিজাতের বুকের পরে।’ কবিগুরুর প্রকৃতি পর্যায়ের গানটির এই ‘পরিজাত’ মূলত বসন্তের ফুল রক্তমান্দার। তবে স্থানভেদে এটি মাদার, মান্দর, মন্দার, পালতে মান্দার, রক্তমান্দার, বুনো পলাশ ইত্যাদি নামে পরিচিত। চৈত্রের দাবদাহে এই ফুলের মধু পান করতে ছুটে আসছে তৃষ্ণার্ত মৌটুসি পাখিরা। মজিদপুর, মালিগাছা, পাবনা, ২৪ মার্চছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
২৬ মার্চ উদ্যাপনের প্রস্তুতি হিসেবে ফুলের দোকান কর্মচারীরা পুষ্পস্তবক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় এলাকা, ২৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২০
২৫ মার্চ গণহত্যার ভয়াল মুহূর্তকে স্মরণ করছেন রাজধানী মিরপুরের একটি সেলুনের কর্মীরা। তাঁরা দোকানটি সাজিয়েছেন মুক্তিযুদ্ধ ও গণহত্যার পোস্টারে। এ সেলুনে মুক্তিযোদ্ধাদের বিনা মূল্যে চুলও কাটানো হয়। পশ্চিম আগারগাঁও, ঢাকা, ২৫ মার্চছবি: আশরাফুল আলম