এক ঝলক (২৫ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৮
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সমাবেশে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকেরা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২ / ৩৮
গুয়াতেমালা সিটির একটি চিড়িয়াখানায় দুটি শিম্পানজি দেখা যাচ্ছে। আপন মনে তারা কী যেন করছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৩ / ৩৮
জর্ডানের আকাশে বিমানের মহড়া। জর্ডান-যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে সামরিক মহড়া চলাকালে গতকাল মঙ্গলবার ছবিটি তোলা। ছবি: এএফপি

৪ / ৩৮
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে আজ বুধবার শিক্ষা ভবন থেকে রাজধানীর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা

৫ / ৩৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন। ছবি: ফোকাস বাংলা

৬ / ৩৮
ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা এলাকায় প্রায় এক মাস আগে সড়ক সংস্কার করা শুরু হয়েছিল। বদিকোনা থেকে তেতলি এলাকা পর্যন্ত এক কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে ধুলার। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও এই এলাকার বাসিন্দারা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ৩৮
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক নবাব সিরাজ-উদ-দৌল্লাহ রোডের প্রায় অর্ধেক অংশে ময়লা ফেলে রাখা হয়। এতে প্রতিনিয়ত ভোগান্তি হচ্ছে সাধারণ জনগণের। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৮ / ৩৮
সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমে বছরের মাঝামাঝি সময়ে অযৌক্তিকভাবে শিক্ষার্থীদের বেতন বাড়ানোর প্রতিবাদে আজ বুধবার সকাল নয়টার দিকে মানববন্ধন করেন অভিভাবকেরা। প্রতিষ্ঠানটির ছয়টি ক্যাম্পাসের সামনে একযোগে অভিভাবক ফোরামের ব্যানারে মানববন্ধন হয়। ছবিটি নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ক্যাম্পাসের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৯ / ৩৮
একপাল গরুকে খাবার খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ৩৮
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা নির্বাচনে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাত নম্বর বুথে কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহেরের পক্ষে প্রকাশ্যে সিল মারছেন তাঁর কর্মী-সমর্থকেরা। ছবিটি বুধবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: শাহাদৎ হোসেন

১১ / ৩৮
গাছে ফুটেছে জামরুল ফুল। ছবিটি আজ বুধবার সকালে খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১২ / ৩৮
ফেলে দেওয়া চকলেটের খোসায় লেগে থাকা অংশটুকু চেটে খাওয়ায় মগ্ন কাঠবিড়ালিটি। ছবিটি খুলনার সরকারি বিএল কলেজ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৩ / ৩৮
জলাশয়ে রাজহাঁস খাবার খোঁজায় ব্যস্ত। ছবিটি খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১৪ / ৩৮
আসছে বর্ষাকাল। এ সময় গ্রামাঞ্চলে নৌকার চাহিদা বেড়ে যায়। নৌকা বানানোর কাজে ব্যস্ত এক মিস্ত্রি। ছবিটি আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৫ / ৩৮
রাজশাহী অঞ্চল থেকে আম আসতে শুরু করেছে ময়মনসিংহ শহরের ফলের দোকানগুলোতে। ফল বিক্রেতারা সুন্দর করে পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ছবিটি সকাল ১০টার দিকে শহরের নতুনবাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৬ / ৩৮
বিপিএসসি কর্তৃক নার্স নিয়োগ প্রক্রিয়া বাতিল এবং ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। একপর্যায়ে পুলিশ মিছিলটিকে শাহবাগে আটকে দেয়। ছবি: আবদুস সালাম

১৭ / ৩৮
আজ বুধবার বিকেলে রাজধানীর আকাশ এমন কালো হয়ে আসে। একটু পরেই ঝোড়ো বাতাসসহ বৃষ্টি শুরু হয়। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে বিকেল চারটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ৩৮
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চলছে আমরণ অনশন। আজ আমরণ অনশনের দশম দিন। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ৩৮
আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করছে। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবরে সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্যটির সংস্কারকাজ চলছে। ছবিটি আজকের তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ৩৮
ঘূর্ণিঝড় আইলার সাত বছর উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব কয়রার উদ্যোগে দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী আয়োজন করা হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২২ / ৩৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: মনিরুল আলম

২৩ / ৩৮
স্বতন্ত্র একাডেমিক ভবন নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের আগে উচ্চমাধ্যমিক পর্যায়ের ভর্তি কার্যক্রম সাময়িক সময়ের জন্য স্থগিতের দাবি নিয়ে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন। ছবিটি আজ বুধবার বেলা ১১টায় তোলা। ছবি: সাইয়ান

২৪ / ৩৮
ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী লঞ্চঘাট এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুতে প্রায় এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। ভেসে যায় ওই এলাকার ৬০০ পরিবার। প্রতিদিন জোয়ারে ৩০ হাজার মানুষ প্লাবিত হচ্ছে। উপজেলায় প্লাবিত হচ্ছে সহস্রাধিক পরিবারের অর্ধ লক্ষাধিক মানুষ। ছবিটি আজ বুধবার দুপুরে ভোলার তজুমদ্দিনের চৌমুহনী এলাকা থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ

২৫ / ৩৮
কারিগরি বোর্ডের অধীনে মেডিকেল কলেজ ও ফার্মেসি কোর্সের বৈধতা দেওয়ার প্রতিবাদে আজ বুধবার বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ছবিটি শহরের ব্যস্ততম শেরপুর সড়ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৬ / ৩৮
বিএমটিপিএসএর ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা আজ বুধবার ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন। ছবিটি দুপুর ১২টায় তোলা। ছবি: সাইয়ান

২৭ / ৩৮
আজ বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট বাজারে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ এলাকার কয়েক শ মানুষ লোডশেডিং, সংযোগের ক্ষেত্রে বাড়তি অর্থ আদায় এবং নিয়মবহির্ভূতভাবে সংযোগ প্রদানের অভিযোগে মিটার রিডার ও লাইনম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ছবি: রাশেদুল হক

২৮ / ৩৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক দলের শিল্পীরা। ছবিটি আজ বুধবার দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৯ / ৩৮
রাজধানীর রামপুরার বনশ্রীকে হাতিরঝিলের সঙ্গে সংযুক্তকারী ইউলুপের নির্মাণকাজ প্রায় শেষ। ছবিটি বুধবার বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩৮
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার রহনপুর আমবাজারে বেচাকেনার দৃশ্য। ছবিটি তোলা হয়েছে বুধবার সকালে। ছবি: আনোয়ার হোসেন

৩১ / ৩৮
বিকেলের ঝোড়ো বৃষ্টিতে বগুড়া শহরের ব্যস্ততম সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে তিনটায় ব্যস্ততম শেরপুর সড়কের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩২ / ৩৮
বৃষ্টিতে বেহাল সড়ক। সড়কের কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যান চলাচল। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে। ছবিটি আজ বুধবার দুপুরে যশোর শহরের ব্যস্ততম নীল রতন ধর সড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৩৩ / ৩৮
পিরোজপুরের মঠবাড়িয়ায় জালের হাটে ক্রেতারা জাল কিনতে ভিড় জমিয়েছেন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৩৪ / ৩৮
ঢাকার বাজারে তালের শাঁসের চাহিদা বেশ। ব্যবসায়ীরা গ্রাম থেকে কম দামে তাল কিনে ট্রাকে করে ঢাকায় নিচ্ছেন। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার বাখুণ্ডা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩৫ / ৩৮
সোহাগী জাহান তনু হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে যায়। এ সময় দোয়েল চত্বর এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে তারা। ছবি: সাইফুল ইসলাম

৩৬ / ৩৮
সিরডাপ মিলনায়তনে আজ বুধবার সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬ শীর্ষক পর্যালোচনায় বক্তব্য দেন দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সাইফুল ইসলাম

৩৭ / ৩৮
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে কবির সমাধির সামনে দোয়া পাঠ করেন একজন। ছবি: সাইফুল ইসলাম

৩৮ / ৩৮
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একজন। ছবি: সাইফুল ইসলাম