এক ঝলক (২৫ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
দাবদাহে পোষা হাতিকে জলাশয়ে নামিয়ে গোসল করাচ্ছেন মাহুত। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর এলাকা থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

২ / ২৫
শুকনো ডালে বসেছে রঙিন ফড়িং। ছবিটি সম্প্রতি রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৫
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে পানিতে ঝাঁপাঝাঁপি শিশু-কিশোরদের। ছবিটি বুধবার ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
দাবদাহে দিশেহারা চিড়িয়াখানার জীবজন্তুও। গরমে শরীর ঠান্ডা করতে নিজের গায়ে পানি ছিটাচ্ছে হাতিটি। ছবিটি গতকাল বুধবার ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: হাসান রাজা

৫ / ২৫
চা-পাতা তোলা শেষে বাগান থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছেন চা-শ্রমিকেরা। ছবিটি গতকাল বুধবার সিলেটের খাদিমনগর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৫
গরমে স্বস্তি পেতে সড়কের পাশের ট্যাপের পানিতে গোসল করে নিচ্ছে এক শিশু। ছবিটি গতকাল বুধবার চট্টগ্রাম নগরের ঝাউতলা এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

৭ / ২৫
পথের ধারে ফুটেছে ছোট্ট আকৃতির ঘাসফুল। ছবিটি গতকাল বুধবার পাবনা শহরের নয়নামতি এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৮ / ২৫
আউশ ধানের চারা রোপণ করছেন এক কৃষক। ছবিটি গতকাল বুধবার সিলেট সদরের সাহেব বাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৯ / ২৫
বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনবিরোধী বিক্ষোভে স্ট্যাচু অব লিবার্টির এই রেপ্লিকা প্রদর্শন করা হয়। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
গরমে স্বস্তি পেতে ভরসা তরমুজে। ছবিটি বুধবার ভারতের ত্রিপুরার আগরতলা থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
আহ, কী শান্তি! ছবিটি পাকিস্তানের স্বাবী থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৫
বুনোফুলে ঢেকে গেছে ফায়ার সার্ভিসের পানি সরবরাহের লাইন। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৫
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘নতুন ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বক্তারা। ছবি: সাবিনা ইয়াসমিন।

১৪ / ২৫
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি ভবন প্রাঙ্গণে চলছে হস্তশিল্প মেলা। মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্যের পসরা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
ধরা, মারা এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এমন দেশীয় পাখি নেত্রোকোনা থেকে এনে ঢাকায় বিক্রি করেন মোহাম্মদ আলী নামের একজন। আজ বৃহস্পতিবার তিনি এনেছেন দুটি শালিক। পাখি দুটির দাম হাঁকছিলেন ৬০০ টাকা। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৫
ধানখেতে জমে থাকা পানিতে মাছ খুঁজছে সাদা বক। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট সদরের সাহেববাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৫
তীব্র গরমে বেড়েছে পানীয় পণ্য বিক্রির হার। গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ফলের রস, মিল্কশেক ও কোল্ড কফি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৫
গ্যাস নিতে লাইন করে রাখা হয়েছে সিএনজিচালিত অটোরিকশা। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দারিপাতন এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ২৫
বৃহস্পতিবার বিকেলে জাতীয় মানবাধিকার কমিশনে আসেন রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
শালিক জোড়ার ছবিটি রাঙামাটি শহরতলির ঝগড়াবিল এলাকার খেপ্পোপাড়া থেকে আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২১ / ২৫
বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর ক্যাম্পাস ভবনের ছাদে নির্মিত এই গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন করেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: সাজিদ হোসেন

২২ / ২৫
ক্যানসারের চিকিৎসা করাতে আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি হতে এসেছিলেন ফেরদৌসী বেগম। কিন্তু ভর্তি হতে পারেননি। তাই ফিরে যাচ্ছিলেন ঢাকার এক আত্মীয়ের বাসায়। কিন্তু তীব্র গরম ও রোদে দীর্ঘক্ষণ ফুটপাতে বসে থেকেও একটি সিএনজিচালিত অটোরিকশার চালককে যেতে রাজি করাতে পারেননি। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর গাউসুল আজম জামে মসজিদের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৫
গাছে গাছে পাকতে শুরু করেছে কাঁঠাল। গাছে চড়ে টিপে টিপে পাকা কাঁঠাল খুঁজছে এই শিশু। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুরের সালথা উপজেলা সদরের ফুকরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৫
কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। ছবি: জগলুল পাশা

২৫ / ২৫
হাওরবাসীর জীবন রক্ষায় জলমহাল ইজারা দুই বছরের জন্য বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলন বৃহস্পতিবার সকালে ভূমি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলে রাজধানীর তোপখানা রোডে পুলিশের বাধার মুখে পড়ে। ছবি: সাইফুল ইসলাম