এক ঝলক (২৫ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে দুই শিশু। ছবিটি সকালে সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২ / ২৩
এক হাত নেই। তবু লাঠিতে ভর দিয়ে এসে পবিত্র ঈদুল আজহার নামাজের মোনাজাতে অংশ নিয়েছেন এই ব্যক্তি। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

৩ / ২৩
পবিত্র ঈদুল আজহার নামাজের সময় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়েছেন তাঁরাও। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

৪ / ২৩
আজ ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে কোলাকুলি করছে দুই শিশু। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে তোলা। ছবি: হাসান রাজা

৫ / ২৩
নেপালে ঈদুল আজহার নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়েছে এই মেয়েটি। ছবিটি আজ কাঠমান্ডুর কাশ্মীরি তাকিয়া জামে মসজিদের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৩
আজ ১০ জিলহজ, পবিত্র ঈদুল আজহা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করছেন দুজন মুসল্লি। ছবিটি নিউইয়র্কের ব্রুকলিনে মসজিদ আত-তাকওয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৩
আজ ঈদুল আজহা। রাস্তায় তেমন যানবাহন নেই। তাই মোটরসাইকেলে চড়ে ঘুরতে বেরিয়েছে এই পরিবারটি। ছবিটি আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজার-সংলগ্ন সার্ক ফোয়ারার সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৩
ঈদের দিনে প্রিয়জনের সঙ্গে দেখা করতে অনেকেই কেন্দ্রীয় কারাগারে এসেছেন। ছবিটি আজ শুক্রবার সকাল পৌনে এগারোটায় তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৩
‘৩৪ তম বিসিএস ক্যাডার বঞ্চিতদের ঈদ আনন্দ কেড়ে নিল পিএসসি’ ব্যানারে আজ ঈদের দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নন ক্যাডারের মেধা তালিকা থেকে ক্যাডারভুক্ত শূন্য পদ পূরণ করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম

১০ / ২৩
ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কগুলোকে সাজানো হয়েছে পতাকা দিয়ে। ছবিটি আজ ঈদের দিনে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সার্ক ফোয়ারা এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৩
পাকিস্তানের লাহোরে বাদশাহি মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের আগে সেলফি তোলেন দুই নারী। ছবি: রয়টার্স

১২ / ২৩
ইতালির মিলান ফ্যাশন উইকের রানওয়েতে এক মডেল। ছবি: রয়টার্স

১৩ / ২৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও বড়মাঠে ঈদের নামাজ পড়েন। ছবিটি তাঁর ছোটভাই মির্জা ফয়সাল আমানের ফেসবুক পেজ থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

১৪ / ২৩
ক্রোয়েশিয়ার সার্বিয়া সীমান্ত পার ​হয়ে মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এক তরুণী অভিবাসী। অস্ট্রিয়া ও জার্মানি যদি পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় তবে ক্রোয়েশিয়া থেকে ট্রেন বা বাসে করে অভিবাসীদের ওই দুটি দেশে পৌঁছানোর ব্যাপারে হাঙ্গেরি সীমিত আকারে করিডোর উন্মুক্ত করবে। ছবি: রয়টার্স

১৫ / ২৩
তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে আছেন পোপ ফ্রান্সিস। ওয়াশিংটনে শিশুরা তাঁকে স্বাগত জানায়। তিনিও শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: রয়টার্স

১৬ / ২৩
দেখে মনে হচ্ছে দুজন নৃত্যরত। আসলে আলফাজেট এয়ারক্রাফট দিয়ে ফ্রান্সের আকাশে সৃষ্টি করা হয়েছে এমন নান্দনিক দৃশ্যের। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি

১৭ / ২৩
ভারতের পাঞ্জাবের জালান্ধারের একটি পুরনো সেতু দিয়ে দুই বালকের হেঁটে চলা। ছবি: এএফপি

১৮ / ২৩
কোরবানি আগে ছাগলের সঙ্গে খেলায় মেতে ওঠে একদল শিশু। ছবিটি নগরের জল্লারপার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৩
কোরবানির পর পরই নগর পরিষ্কারের কাজে নেমে পড়েন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। গাড়ি থেকে পানি দিয়ে রাস্তা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ​ছড়িয়ে দেওয়া হয়। ছবিটি নগরের চৌহাট্টা-রিকাবিবাজার ভিআইপি সড়ক থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ২৩
কোরবানির পর বর্জ্য সরাতে ব্যস্ত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। ছবিটি রাজধানীর পান্থপথ থেকে তোলা। ছবি: ​জাহিদুল করিম

২১ / ২৩
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ধোলাইখালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৩
মিনায় পায়ের চাপে পিষ্ট হয়ে নিজ​ দেশের হাজির মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে সাধারণ মানুষের বিক্ষোভ। ছবি এএফপি

২৩ / ২৩
সৌদি আরবের মিনায় পায়ের চাপে পিষ্ট হয়ে নিজ​ দেশের হাজির মৃত্যুর ঘটনায় আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানে সাধারণ মানুষের বিক্ষোভ। ছবি এএফপি