এক ঝলক (২৫ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফার্স্টলেডি লরা বুশের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা। ওয়াশিংটনে আফ্রিকান আমেরিকান ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই দেখা যায় তাঁদের। ছবি: রয়টার্স

২ / ২১
আজ বিশ্ব নদী দিবস। সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালিত হয় দিবসটি। ঢাকার বুকে বুড়িগঙ্গা নদীর বেশির ভাগ অংশ এখন দূষণের কবলে। নৌকা ও ট্রলারগুলোকে কচুরিপানা ঠেলে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। ছবিটি লালবাগ বেড়িবাঁধের শহীদনগর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩ / ২১
খাবারের অপেক্ষায় বসে আছে ফিঙে। ছবিটি রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৪ / ২১
গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন এক রাখাল। ছবিটি রোববার খুলনার লবণচরা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২১
খাবার খুঁজতে ব্যস্ত পাখিটি। ছবিটি রোববার খুলনার বৈকালী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২১
চুয়াডাঙ্গার দর্শনা থেকে কম দামে পেয়ারা কিনে এনে রাজবাড়ী শহরের স্টেশন এলাকায় বিক্রি করছেন কয়েকজন বিক্রেতা। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান

৭ / ২১
ইন্দোনেশিয়ার জাকার্তার শহীদ জায়া হোটেলের ছাদে যোগব্যায়ামের ক্লাসে যোগ দেওয়া নারী-পুরুষের একাংশ। ছবি: রয়টার্স

৮ / ২১
আট দিনের রাজকীয় সফরে সপরিবারে কানাডা গেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম। দেশটির ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে কোনো কারণে মন খারাপ ছেলে প্রিন্স জর্জের। মেয়ে শার্লটকে কোলে নিয়ে মা ক্যাথরিনের মনোযোগ তাই সেদিকে। ছবি: রয়টার্স

৯ / ২১
ফিলিপাইনের সান ফার্নান্দোর জলাশয়ে মাছ ধরতে জাল ফেলেছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১০ / ২১
স্বচ্ছ জলে সূর্যোদয়ের শোভা। ছবিটি আজ রোববার ভারতের চণ্ডীগড়ের শুকনা লেক থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২১
রাজধানীর সোনারগাঁও রোডে পদ্মা জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষাগারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় সেখান থেকে চিকিৎসকদের স্বাক্ষরিত ভুয়া রক্ত পরীক্ষার রিপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম আটক করা হয়। ছবিটি আজ রোববারের। ছবি: সাজিদ হোসেন

১২ / ২১
একটু দূরেই পদচারী-সেতু। তা ব্যবহার না করে এভাবে ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভাজকের ফাঁক গলে সড়ক পার হন অনেকেই। অনেক সময় অভিভাবকেরা তো ঝুঁকি নেনই, সন্তানদেরও এ পথে নেন। ছবিটি আজ রোববার দুপুরে ঢাকার রায়েরবাগ বাসস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ২১
মাধ্যমিক শিক্ষা বোর্ডের বই ছাপা ও বাঁধাইয়ের কাজ করছে ঢাকার দক্ষিণ মাতুয়াইলের কলেজ রোডের বেশ কিছু ছাপাখানা। ট্রাকে ভরে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সেই বই। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২১
নগরীতে সবুজ গাছের দেখা মেলা ভার৷ বাসযোগ্যহীন এই শহরে সুউচ্চ ভবনের কারণে রাজধানীতে সবুজ গাছপালা নেই৷ আজ রোববার সকালে ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে ছবিটি তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২১
ধানমন্ডি আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও ফুটপাত দখল ফলের দোকানিদের কাছে। আজ রোববার ধানমন্ডির সাত মসজিদ রোড থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন ৷

১৬ / ২১
‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাওয়া’। শরতের নীল আকাশ দেখে যে কারও মনে বেজে উঠতে পারে এই সুর৷ আজ রোববার সকালে তুরাগ নদীর পাড় থেকে তোলা ছবি৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২১
রাস্তার বেশির ভাগ অংশ জুড়ে এভাবে বাস পার্কিং করে রাখা হয়। এসব গাড়ির বেশির ভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। ছবিটি আজ রোববার দুপুরে মতিঝিল এজিবি কলোনির সামনে বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সাবু সড়ক থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২১
সিটি করপোরেশন এলাকায় কোনো স্থাপনায় পোস্টার লাগানো আইনত অপরাধ। তারপরও উড়াল সেতুর নিচে  থাকা পোস্টারগুলো ছেয়ে গেছে সিনেমার পোস্টারে। ছবিটি আজ রোববার বিকেলে হাতিরঝিলের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২১
রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে রেলগেট নামানোর কোনো নিয়মকানুন নেই। ট্রেন এলেও অনেক সময় গেট নামানো হয় না। অনেক ক্ষেত্রে একদিকের গেট নামানো হলেও, খোলা থাকে আরেক দিকের গেট। আবার গাড়ি চালকরাও নিয়ম না মেনে গেটের নিচ দিয়ে রেলক্রসিং এলাকায় ঢুকে পড়েন। এসব কারণে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২১
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের বিপরীত দিকের রাস্তাটির অনেক দিন থেকেই জরাজীর্ণ অবস্থা। কিছু কিছু স্থানে তৈরি হয়েছে ছোটবড় গর্ত। তাই যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্লাজা প্রকল্পের অন্যতম স্থাপনা এই উন্মুক্ত মঞ্চ। কিন্তু শুরু থেকেই অবহেলিত রোমান স্থাপত্যশৈলীর অনুকরণে তৈরি অনিন্দ্য মঞ্চটি। মঞ্চ প্রাঙ্গণে প্রবেশমুখগুলোও দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। ছবিটি আজ রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম