ঘাসের ওপর মুক্তোদানার মতো জমেছে শিশিরকণা। ছবিটি আজ বুধবার সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১৮
ইরাকের মসুল শহরের দক্ষিণে অবস্থিত কাইয়ারা ঘাঁটিতে সেলফি তুলছেন এক মার্কিন সেনা। মসুলে আইএস-বিরোধী যুদ্ধ চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
ইরাকে চলমান যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত হওয়া পরিবারের শিশু ওরা। দেশটির মসুল শহরের পূর্বাঞ্চলের একটি এলাকায় গাড়িতে বসে আছে তারা। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৮
পাকা ধান কাটছেন কৃষকেরা। ছবিটি আজ বুধবার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১৮
আবাসন সংকট নিরসনসহ ১০ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বুধবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট পালন করছে। ছবি: মাহবুবুর রহমান
৬ / ১৮
বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর ৩১ অক্টোবর সন্ধ্যায় ঘটা করে হ্যালোইন উৎসব পালন করা হয়। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় জেগে ওঠে প্রেতাত্মারা। এসব অশুভ আত্মা ঠেকাতে বাড়ির সামনে এভাবে বিভিন্ন আদলে খোদাই করা মিষ্টিকুমড়ার ভেতর আলো জ্বেলে রাখা হয়। ছবিটি সোমবার (২৪ অক্টোবর, ২০১৬) চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াংয়ে একটি শপিংমলের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৮
নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
৮ / ১৮
জাতীয় প্রেসক্লাবের একাধিক সংগঠনের মানববন্ধন কর্মসূচি থাকায় আজ বুধবার সকালে তীব্র যানজট সৃষ্টি হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ১৮
এ কী মানুষ না জীবন্ত কঙ্কাল! চরম অপুষ্টির শিকার হয়ে হাসপাতালের বিছানায় অষ্টাদশী ইয়েমেনি তরুণী সাইদা আহমাদ বাঘিলি। ছবিটি ইয়েমেনের লোহিত সাগরের তীরবর্তী বন্দর নগর হাউদিদার আল-থাওরা হাসপাতাল থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৮
লাঙল টেনে পাহাড়ি জমি বীজ বোনার উপযোগী করছেন কৃষক। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার চেঙ্গি ইউনিয়নের বুদ্ধরামপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৮
বর্ষা শেষে নদীতে তেমন স্রোত থাকে না। তাই এ সময় নদী দিয়ে বাঁশ ভাসিয়ে নেওয়া সহজ। এ সুযোগকে কাজে লাগিয়ে পাহাড় থেকে মিদিঙ্গা জাতের বাঁশ কেটে পাহাড়ি নদী দিয়ে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। স্থানীয় হাটে এক একটি ৩০ টাকায় বিক্রি হয়। ছবিটি আজ বুধবার সকালে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বড় সাঁওতালপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১২ / ১৮
সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় সিলেট জেলা স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে পাওয়ার-জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে আজ বুধবার সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বরে শ্রমিক সমাবেশ করেন জেলা সড়ক পরিবহন শ্রমিকের। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। হুমায়ূন রশীদ চত্বরে মিছিল নিয়ে আসার এ ছবিটি বেলা দেড়টার দিকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
সিলেটের এমসি কলেজে আজ বুধবার বেলা ১১টার দিকে কলেজের ছাত্র মিলনায়তনে থিয়েটার মুরারিচাঁদ এর মঞ্চনাটক `রঙমহাল` মঞ্চায়ন করা হয়। ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৮
মেট্রো রেল প্রকল্পের কাজ এখন দৃশ্যমান। উত্তরার দিয়াবাড়ী বাজার সংলগ্ন এলাকায় ৩৮ একর জমিতে চলছে মেট্রো রেলের ডিপো তৈরির কাজ। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৮
এগিয়ে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। উত্তরার দিয়াবাড়ী বাজার সংলগ্ন এলাকায় ৩৮ একর জমিতে তৈরি করা হচ্ছে মেট্রো রেলের ডিপো। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
ছিল একাধিক সিসিটিভি ক্যামেরা, এখন ঝুলছে একটি। কিন্তু তা অকেজো। ক্যামেরার ডিবি বক্স ভাঙা ও খালি অবস্থায় পড়ে আছে। ছবিটি বুধবার বিকেলে মিরপুরের সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধনী) আইন-২০১৬ বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রধান কার্যালয় ঘেরাও ও অবস্থান সমাবেশ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। ছবিটি খাগড়াছড়ি শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী