এক ঝলক (২৬ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
মাছ খুঁজছে পানকৌঁড়ি। রাঙামাটির হাজারী বাঁকের কাপ্তাই হ্রদ থেকে গতকাল তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ২৫
অপরাজিতা ফুলে মগ্ন প্রজাপতি। ছবিটি গতকাল রংপুর নগরের শালবন এলাকার নার্সারি থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ২৫
বরই ফুলে বসে আছে প্রজাপতি। ছবিটি গতকাল রোববার সিলেট নগরের রেলস্টেশন থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৫
ধান কাটায় ব্যস্ত দুই কৃষক। ছবিটি মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৫
চট্টগ্রামগামী কলাভর্তি ট্রাক উঠে গেছে সড়ক বিভাজনের ওপর। চালক নিয়ন্ত্রণ হারালে আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। ছবিটি কুমিল্লার দাউদকান্দির শহীদনগর থেকে তোলা। ছবি: আবদুর রহমান, দাউদকান্দি

৬ / ২৫
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আজ সোমবার রাঙামাটির রাজবন বিহারে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সারিবদ্ধভাবে যোগে দেন বৌদ্ধ ভিক্ষুরা। সকাল আটটার দিকে রাজবন বিহার প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৭ / ২৫
তাল তরুতে ঘেরা মনোরম স্থানে বিশ্রাম নিচ্ছেন এক নারী। সিঙ্গাপুরে সাগরতীর ঘেঁষে রয়েছে এই প্রশস্ত মারিনা সড়ক। ছবিটি আজকের। ছবি: এএফপি

৮ / ২৫
রংপুর স্টেডিয়ামে আজ সোমবার সকালে দ্বিতীয় গভর্নর কাপ বাংলাদেশ ব্যাংক আন্তঃঅফিস ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৯ / ২৫
নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়া-রংপুর মহাসড়কে চলছে তিন চাকার অ​টোরিকশা। ছবিটি আজ সোমবার সকাল ১০টায় বগুড়ার গোকুল ঈদগাহ মাঠ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৫
এমপিওভুক্তির (সরকারি বেতন ও ভাতার অংশ) দাবিতে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। প্রায় দুই হাজার শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৫
রাজশাহী নিউমার্কেটের সামনে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা ২৩টি দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ছবিটি তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১২ / ২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদের ছোড়া গুলিতে আহত শিশু শাহাদাত আজ সোমবার হাসপাতাল ছেড়েছে। রওনা হওয়ার আগে বাবার দেওয়া ফুটবল নিয়ে মজা করছে সে। ছবিটি আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ২৫
পাইপ থেকে পানি পান করে তেষ্টা মেটাচ্ছে এক চড়ুই পাখি। ছবিটি আজ সোমবার দুপুরে সিলেট নগরের রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৫
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতামূলক হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধু যাত্রীদের টার্মিনালের দিকে যেতে দেওয়া হচ্ছে। গাড়ি থামিয়ে দর্শনার্থীদের নামিয়ে দেওয়া হচ্ছে। ছবিটি আজ সোমবার বেলা আড়ইটার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
বিদেশি পিস্তলসহ পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের মতিউর রহমান ডাবলু ও সাজ্জাদ হোসেন খোকন র‍্যাবের হাতে ধরা পড়েছেন। সিরাজগঞ্জের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। ছবি: প্রথম আলো

১৬ / ২৫
তাবেলা সিজারকে যে স্থানে হত্যা করা হয়, সেখানকার গাছের ডালপালা কেটে ফেলা হচ্ছে। ওই স্থান​টিতে যেন অন্ধকার না থাকে, সেখানে পর্যাপ্ত আলো থাকে, সে জন্যই গুলশান থানার নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডালপালা কেটে ফেলে। ছবিটি সোমবার সকালে গুলশান ২ নম্বর সার্কেলের ৯০ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৫
শীতের সবজি ফুলকপি বাজারে উঠতে শুরু করেছে। প্রতিমণ ফুলকপি পাইকারি ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষিদের কাছ থেকে এসব ফুলকপি কিনেছেন ব্যাপারিরা। ছবিটি আজ সোমবার বগুড়ার মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২৫
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আজ সোমবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহাস্থান ট্রফি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় গাবতলী উপজেলা ১-০ গোলে সোনাতলা উপজেলা দলকে পরাজিত করে। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ২৫
ফরিদপুরের সালথা উপজেলা সদরের নকুলহাটি এলাকায় আজ সোমবার পড়ন্ত বিকেলে বিলের পানিতে মাছ ধরার জাল ফেলছেন মৎস্য শিকারি। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২০ / ২৫
আগামীকাল মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা। শেরপুরের বিভিন্ন বাসাবাড়িতে পূজার জন্য প্রতিমাশিল্পীরা সরা ও মাটি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি আজ সোমবার বিকেলে শেরপুর শহরের নয়আনিবাজার এলাকা থেকে তোলা। ছবি: দেবাশীষ সাহা রায়, শেরপুর

২১ / ২৫
শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এনসিএল ৫ম রাউন্ডের খেলায় রাজশাহী বিভাগকে হারানোয় বরিশাল বিভাগের উল্লাস। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২২ / ২৫
খুলনা শহরের ছোট বয়রার করিমনগর এলাকায় আজ সোমবার দুপুরে দুটি পোড়া মুখো হনুমান এসেছে। এরা কখনো গাছের ডালে, কখনো রাস্তায় হাঁটছে, আবার গিয়ে বাড়ির দেয়ালে বসছে। বাড়ির দেয়ালে বসে এলাকাবাসীর দেওয়া পাউরুটি খাচ্ছে এক হনুমান। ছবি: সাদ্দাম হোসেন

২৩ / ২৫
লক্ষ্মীপূজায় ব্যবহারের জন্য কলাগাছের খোল দিয়ে তৈরি নৌকার চাহিদা বেড়ে যায়। প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকায়। ছবিটি আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৪ / ২৫
আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হবে। স্কুল থেকে সেই পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরছে দুই শিক্ষার্থী। ছবিটি আজ বগুড়ার গাবতলী উপজেলার কাগইল করুনা কান্ত উচ্চ ​বিদ্যালয়ের কাছ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৫ / ২৫
এ মৌসুমের ফল টেপা ফল, বরই ও আমলকী। দৈনিক ১০০০ থেকে ১২০০ টাকার ফল বিক্রি করেন মাসুম। ছবিটি আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম