এক ঝলক (২৬ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
চুয়াডাঙ্গার গ্রামাঞ্চলে এখন ‘পাট উৎসব’ চলছে। পাট কাটা, পানিতে ভেজানো, আঁশ ছাড়ানো, রোদে শুকানো, বিক্রির জন্য প্রস্তুত করাসহ আনুষঙ্গিক কাজে সবাই ব্যস্ত সময় পার করছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: শাহ আলম

২ / ১৫
ওজন মাপার সময় যন্ত্র থেকে লাফিয়ে নামছে একটি পেঙ্গুইন। ছবিটি সম্প্রতি লন্ডন চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৫
এক মাছ ব্যবসায়ী তাঁর মোটরসাইকেলে করে একটি হাঙর নিয়ে যাচ্ছেন। ছবিটি গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল রাত থেকে সৃষ্ট যানজটে আজও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ছবিটি সকাল সোয়া নয়টায় সূত্রাপুর-ক্যাডেট কলেজ এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৫ / ১৫
যশোরের অভয়নগর উপজেলার হাটগাছা গ্রামের জলবন্দী মানুষ। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মাসুদ আলম

৬ / ১৫
ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর শাহবাগে ‘আমরা অভয়নগরবাসী’ ব্যানারে মানববন্ধন। ছবি: আহমেদ দীপ্ত

৭ / ১৫
বহু পুরোনো এই গাছটি সড়কের পাশে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে। ঝুঁকি নিয়ে চলছে লোকজন। ছবিটি আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ১৫
জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ২৬ আগস্ট শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ছবি : সাইফুল ইসলাম

৯ / ১৫
হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৬ আগস্ট শুক্রবার বিকেলে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। ছবি : সাইফুল ইসলাম

১০ / ১৫
রাজধানীতে কুড়িল বিশ্বরোড এলাকায় শুক্রবার বিকেলে বিভিন্ন দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। ছবি: আশরাফুল আলম

১১ / ১৫
রাজধানীর বাবু বাজার ব্রিজের একাংশ দখল করে এভাবে পসরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। ফলে পথচারী ও যান চলাচলের পথ সংকীর্ণ হয়ে গেছে। দেখা দিয়েছে ঝুঁকিও। ছবিটি আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ১৫
ঈদ এগিয়ে এলেই লঞ্চ জোড়াতালি দেয়া শুরু হয়। ঢাকা-বরিশাল রুটের একটি লঞ্চ মেরামতের কাজ চলছে। ছবিটি শুক্রবার রাজধানীর বুড়িগঙ্গার শ্যামবাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৩ / ১৫
রাজধানীর গাবতলী পশুর হাট এখনো জমে উঠেনি। শুক্রবার ছুটির হওয়া সত্ত্বেও হাটে ক্রেতা নেই বললেই চলে। কয়েকজন ক্রেতা আসছেন, গরু দেখছেন। অনেকে গরুর ছবি তুলে নিয়ে যাচ্ছেন।  ছবি: আবদুস সালাম

১৪ / ১৫
ঢাকা-আরিচা মহাসড়কে রিকশা ও রিকশা-ভ্যান প্রবেশ নিষিদ্ধ। যেসব রিকশা ও রিকশা-ভ্যান ঢুকেছে সেগুলোর চাকায় টায়ার-লক লাগিয়ে দিয়েছে পুলিশ। যদিও টায়ার-লক সাধারণত মোটরযানে লাগানো হয়। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি : আবদুস সালাম

১৫ / ১৫
বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। বুড়িগঙ্গা নদী তীরে ভিড়ে আছে লঞ্চের পর লঞ্চ। ছবিটি শুক্রবার দুপুরে সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম