এক ঝলক (২৬ আগস্ট ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
বর্ষাকালে মাঠ-ঘাট ডুবে থাকায় গবাদিপশুর খাবারের সংকট দেখা দিয়েছে। তাই চাহিদা বেড়েছে খড়ের। নদীপথে নৌকায় করে বিভিন্ন এলাকায় কেনাবেচা হয় এসব খড়। ছবিটি শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদ থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৬
বগুড়া বাঙ্গালী নদীতে এসেছে নতুন পানি। মাছ ধরতে জাল ফেলছেন এক জেলে। ছবিটি আজ শনিবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী সেতুর ফেরিঘাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৬
পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে লাকড়িভর্তি চাঁদের গাড়ি ছুটছে। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ি সদরের মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৬
শরতের আকাশে ডানা মেলা চিল। ছবিটি গতকাল শুক্রবার সিলেট শহরতলির বাইশটিলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৬
ক্যাম্প ডেভিডে যাওয়ার আগে নাতনি আরাবেলার সঙ্গে হোয়াইট হাউসের সাউথ লনে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

৬ / ২৬
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর বাজার জমে উঠেছে। ছাগলের ভিড়েই ঘুমাচ্ছেন বিক্রেতারা। ছবিটি গতকাল শুক্রবার ভারতের দিল্লির একটি বাজার থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৬
তুরস্কের ইস্তাম্বুলে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে নিরাপত্তাকর্মীর বাঁশি নিয়ে বাজাতে শুরু করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স

৮ / ২৬
রাশিয়ার সারানস্কের মিলেনিয়াম স্কয়ারে মরদোভিয়ান স্টেট বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার উড়ে বেড়াচ্ছে পায়রা। ছবি: রয়টার্স

৯ / ২৬
ভ্যাটিকানে ৬৮তম ন্যাশনাল লিটাজিক্যাল উইকের অনুষ্ঠানে গত বৃহস্পতিবার এক শিশুকে আদর করছেন পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

১০ / ২৬
হাওরপাড়ে খাবারের জন্য ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস। ছবিটি গতকাল শুক্রবার সিলেট শহরতলির বাওরকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ২৬
যমুনার চর প্রতিদিন ভাঙছে। বড় বড় গাছ কেটে সরিয়ে নিচ্ছে স্থানীয় লোকজন। ছবিটি গতকাল শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাকুরিয়া চর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৬
বন্যাদুর্গত ব্যক্তিদের সাহায্যার্থে ছবি তোলার আয়োজন করেছে ‘চাটগাঁর ছবিয়াল’ দলের সদস্যরা। ছবির তোলার বিনিময়ে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে। ছবিটি গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের সিআরবি থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ২৬
হজ এজেন্সির প্রতারণার কারণে উড়োজাহাজের টিকিট পাননি অনেক হজযাত্রী। যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পের সামনে থেকে আজ শনিবার তোলা ছবি। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৬
রাজধানীর হজ ক্যাম্পে হজে যাওয়ার অপেক্ষায় এক হজযাত্রী। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের কুঠিবাড়ি ঈদগাহ মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: শাহাবুল শাহীন

১৬ / ২৬
নায়করাজ রাজ্জাক স্মরণে আজ শনিবার রাজধানীর বিএফডিসিতে শোকসভার আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সভায় বাবা সম্পর্কে বলছেন রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। ছবি: আবদুস সালাম

১৭ / ২৬
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় রেলক্রসিংয়ে আজ শনিবার ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের দুই আরোহী নিহত হন। ছবি: মাসুদ রানা

১৮ / ২৬
দাদুর কাঁধে চড়ে ঘুড়ে বেড়াচ্ছে নাতনি। ছবিটি আজ শনিবার বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৯ / ২৬
ফরিদপুর চরাঞ্চলে বন্যার পানি কমলেও দুর্ভোগ কমেনি। বন্যার পানির তোড়ে ক্ষতিগ্রস্ত সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছবিটি শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৬
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি অপর্যাপ্ত। তার ওপর নদীতে প্রবল স্রোতের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ফলে উভয় পাশে কোরবানির পশু বোঝাই ট্রাকসহ আটকে আছে বিভিন্ন যানবাহন। ছবিটি শনিবার দুপুরে দৌলতদিয়া অংশ থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক

২১ / ২৬
দাঁতরাঙ্গা ফুলের আদি নিবাস ভারতীয় উপমহাদেশ। ছবিটি শনিবার বিকেলে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার নয়মাইল মিলনকার্বারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২২ / ২৬
ফুলের মধু সংগ্রহে প্রজাপতি। ছবিটি শনিবার খুলনার বয়রা ইমাম প্রশিক্ষণকেন্দ্রের সামনে থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২৩ / ২৬
নদীপথে হাটে নেওয়া হচ্ছে কোরবানির পশু। ছবিটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানী নদী থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৪ / ২৬
এপারে রাঙামটি শহর, ওপাড়ে উলুছড়া, আলুটিলা, নতুনপাড়া, বিদ্যানগর ও কাটাছড়ি গ্রাম। মাঝখানে কাপ্তাই হ্রদ। শহরের সঙ্গে যোগাযোগের মাধ্যম কাঠ ও বাঁশের তৈরি ৩২০ ফুটের সেতু। গত ১৩ জুন পাহাড়ধস এবং পাহাড়ি ঢলে ভেঙে যায় সেতুটি। স্থানীয় ব্যক্তিরা এখন সেতুটি মেরামত করছেন। শনিবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

২৫ / ২৬
রাজধানীর মতিঝিল রোডের একাংশজুড়ে প্রতিদিন বসে সবজির বাজার। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৬
যমুনা নদীর বানের পানিতে পচে গেছে কৃষক আফাজ উদ্দিন মোল্লার খেতের ধান। নিজের খেতের দিকে হতাশা নিয়ে তাকিয়ে আছেন তিনি। ছবিটি গতকাল শুক্রবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ঘাঘুয়ার চর থেকে তোলা। ছবি: সোয়েল রানা