এক ঝলক (২৬ আগস্ট ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ভোমরাদহ নদী। কালের বিবর্তনে বালুয়ার খাল নামে পরিচিত। একদিকে গাবতলী উপজেলার কালাইহাটা গ্রাম। অন্যপাশে ধুনট উপজেলার পিড়াপাট গ্রাম। স্থানীয়দের উদ্যোগে এই বালুয়ার খালেই গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা হয়। বগুড়া, ২৫ আগস্ট। ছবি: সোয়েল রানা

২ / ১৮
পাকা ডুমুর খাওয়ার জন্য গাছের ডালে বসে আছে এক হরিয়াল পাখি। হর্টিকালচার সেন্টার, খেজুরবাগান, খাগড়াছড়ি শহর, ২৫ আগস্ট। ছবি: নীরব চৌধুরী

৩ / ১৮
নদীতে নাব্যতা সংকটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। কাঁঠালবাড়ি, মাদারীপুর, ২৬ আগস্ট।  ছবি: অজয় কুন্ডু

৪ / ১৮
বিদ্যুতের তারে বসে শিকারের দিকে নজর রাখছে মাছরাঙা পাখিটি। লবণচরা, খুলনা, ২৪ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ১৮
ডিঙি নৌকায় বসে জাল ফেলে মাছ ধরছেন এক বয়স্ক জেলে। জালশোকা গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ২৫ আগস্ট। ছবি : সোয়েল রানা

৬ / ১৮
কদিন আগে হয়ে যাওয়া ট্রাফিক সপ্তাহে সিংহভাগ মামলা হয় মোটরসাইকেলের বিরুদ্ধে। সেই মামলার জরিমানা পরিশোধ করতে খুলনার ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে ভিড় জমেছে। জোড়াগেট মোড় , খুলনা । ২৬ আগস্ট । ছবি: সাদ্দাম হোসেন

৭ / ১৮
ঐতিহাসিক ফুলবাড়ী দিবসে ফুলবাড়ী চুক্তির ৬ দফা বাস্তবায়নের দাবিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বগুড়ার উদ্যোগে মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২৬ আগস্ট। ছবি: সোয়েল রানা

৮ / ১৮
ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। পরিবহন সংকট ও ভাড়া বেশি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে ঢাকায় ফিরছেন অনেকে। পাটগুদাম ব্রিজ মোড়, ময়মনসিংহ, ২৬ আগস্ট। ছবি: আনোয়ার হোসেন

৯ / ১৮
ছুটি শেষ শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা। ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। লালকুটি ঘাট, ঢাকা, ২৬ আগস্ট। ছবি: দীপু মালাকার

১০ / ১৮
বুড়িগঙ্গা নদীতে মাছ ধরছেন এক যুবক। সদরঘাট, ঢাকা, ২৬ আগস্ট। ছবি: দীপু মালাকার

১১ / ১৮
প্রকৃতিতে নানান বর্ণের কীটপতঙ্গ দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঘন জঙ্গলে জাল বুনছে এই বাহারি মাকড়সা। কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার, ২৬ আগস্ট। ছবি: আনিস মাহমুদ

১২ / ১৮
সারা দেশের বিভিন্ন স্থানে স্মার্টকার্ড বিতরণ চলছে। ১০ আঙুলের ছাপের পাশাপাশি চোখের আইরিশের ছবি সংগ্রহ করে নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে স্মার্টকার্ড। সম্মিলনী ইনস্টিটিউশন স্কুল কেন্দ্র, যশোর, ২৬ আগস্ট। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ১৮
পদ্মা নদীতে পানির সঙ্গে বাড়ছে জেলেদের ব্যস্ততাও। নতুন পানিতে মাছ শিকারের জন্য খেপলা জাল ছুড়ছেন এক জেলে। নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা, ২৬ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

১৪ / ১৮
আঁশ ছাড়ানোর পর পাটকাঠি রোদে শুকাতে ব্যস্ত কৃষক। শুকানোর পর প্রতি আঁটি পাটকাঠি পাইকারি বিক্রি হয় ৩ থেকে ৫ টাকায়। নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা, ২৬ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

১৫ / ১৮
মাঠে চরে ঘাস খাচ্ছে একটি ঘোড়া। একসময় দ্রুত চলাচলের মাধ্যম ছিল ঘোড়ার গাড়ি। বর্তমান যুগে তা বিলুপ্ত হলেও অনেকেই শখ করে ঘোড়া পালন করেন। ভায়না, সুজানগর, পাবনা, ২৬ আগস্ট। ছবি: হাসান মাহমুদ

১৬ / ১৮
সুইচর পাখিগুলো ফড়িং ধরে খাওয়ার জন্য দল বেঁধে বসে আছে গাছের মগডালে। রাজবন বিহার, রাঙামাটি , ২৬ আগস্ট । ছবি :  সুপ্রিয় চাকমা

১৭ / ১৮
ধানখেতের আইল ধরে আউশ ধান কেটে বাড়ি ফিরছেন কৃষক। তাকিয়াপাড়া, মিরসরাই, চট্টগ্রাম, ২৬ আগস্ট। ছবি: ইকবাল হোসেন

১৮ / ১৮
গোধূলিবেলায় বীজতলা থেকে আমনের চারা নিয়ে ফিরছেন কৃষক। বটিয়াঘাটা, খুলনা, ২৬ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন