এক ঝলক (২৬ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
রোদের তেজ কমে এলেও গরম কমেনি। তাই জলধারায় শীতল হওয়ার চেষ্টা। ছবিটি গতকাল সোমবার ভারতের নয়াদিল্লি থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২২
প্রখর রোদ থাকায় যাত্রী পারাপার রেখে সেতুর ছায়ায় নৌকা নিয়ে বিশ্রাম করছেন মাঝিরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর বসিলা এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

৩ / ২২
গাছে ঝুলছে জিবে জল আনা তেঁতুল। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার লাঙ্গলমোড়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২২
সাদা–লাল–কমলায় জবা ফুল। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার লাঙ্গলমোড়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৫ / ২২
ঘরের চালে দুই কবুতরের খুনসুটি। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার লাঙ্গলমোড়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৬ / ২২
ভাটার টানে কমেছে নদীর পানি। জেগে উঠেছে ঘাস-ছাওয়া চর। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার লাঙ্গলমোড়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৭ / ২২
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যানে কাছে বেপারী ভবনের কয়েকটি পোশাক কারখানায় আজ মঙ্গলবার সকালে আগুন নেভানোর মহড়া চলে। এ সময় পোশাক-শ্রমিকেরা নিচে নেমে আসেন। ছবি: জাহিদুল করিম

৮ / ২২
কাঁদছেন নিহত জুলহাজ মান্নানের বড়ভাই মিনহাজ মান্নান। ছবি: সাজিদ হোসেন

৯ / ২২
বাঙালি নদীতে জাল ফেলে মাছ শিকারে ব্যস্ত দুই জেলে। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি সেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২২
গ্রীষ্মের খরতাপে স্বস্তি পেতে পানিতে নেমেছে মহিষের দল। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে পাবনার আরিফপুর এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১১ / ২২
প্রচণ্ড দাবদাহে অস্থির জনজীবন। এক দিকে ভ্যাপসা গরম, অন্যদিকে লোডশেডিং। একটু স্বস্তির জন্য মানুষ বেছে নিচ্ছেন গাছের ছায়া। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরের জেলা প্রশাসকের কার্যালয়ের কাঁঠালবাগান থেকে তোলা। ছবি: এম সাদেক

১২ / ২২
পাহাড়ে পাকতে শুরু করেছে কাঁঠাল। পাকা ফলের গন্ধ পেয়ে মৌমাছি, পাখি ও কাঠবিড়ালিরা গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। ক্ষুধার্ত এক কাঠবিড়ালি পাকা কাঁঠাল খেতে ব্যস্ত। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের খেজুরবাগান হর্টিকালচার সেন্টার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

১৪ / ২২
ময়মনসিংহে স্থানীয়ভাবে একে বামন কাশ বলা হয়। শরতের কাশফুলের মতো না হলেও সবুজ ঘাসের মাঝে জন্মানো এই বামন কাশ দেখতে বেশ। ছোট্ট এক শিশু সেই কাশ ফুল সংগ্রহ করছে।  ছবিটি আজ মঙ্গলবার শহরের কাঠগোলা বোম্বাই কলোনি থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ২২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমানের ৬০তম জন্মদিন কেক কেটে উদ্‌যাপন করা হয়। ছবি: প্রথম আলো

১৬ / ২২
তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে প্রগতিশীল ছাত্রজোট এবং সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে। ছবিটি কলাভবন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২২
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিভিন্ন দাবি জানিয়ে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২২
নার্স বিক্ষোভের ২৩তম দিন চলছে আজ মঙ্গলবার। ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নাসের্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি । ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২২
রংপুর নগরে আজ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিম নিবন্ধনের বুথে গ্রাহকদের খোঁজ খবর নেন। ছবিটি বিকেলে নগরের প্রধান ডাকঘরের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২০ / ২২
রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের হাতে নিহত মাহবুব তনয়ের মরদেহ আজ দুপুরে শেওড়াপাড়ার বাসায় নেওয়া হলে তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আশরাফুল আলম

২১ / ২২
জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বিভাজক পেরিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। ছবি: মনিরুল আলম

২২ / ২২
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কমানোর দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ছবি: মনিরুল আলম