বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি এক রোগীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতাল–সংলগ্ন একটি ল্যাবে। পরীক্ষা–নিরীক্ষা শেষে আবার করোনা ইউনিটে যাচ্ছেন স্বজন এবং নার্সরা। বরিশাল, ২৬ এপ্রিলছবি: সাইয়ান
২ / ২০
করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের টোকেন নিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন মানুষ। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৬ এপ্রিলছবি: দীপু মালাকার
৩ / ২০
হাসপাতালের হিম সংরক্ষণাগারে তরল অক্সিজেন দিচ্ছেন বেসরকারি গ্যাস সরবরাহকারী এক কর্মী। আগের তুলনায় অক্সিজেনের চাহিদা বাড়ায় এখন প্রতিদিনই ৩ থেকে ৫ হাজার লিটার তরল অক্সিজেন দিতে হচ্ছে। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৬ এপ্রিল।ছবি: দীপু মালাকার
৪ / ২০
লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল, দোকানপাট খুলছেন ব্যবসায়ীরা। সেখানে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা-বিক্রেতাদের কেনাকাটায় সচেতন করছে পুলিশ। এ সময় পুলিশ সুপারমার্কেটগুলোতে তদারক করে মাস্ক বিতরণ করেন। চকবাজার, ফরিদপুর, ২৬ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৫ / ২০
আর কিছুদিন পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর এ ঈদের অন্যতম অনুষঙ্গ হলো সেমাই। ঈদ সামনে রেখেই কারখানাগুলোতে চলছে সেমাই তৈরির ব্যস্ততা। কুমিল্লা, ২৬ এপ্রিলছবি: এম সাদেক
৬ / ২০
সরকারি নির্দেশনায় দোকানপাট খোলার দ্বিতীয় দিনে মার্কেটগুলোতে ক্রমেই ক্রেতাদের ভিড় বাড়ছে। আবার লকডাউন হওয়ার সম্ভাবনায় প্রথম দিকেই কেনাকাটা শেষ করে রাখছেন তাঁরা। মহিলা কলেজ সড়ক, পাবনা, ২৬ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৭ / ২০
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ মার্কেটে ভিড় করছে ঈদের কেনাকাটা করতে। ক্লে রোড, খুলনা, ২৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সড়কের বিভিন্ন স্থানে ঢাকা ওয়াসা থেকে হাত ধোয়ার জন্য বেসিন ও পানির ড্রামের ব্যবস্থা রাখা হয়েছিল। এখন তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। নিউমার্কেট, ঢাকা, ২৬ এপ্রিলছবি-আশরাফুল আলম
১০ / ২০
বেড়েই চলেছে বৈশাখের খরতাপ। প্রখর রোদ আর অসহনীয় গরমের মধ্যে ধানখেতে কাজ করছেন একদল মুণ্ডা আদিবাসী নারী শ্রমিক। গরম থেকে রেহাই পেতে সবাই মাথায় পরে নিয়েছেন বাঁশ দিয়ে তৈরি ছাতা। ইসলামপুর, সিলেট, ২৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১১ / ২০
খররোদে খোলা আকাশের নিচে কাজ করাই দায়। কিন্তু পেটের দায়ে এই মানুষগুলোর কাজে না বেরোলেই নয়। তাই গামছা আর কলমি ডাল দিয়ে বিশেষ ছাতা তৈরি করে মাথায় দিয়ে কাজ করছেন এই নির্মাণশ্রমিক। গোয়ালখালী, খুলনা, ২৬ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবু মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা। রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে স্বাস্থ্যবিধি না মেনে চলছে বেচাকেনা। কারওয়ান বাজার, ঢাকা, ২৬ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৪ / ২০
দূষণে বুড়িগঙ্গা নদীর পানির রং কালো হয়ে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এর মধ্য দিয়ে চলছে নৌকা। বাবুবাজার, ঢাকা, ২৬ এপ্রিলছবি-আশরাফুল আলম
১৫ / ২০
এ যেন চিরচেনা রাজধানী ঢাকা। রাস্তার যানজট দেখলে বোঝারই উপায় নেই দেশে এখন লকডাউন চলছে। বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা, ২৬ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ২০
লকডাউনের কারণে সড়কে গণপরিবহন না থাকায় স্বাস্থ্যবিধি না মেনে ভ্যানে করে যাতায়াত করছেন মানুষ। বাবুবাজার, ঢাকা, ২৬ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২০
প্রচণ্ড গরমে অস্থির জনজীবন। উত্তপ্ত আবহাওয়ার তৃষ্ণা মেটাতে শিশুকে ডাবের পানি খাওয়াচ্ছেন এক অভিভাবক। ঠনঠনিয়া, বগুড়া, ২৬ এপ্রিলছবি: সোয়েল রানা
১৮ / ২০
সারা দেশে লকডাউনের কারণে সিলেটের গোয়াইটুলা এলাকায় হজরত সৈয়দ চাষনী পীর (রহ.)-এর মাজারে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। মাজারে দর্শনার্থী না আসায় খাদ্যসংকটে পড়েছে দুই শতাধিক বানর। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বানরগুলোকে কলা খাওয়াচ্ছেন। সিলেট, ২৬ এপ্রিলছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
ফেলে রাখা খাবার খাচ্ছে একটি কাঠবিড়ালি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৬ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ
২০ / ২০
নবাবগঞ্জের বাসিন্দা অন্তঃসত্ত্বা জান্নাতুল ফেরদৌস করোনায় আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় মুগদা জেনারেল হাসপাতালে। ভর্তির আগে মা ইয়াসমিন বেগমের সঙ্গে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছেন তিনি। ঢাকা, ২৬ এপ্রিলছবি: দীপু মালাকার