এক ঝলক (২৬ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
খোলা আকাশের নিচে মা-মেয়ের শীত নিবারণের চেষ্টা। ছবিটি ইরাকের মসুলের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুতুল গড়েছেন জাপানি মেয়েটি। ছবিটি আজ বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৩ / ২৫
লন্ডনে সূর্যাস্তের সময় হেঁটে যাচ্ছেন একজন। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৪ / ২৫
সালাম শেখ খুলনা থেকে বেশি ঝুড়ি নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে তাঁর ভ্যানটি উল্টে যায়। নষ্ট হয় কিছু ঝুড়ি। অন্য একটি ভ্যানে ঝুড়ি উঠিয়ে ঝুড়িগুলো নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলেছেন। ছবিটি বুধবার বাগেরহাটের বারাকপুর থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৫ / ২৫
মধুর খোঁজে ফুলের কাছে পাখিটি। ছবিটি বুধবার খুলনার রূপসা উপজেলার রূপসা থানা প্রাঙ্গণ থেকে তোলা।ছবি: সাদ্দাম হোসেন

৬ / ২৫
সূর্যাস্তের ছবিটি বুধবার বিকেলে মানিকগঞ্জের সদর উপজেলার ছুটি ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন

৭ / ২৫
আজ ২৬ জানুয়ারি ভারত প্রজাতন্ত্র দিবস পালন করছে। এরই অংশ হিসেবে হায়দরাবাদে স্টার হোমের ছেলেরা চকের গুঁড়ো দিয়ে লিখে দিবসটিতে শুভকামনা জানাচ্ছে। ২০০৯ সালে গৃহহীন শিশুদের জন্য খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্য স্টার হোম ফর বয়েজ খোলা হয়। ছবি: এএফপি

৮ / ২৫
অস্ট্রেলিয়ান ওপেন মহিলা এককে স্বদেশি কোকো ভ্যানডিওয়েকে হারানোর পর যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়াম। ১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন ভেনাস। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৫
জাপানের টোকিওতে বালিকা দিবস উদ্‌যাপন উপলক্ষে একটি প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নির্বাচনে থাকা তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের পুতুল বানিয়েছে। ছবিটি প্রতিষ্ঠানটির দোকানের প্রধান শাখা থেকে তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৫
প্যারিসে আইএসইউ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস ২০১৭ প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের দুই প্রতিযোগী। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বেড়ার কাছে বৈদ্যুতিক তারে ঝুলছে স্পোর্টস জুতা। ছবিটি মেক্সিকোর সিউদাদ জুয়োরেজ এলাকার পার্শ্ববর্তী আনাপ্রা থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৫
কুর্দি-নিয়ন্ত্রিত তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকির পার্শ্ববর্তী সুর এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির পাশে শিশুরা খেলছে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৫
ধনিয়ার ফুলে উড়ে উড়ে মধু খাচ্ছে মৌমাছি। ছবিটি সিলেট নগরের শিবগঞ্জ এলাকার লামাপাড়া থেকে বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৪ / ২৫
সঞ্জয় পেশায় প্রতিমা শিল্পী। বাড়িতেই গড়ে তুলেছেন নন্দিনী শিল্পায়ন নামের প্রতিমা তৈরির কারখানা। সরস্বতী পূজা উপলক্ষে এবার প্রতিষ্ঠানটি ৪০টি প্রতিমা তৈরি করে দেওয়ার আদেশ পেয়েছে। শেষ মুহূর্তের ব্যস্ততা চলছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বামুনিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৫
শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধাবিষয়ক প্রদর্শনী করছেন বিদ্যালয় মাঠে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বালিকা উচ্চবিদ্যালয় থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

১৬ / ২৫
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ মিলনায়তনে আজ বৃহস্পতিবার বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ করান জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৫
পাঠ্য হালনাগাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো সংস্কার ও বিধিমালা অনুযায়ী অনুষদের ক্রম নির্ধারণ বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার প্রশাসন ভবন ঘেরাও করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ছবি: শাহীদুজ্জামান সাগর

১৮ / ২৫
শীতকালে নানান প্রজাতির ফুল ফুটেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি ক্যাম্পাসে। ছবিটি বৃহস্পতিবার কলেজের ডিগ্রি শাখা থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১৯ / ২৫
স্কুল শেষে ফুল গাছের চারা কিনতে ভ্রাম্যমাণ নার্সারিতে ভিড় করেছে ছাত্রীরা। পাবনার দোগাছি ইউনিয়নের রফিক প্রামাণিক তাঁর নার্সারি থেকে বিভিন্ন ফুলের গাছ ভ্যানে ফেরি করে বিক্রি করেন পাবনার বিভিন্ন এলাকায়। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনা সদরের শ্রীপুর বাজার থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৫
গ্রামে গ্রামে কৃষকেরা এখন ব্যস্ত চলতি মৌসুমে বোরো ধান চাষে। উত্তোলন করা ধানের চারা রোপণ করা হবে খেতে। ছবিটি গতকাল বুধবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার ঝাঁজর উত্তরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী

২১ / ২৫
বগুড়ার সারিয়াকান্দি সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার শতবর্ষ পূর্তি উদ্‌যাপন কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছবিটি বিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে তোলা। ছবি: আনোয়ার পারভেজ

২২ / ২৫
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজসহ দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাসদ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের সামনে এ কর্মসূচির আয়োজন করে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা জাসদ ছাত্রলীগ।

২৩ / ২৫
এখনো ঘোড়ার গাড়িতে করে মালামাল বহনের এমন দৃশ্য চোখে পড়ে অনেক জায়গায়। ফরিদপুর সদর উপজেলার মোমিন খাঁর হাট থেকে ঘোড়ার গাড়িতে খড় বোঝাই করে যাচ্ছেন এই চালকেরা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৫
বইমেলার শেষ সময়ের প্রস্তুতির অংশ হিসেবে চলছে রাস্তা তৈরির কাজ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৫
নৈতিকতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শহীদ মিনারের পাদদেশে এথিকস ক্লাব আয়োজিত বিশ্বমানবের কাছে বাংলাদেশের শিশুদের প্রার্থনা পাঠ করেন কাজী খলীকুজ্জমান আহমদ। ছবি: সাইফুল ইসলাম