এক ঝলক (২৬ জানুয়ারি ২০১৯)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ২৬ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

২ / ৩৩
চায়ের দেশ সিলেটের চা-বাগানগুলোতে ফুটেছে চা-ফুল। শীত মৌসুমে চা-গাছে ফুল আসে। তারাপুর, সিলেট, ২৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৩ / ৩৩
বটগাছের আগাছার ফাঁকে একটি বনটিয়া পাখি। জিলা স্কুল, রংপুর। ২৬ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

৪ / ৩৩
সবুজ পাহাড়ে বোরো ধান রোপণের মৌসুম শুরু হয়েছে। কাজ করছেন নারী-পুরুষেরা। খবংপড়িয়া, খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

৫ / ৩৩
বোরো ধানখেতে পাখি তাড়াতে কাকতাড়ুয়া বসিয়েছেন কৃষক। আর সেই কাকতাড়ুয়ার মাথায় বসে আছে ফিঙে। শিবেরবাজার, সিলেট, ২৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

৬ / ৩৩
মিষ্টি রোদে আঙিনায় বসে নকশীকাঁথা সেলাই করছেন নারী। দহকুলা এলাকা, মোহনপুর ইউনিয়ন, উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ, ২৬ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম

৭ / ৩৩
মেলায় ঘোড়ার রাইডে চড়ে আনন্দ করছে দুই শিশু। মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী আয়োজন করা হয় এই অশ্বিনী মেলার। আয়োজনে মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ। বরিশাল, ২৫ জানুয়ারি। ছবি: সাইয়ান

৮ / ৩৩
খেলোয়াড়ের জার্সি প্রিন্টিংয়ের কাজ চলছে। পাবনার বিভিন্ন এলাকায় শীতকালীন খেলাধুলা শুরু হওয়ায় চাপ পড়েছে এসব প্রিন্টিং দোকানে। প্রতিটি জার্সি প্রিন্ট করতে খরচ পড়ে ৩০ থেকে ৫০ টাকা। এ. আর কর্নার নিচা বাজার, পাবনা, ২৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

৯ / ৩৩
বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড। বেলুন উড়িয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী অঞ্চলের উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার বিশ্বাস। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১০ / ৩৩
গাছের ডালে বসে আছে কমলা দামা পাখি। এটি কমলা বউ নামেও পরিচিত। ইংরেজি নাম (Orange-headed Trush)। আমাদের দেশে খুব বেশি চোখে পড়ে না। আলহাজ্জ টেক্সটাইল মিল এলাকা, ঈশ্বরদী, পাবনা, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ

১১ / ৩৩
পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতে ঝুঁকিপূর্ণ। তারওপর আবার মোটরসাইকেলে অতিরিক্ত আরোহী। কারও মাথায় নেই হেলমেট। কদমতলী, খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১২ / ৩৩
সতর্ক বার্তার পরও সতর্কতা নেই। চাঁদের গাড়ির চারপাশে যাত্রীরা বাদুরঝুলা হয়ে যাচ্ছে। কদমতলী, খাগড়াছড়ি, ২৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী

১৩ / ৩৩
সাদা পাপড়ি মেলা চা-ফুলে বসেছে ছোট মৌমাছি। তারাপুর, সিলেট, ২৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

১৪ / ৩৩
আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৯ উপলক্ষে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশন রেট রাজশাহীতে শোভাযাত্রা করে। কলাবাগান রাজিব চত্বর, রাজশাহী, ২৬ জানুয়ারি। ছবি: শহীদুল ইসলাম

১৫ / ৩৩
বাজারে এসেছে মৌসুমি ফল বাউকুল। সিটি বাজার, রংপুর, ২৬ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ৩৩
নাট্য সংগঠন সারথীর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পথ নাটক ‘তামাশা’র একটি দৃশ্য। বিকন নাট্যকেন্দ্রের পরিবেশনায় এই পথ নাটক হয়। কেন্দ্রীয় শহীদ মিনার, রংপুর, ২৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ৩৩
আন্তজার্তিক কাস্টমস দিবস উপলক্ষে শোভাযাত্রা। জিএলরায় সড়ক, রংপুর, ২৬ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম

১৮ / ৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। সাবেক স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার হয়ে দুই মাসেরও বেশি সময় ধরে তিনি কারাগারে আছেন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ জানুয়ারি। ছবি: হাসান রাজা

১৯ / ৩৩
ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত কুচকাওয়াজে বিদ্যালয়ের শিশুদের শারীরিক কসরত প্রদর্শন। ভারত, ২৬ জানুয়ারি। ছবি: এএফপি

২০ / ৩৩
গোধূলিবেলায় দূরপাল্লার বাস ছুটছে খুলনার দিকে। বাসের ছাদে একলা যাত্রী। বালিয়াখালি সেতু, ডুমুরিয়া, খুলনা, ২৫ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ৩৩
ঢেঁকিতে চালের গুঁড়ো করা হচ্ছে। এই গুঁড়ো দিয়ে হবে চালের পিঠা। বালিয়াখালি সেতু এলাকা, ডুমুরিয়া, খুলনা, ২৫ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন

২২ / ৩৩
পাতা ঝরার দিন। মালনীছড়া রাবার-বাগান, সিলেট, ২৬ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

২৩ / ৩৩
ইসরায়েল-গাজা সীমান্তে বিক্ষোভের সময় সেলফি তোলার জন্য পোজ দেন কয়েকজন ফিলিস্তিনি আন্দোলনকারী। গাজা উপত্যকা, ২৫ জানুয়ারি। ছবি: রয়টার্স

২৪ / ৩৩
নতুন বছরে আত্মাকে শুদ্ধ করা এবং সৌভাগ্যের প্রত্যাশায় ঠান্ডা পানিতে গোসল করছেন এক ব্যক্তি। এটি জাপানি রীতি। কান্দা মায়োজিন প্রার্থনালয়, টোকিও, জাপান, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্স

২৫ / ৩৩
আইএসইউ ইউরোপীয় ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া এক প্রতিযোগী যুগল। মিনস্ক, বেলারুশ, ২৫ জানুয়ারি। ছবি: রয়টার্স

২৬ / ৩৩
তুষারপাতে জমে গেছে ঘণ্টাটি। ওবারউইজেনথেল, জার্মানি, ২৫ জানুয়ারি। ছবি: রয়টার্স

২৭ / ৩৩
ঘর থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে ভেতরে। ক্লান্ত হয়ে ঘরের বাইরে বন্যার পানিতে বিশ্রাম নিচ্ছেন পরিবারের কোনো কোনো সদস্য। মাকাসার, দক্ষিণ সুল্বেসি, ইন্দোনেশিয়া, ২৫ জানুয়ারি। ছবি: রয়টার্স

২৮ / ৩৩
ভারতের চলচ্চিত্র প্রযোজক মুকেশ ভাটের মেয়ে সাক্ষী ভাটের বিয়ের রিসেপশন ছিল গতকাল শুক্রবার। সে উপলক্ষে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস ইন্ড হোটেলে বসেছিল তারার মেলা। সেখানে শুভ্র সাজে হাজির হয়েছিলেন চাচাতো বোন আলিয়া ভাট। মুম্বাই, ভারত, ২৫ জানুয়ারি। ছবি: এএফপি

২৯ / ৩৩
কলকাতার বিখ্যাত রসগোল্লা বানানো হচ্ছে। কলকাতা, ভারত, ২৫ জানুয়ারি। ছবি: রয়টার্স

৩০ / ৩৩
মুঘল আমলের অনন্য স্থাপনা তাজমহল। ধোঁয়াশায় ঢেকে যাওয়া তাজমহল পরিদর্শনে দর্শনার্থীদের ভিড়। আগ্রা, ভারত, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স

৩১ / ৩৩
প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ৩ হাজার ৬০৯ ফুট দীর্ঘ পতাকা নিয়ে জনতার উল্লাস। কলকাতা, ভারত, ২৬ জানুয়ারি। ছবি: রয়টার্স

৩২ / ৩৩
আসছে চীনা চান্দ্র বর্ষ। এবারের চান্দ্র বর্ষ হবে শূকর বর্ষ। এ উপলক্ষে শূকর আকৃতির নানা স্থাপনায় সাজানো হচ্ছে চারপাশ। বেইজিং, চীন, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স

৩৩ / ৩৩
‘সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীর সুরক্ষা প্রদান নীতিমালাসংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিচারপতি নিজামুল হক। ডেইলি স্টার সেন্টারে এ সভার আয়োজন করে ব্লাস্ট। ঢাকা, ২৬ জানুয়ারি। ছবি: দীপু মালাকার